CX news CX news
Crickex.news
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ
No Result
View All Result
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ
No Result
View All Result
Crickex.news
Join Now
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ করুন
Home বাংলাদেশ ক্রিকেট

২০২৪ সালে বাংলাদেশের ক্রিকেট ও অন্যান্য খেলার সূচি

ক্রিকেক্স by ক্রিকেক্স
0
২০২৪ বাংলাদেশের ক্রিকেট

২০২৩ সাল নানান নাটকীয় ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে। নতুন বছরের শুরুতেই ক্রীড়াজগতের বড় কিছু আসর অপেক্ষা করছে। ২০২৩ সালে ৫০ ওভারের ক্রিকেটে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। বিশ্বকাপে নিজেদের মানের ক্রিকেট খেলতে পারেনি তারা। তবে বাকি দুই ফরম্যাটে তুলনামূলক ভালো খেলেছে টাইগাররা। ভালো-খারাপ মিলিয়ে ২৩ পার করা বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ থাকছে নতুন বছরে।

চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসর ছাড়াও আছে বেশ কিছু দ্বিপাক্ষিক সিরিজ। সবমিলিয়ে টানা খেলার মধ্যে থাকতে হবে ক্রিকেটারদের। তাই মানসিক চাপ সামলানোর পাশাপাশি শারীরিকভাবে ফিট থাকাটাও হতে পারে বড় একটা চ্যালেঞ্জ। বছরের শুরুতেই আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। দেশের সবচেয়ে জনপ্রিয় আর ব্যয়বহুল ঘরোয়া আসর বিপিএল। এই ফ্র্যাঞ্চাইজি লিগের আসন্ন আসরের সবকিছুই ঠিক হয়ে গেছে। আগামী ১৯ জানুয়ারী থেকে শুরু হওয়া এই আসরের পর্দা নামবে পহেলা মার্চ।

বিপিএল শেষ হওয়ার আগেই বাংলাদেশ সফরে আসার কথা শ্রীলঙ্কার। ফেব্রুয়ারী-মার্চে লঙ্কানদের বিপক্ষে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলবে দুই দল। ২০২৩ সাল বাংলাদেশ দলের জন্য একটি ব্যস্ত বছর ছিল। দলটি দ্বিপাক্ষিক সিরিজের পাশাপাশি ওয়ানডে বিশ্বকাপ ও এশিয়া কাপে অংশগ্রহণ করে। বছরের শেষেও ব্যস্ততা কমেনি। বরং ২০২৪ সালে আরও বেশি ব্যস্ততা অপেক্ষা করছে তাদের।

ক্রিকেট ছাড়াও ২০২৩ সালটা মাঠ ও মাঠের বাইরে বাংলাদেশের ফুটবলের জন্য ছিল ঘটনাবহুল। নিঃসন্দেহে বিদায়ী বছরে দেশের ফুটবলে সবচেয়ে বড় সাফল্য পুরুষ জাতীয় ফুটবল দলের নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের মূল বাছাইয়ে খেলার যোগ্যতা অর্জন করা।

এক নজরে ২০২৪ সালে বাংলাদেশের সব ম্যাচের সূচি দেখে নেয়া যাক।

জানুয়ারি ২০২৪ ক্রিকেট

ক্রিকেট: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (১৯ জানুয়ারি-১ মার্চ)

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ (১৯ জানুয়ারি-১১ ফেব্রুয়ারি)

এএফসি এশিয়ান কাপ (১২ জানুয়ারি-১০ ফেব্রুয়ারি)

ফুটবল: ১২ জানুয়ারি এএফসি এশিয়ান কাপ, ১৩ জানুয়ারি আফ্রিকান কাপ অব নেশন্স;

টেনিস: ১৪ জানুয়ারি অস্ট্রেলিয়ান ওপেন;

ফেব্রুয়ারি ২০২৪ ক্রিকেট

ক্রিকেট: ২৫ ফেব্রুয়ারি বিপিএল প্লে-অফ;

ফুটবল: ১ ফেব্রুয়ারি কনকাকাফ ওমেন্স অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ, ২১ ফেব্রুয়ারি এমএলএস নতুন মৌসুম;

টেনিস: ১৬ ফেব্রুয়ারি ওয়ার্ল্ড টিম টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ;

মার্চ ২০২৪ ক্রিকেট

ক্রিকেট: ১ মার্চ বিপিএল ফাইনাল, ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দুই টেস্ট, তিন ওয়ানডে এবং তিন টি২০;

