CX news CX news
Crickex.news
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ
No Result
View All Result
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ
No Result
View All Result
Crickex.news
Join Now
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ করুন
Home বাংলাদেশ ক্রিকেট

২০২৪ সালের বিশ্বের সেরা ১০ ধনী ক্রিকেটারের তালিকা

ক্রিকেক্স by ক্রিকেক্স
0
২০২৪ সালের ১০ ধনী ক্রিকেটার

ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা। দর্শকদের আগ্রহের কারণে ক্রিকেটারদের আয় দিন দিন বাড়ছে। বর্তমানে, বেশিরভাগ ক্রিকেটারই মোটা অঙ্কের অর্থ উপার্জন করেন। টি-টোয়েন্টি ক্রিকেটের আগমনের ফলে বিশ্বের প্রায় সব দেশেই এখন টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজিত হয়। 

ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগ (বিবিএল),বাংলাদেশের (বিপিএল),পাকিস্তানের (পিএসএল), ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ন প্রিমিয়ার লিগ (সিপিএল) সহ এই টুর্নামেন্টগুলি থেকে ক্রিকেটাররা প্রচুর অর্থ আয় করে।

২০২৪ সালের শীর্ষস্থানীয় ধনী ক্রিকেটারদের আয়ের তালিকার শীর্ষে রয়েছেন শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি। এই তিনজনই তাদের ক্যারিয়ার জুড়ে অসামান্য সাফল্য অর্জন করেছেন এবং ক্রিকেট থেকে প্রচুর অর্থ উপার্জন করেছেন। 

তাদের বেতন ছাড়াও, তারা বিভিন্ন ব্রান্ডের মুখ হিসেবে কাজ করেন এবং এন্ডোর্সমেন্টের জন্য কোটি কোটি টাকা আয় করেন।

চলুন দেখে নেওয়া যাক ২০২৪ সালের বিশ্বের সেরা ১০ ধনী ক্রিকেটারের তালিকা।

১. শচীন টেন্ডুলকার

শচীন টেন্ডুলকার হলেন একজন ভারতীয় ক্রিকেটার যিনি বিশ্বের সেরা ক্রিকেটারদের মধ্যে অন্যতম । ২০২৪ সালের ১০ ধনী ক্রিকেটারের তালিকায় প্রথমে রয়েছেন। তিনি ১৯৮৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। ২০১৩ সালে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও তিনি বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটারদের একজন।

টেন্ডুলকার তার খেলোয়াড়ী জীবনে বিভিন্ন কোম্পানির সাথে চুক্তিবদ্ধ ছিলেন। তিনি অ্যাডিডাস, ক্যানন, ফিলিপস, ব্রিটানিয়া, ভিসা, কাস্ট্রোল, পেপসি, লুমিনাস, বিএমডাব্লু সহ বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। 

তিনি দীর্ঘদিন ধরে এম আর এফ টায়ার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। বর্তমানে তিনি আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান মেন্টর এবং ভারতের প্রো-কাবাডি লীগের তামিল থালাইভাস ফ্র্যাঞ্চাইজির কো-ওনার। টেন্ডুলকারের মোট সম্পদের পরিমাণ ১২৫০ কোটি টাকা (১৭০ মিলিয়ন মার্কিন ডলার)।

২. মহেন্দ্র সিং ধোনি

মহেন্দ্র সিং ধোনি একজন ভারতীয় ক্রিকেটার যিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলে যাচ্ছেন। তিনি ভারতের সর্বকালের অন্যতম সফল অধিনায়ক হিসেবে গণ্য হন। তিনি ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত ভারতের হয়ে ক্রিকেট খেলেছেন।

ধোনি একজন ব্যবসায়ীও। তিনি আইএসএল ফুটবল ক্লাব চেন্নাইয়েন এফ সি-তে বিনিয়োগ করেছেন। তিনি বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপনেও কাজ করেছেন, যার মধ্যে রয়েছে গোড্যাডি, কোলগেট, রিবোক, টিভিএস মোটরস, রেড বাস, সনি ব্র্যাভিয়া, লেস, আম্রপালী, স্নিকার্স, ওরিয়েন্ট, গাল্ফ অয়েল, পারলে ইত্যাদি। তিনি আন্তর্জাতিক কোম্পানি রিবকের সাথে ৮ বছর ব্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি ‘Se7en’ নামে একটি ফ্যাশন ব্র্যান্ডের মালিকও।

 ২০২৪ সালে ধোনির মোট সম্পত্তির পরিমাণ ৮৬০ কোটি টাকা (১১৩ মিলিয়ন মার্কিন ডলার)। ২০২৪ সালের ১০ ধনী ক্রিকেটারের তালিকায় দ্বিতীয় মহেন্দ্র সিং ধোনি।

৩. বিরাট কোহলি

বিরাট কোহলি একজন জনপ্রিয় ভারতীয় ক্রিকেটার যিনি ২০০৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। তিনি  ভারতের জাতীয় দলের অধিনায়ক এবং বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেটারদের একজন। ভারতে ইনস্টাগ্রামে তার সবচেয়ে বেশি ফলোয়ার রয়েছে, বর্তমানে ১০০ মিলিয়নেরও বেশি। তিনি প্রতিটি বিজ্ঞাপনে ৪ কোটি টাকা আয় করেন। ২০১৫ সালে তিনি গাড়ি নির্মাণ কোম্পানি অডি-র সাথে চুক্তি করেছিলেন।

এছাড়া পেপসি, গুগল, হিরো মোটর, কোলগেট ইত্যাদি ছাড়াও বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপনে তিনি কাজ করে থাকেন। ২০১৮ সালে তিনি Uber এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর রূপে নিযুক্ত হন। আইএসএল এর ‘ফুটবল ক্লাব গোয়ার’ কো-ওনার বিরাট কোহলি। এছাড়া Wrogn এবং ওয়ান 8 কোম্পানির কর্ণধার হলেন বিরাট কোহলি। 

২০১৯ সালে অনলাইন মোবাইল গেমিং অ্যাপ MPL এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর রূপে নিযুক্ত হন বিরাট কোহলি। বিশ্বের সর্বাধিক বেতন প্রাপ্ত খেলোয়াড়দের তালিকা তিনি একমাত্র ক্রিকেটার রূপে রয়েছেন। বিরাট কোহলির মোট সম্পদের পরিমাণ ৯৮০ কোটি ($১২৭ মিলিয়ন মার্কিন ডলার)।

৪. যুবরাজ সিং

যুবরাজ সিং হলেন ভারতের জনপ্রিয় ক্রিকেটার, যিনি অলরাউন্ডার এবং বাঁহাতি ব্যাটসম্যান হিসেবে পরিচিত। তিনি ২০০০ থেকে ২০১৭ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। যুবরাজ সিংয়ের নিজস্ব একটি সংস্থা রয়েছে, যা ক্যান্সার রোগীদের সহায়তায় কাজ করে। তিনি ভারতের একজন স্টাইলিশ ক্রিকেটার এবং বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেন। যুবরাজ সিংয়ের মোট সম্পদের পরিমাণ প্রায় ২৮৯ কোটি টাকা ($৩৫ মিলিয়ন মার্কিন ডলার)।

৫. শেন ওয়াটসন

অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার ছিলেন শেন ওয়াটসন। তিনি একজন ব্যাটসম্যান হিসেবে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ২০০২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। আইপিএলে তিনি ২০০৮ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত রাজস্থান রয়েলসের হয়ে খেলেছেন। 

২০১৬-১৭ মৌসুমে তিনি ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে। ২০১৮ সালে তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে তার আইপিএল জীবন শেষ করেন। শেন ওয়াটসনের মোট সম্পদ প্রায় ২১০ কোটি টাকা ($৩০ মিলিয়ন মার্কিন ডলার)।

৬. বীরেন্দ্র শেহবাগ

ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল ওপেনার ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগ ১৯৯৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তিনি ধারাভাষ্যকার হিসাবে স্টার ইন্ডিয়ায় কাজ করছেন। এছাড়াও তিনি ‘শেহবাগ ইন্টারন্যাশনাল স্কুল’ নামে একটি প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। 

অ্যাডিডাস, রিবক, স্যামসাং ইত্যাদি আন্তর্জাতিক কোম্পানিগুলির বিজ্ঞাপনে তিনি দেখা দিয়েছেন। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ ২৮৬ কোটি টাকা ($৪০ মিলিয়ন মার্কিন ডলার)।

৭. রিকি পন্টিং

অস্ট্রেলিয়ান ক্রিকেটের কিংবদন্তি রিকি পন্টিং ১৯৯৫ থেকে ২০১২ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেছেন। তিনি অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে দুটি বিশ্বকাপ এবং অস্ট্রেলিয়ার দলের সদস্য হিসেবে তিনটি বিশ্বকাপ জয়ের নেতৃত্ব দিয়েছেন। বিশ্বের ধনী ক্রিকেটার হিসেবে তিনি বর্তমানে পরিচিত। 

ধারাভাষ্যকার, বিজ্ঞাপন মডেল এবং আইপিএল দল দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে তিনি তার ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার মোট সম্পদের পরিমাণ ৫৩২ কোটি টাকা, যা মার্কিন ডলারে প্রায় $৭০ মিলিয়ন ডলার।

৮. ব্রায়ান লারা

ওয়েস্ট ইন্ডিজের অন্যতম সেরা ব্যাটসম্যান ব্রায়ান লারা ১৯৯০-২০০৭ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। তিনি টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ৪০০ রান করার বিশ্বরেকর্ড গড়েছেন। অবসর নেওয়ার পর তিনি ধারাভাষ্যকার এবং গলফ খেলোয়াড় হিসেবে কাজ করছেন।

তিনি ‘পার্ল এন্ড বুন্টি লারা’ নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেছেন, যা সামাজিক উন্নয়নের জন্য কাজ করে। তার মোট সম্পদের পরিমাণ ৪১৫ কোটি ($৬০  মিলিয়ন মার্কিন ডলার)।

৯. শেন ওয়ার্ন

২০২৪ সালের ১০ ধনী ক্রিকেটারের তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন যিনি ১৯৯২ থেকে ২০০৭ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলেছিলেন। ২০১১ সালে তিনি আইপিএলে রাজস্থান রয়েলসের হয়ে তার শেষ ম্যাচ খেলে অবসর নেন। 

অবসর গ্রহণের পর তিনি অস্ট্রেলিয়ার একটি টিভি চ্যানেলের ধারাভাষ্যকার এবং কমেন্টেটর হিসেবে কাজ করছেন। এছাড়াও তিনি বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানি যেমন ভিক্টোরিয়া বিটার, ম্যাকডোনাল্ডস ইত্যাদি বিজ্ঞাপনে কাজ করেছেন। তার মোট সম্পদের পরিমাণ ৩৪৬ কোটি টাকা (৫০ মিলিয়ন মার্কিন ডলার)।

১০. জ্যাক ক্যালিস

২০২৪ সালের ১০ ধনী ক্রিকেটারের তালিকায় রয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের অন্যতম কিংবদন্তি জ্যাক ক্যালিস যিনি ১৯৯৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। টেস্ট ক্রিকেটে তিনি ১৩,২৮৯ রান করেছিলেন, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক তালিকায় রয়েছে। আইপিএলে তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন এবং অবসর নেওয়ার পরও দলের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন। তার মোট সম্পদ $৪৮ মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৩৯  কোটি টাকা।

Tags: ২০২৪ সালের ১০ ধনী ক্রিকেটারবিরাট কোহলিমহেন্দ্র সিং ধোনিযুবরাজ সিংরিকি পন্টিংশচীন টেন্ডুলকার
ShareTweetPinSend

গরম ক্রিকেট খবর

টেস্ট সিরিজের
বাংলাদেশ ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা এখন আড়ালে

by joshua
October 26, 2026
0

বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক সময়ে একের পর এক হতাশাজনক পারফরম্যান্স, দলের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন এবং কোচিং...

Read moreDetails
নাহিদা আক্তার

বাংলাদেশের মহিলা টি-টোয়েন্টি দলের অধিনায়ক নির্বাচিত নাহিদা আক্তার

October 20, 2026
আইপিএল

বিসিসিআই-এর আইপিএল সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক স্থগিত, নতুন তারিখ পরে ঘোষণা

October 13, 2026

আফগানিস্তান টেস্টের আগে বাংলাদেশের আরও উন্নতির লক্ষ্যে শান্ত

October 12, 2026
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ করুন

© 2018-2026 Crickex.news

No Result
View All Result
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ

© 2018-2026 Crickex.news