ফুটবল: ৩ মার্চ এএফসি অনূর্ধ্ব-২০ ওমেন্স এশিয়ান কাপ;
টেনিস: ১৭ মার্চ মায়ামি ওপেন;

এপ্রিল ২০২৪ ক্রিকেট

ক্রিকেট: ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দুই টেস্ট ও পাঁচ টি২০;

ফুটবল: ৭ এপ্রিল এএফসি অনূর্ধ্ব-১৭ ওমেন্স এশিয়ান কাপ, ১৫ এপ্রিল এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ, ২১ এপ্রিল এল ক্ল্যাসিকো;

মে ২০২৪ ক্রিকেট

ফুটবল: ৫ মে উয়েফা ওমেন্স অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ, ২০ মে উয়েফা ইউরোপিয়ান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ, ২৭ মে প্রো লিগের মৌসুম শেষ, ১৯ মে প্রিমিয়ার লিগের মৌসুম শেষ, ২৬ মে লা লিগার মৌসুম শেষ;

টেনিস: ২৮ থেকে ফ্রেঞ্চ ওপেন;

জুন ২০২৪ ক্রিকেট

ক্রিকেট: ৪ জুন থেকে টি২০ বিশ্বকাপ;
ফুটবল: ১ জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল, ১২ জুন ওএফসি নেশন্স কাপ, ১৪ জুন থেকে শুরু ইউরো, ২০ জুন কোপা আমেরিকা;

জুলাই ২০২৪ ক্রিকেট

ক্রিকেট: আফগানদের বিপক্ষে বাংলাদেশের দুই টেস্ট, তিন ওয়ানডে এবং তিন টি২০;

ফুটবল: ১৪ জুলাই ইউরো ফাইনাল ও কোপা আমেরিকা ফাইনাল, ১৫ জুলাই উয়েফা ওমেন্স অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ এবং ইউরোপিয়ান অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ;

টেনিস: ১ জুলাই থেকে উইম্বলডন;

আগস্ট ২০২৪ ক্রিকেট

ক্রিকেট: পাকিস্তান সফরে বাংলাদেশের দুটি টেস্ট;

ফুটবল: ৩১ আগস্ট ফিফা অনূর্ধ্ব-২০ ওমেন্স বিশ্বকাপ;

টেনিস: ১২ আগস্ট চিনচিনাটি মাস্টার্স, ২৬ আগস্ট ইউএস ওপেন;  

সেপ্টেম্বর ২০২৪ ক্রিকেট

ক্রিকেট: ওমেন্স টি২০ বিশ্বকাপ, ভারত সফরে বাংলাদেশ খেলবে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে;

ফুটবল: ৫ সেপ্টেম্বর আমেরিকান এনএফএল মৌসুম শুরু, ২২ সেপ্টেম্বর অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ ফাইনাল;

টেনিস: ৮ সেপ্টেম্বর ইউএস ওপেন ফাইনাল, ২০ সেপ্টেম্বর লেভার কাপ;

অক্টোবর ২০২৪ ক্রিকেট

ক্রিকেট: ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে দুই টেস্ট;

ফুটবল: ১৬ অক্টোবর অনূর্ধ্ব-১৭ ওমেন্স বিশ্বকাপ;

টেনিস: ২ অক্টোবর সাংহাই মাস্টার্স, ২৮ অক্টোবর ডব্লিউটিএ ফাইনাল, ২৯ অক্টোবর প্যারিস মাস্টার্স;

নভেম্বর ২০২৪ ক্রিকেট

ক্রিকেট: ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ খেলবে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি২০;
টেনিস: ১০ নভেম্বর এটিপি ফাইনাল, ১৯ নভেম্বর ডেভিস কাপ ফাইনাল;

ডিসেম্বর ২০২৪ ক্রিকেট

ফুটবল: কিংস কাপ, ২৬তম অ্যারাবিয়ান গালফ কাপ;

অন্যান্য: ৬ ডিসেম্বর আবুধাবি ফর্মুলা রেসিং, ৯ ডিসেম্বর বিচ টেনিস ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল, ১০ ডিসেম্বর সুইমিং চ্যাম্পিয়নশিপ, ২৬ ডিসেম্বর জুনিয়র আইস হকি চ্যাম্পিয়নশিপ।

উপসংহার

গেল বছরটা বেশ ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটিয়েছে বাংলাদেশ দল। দ্বিপাক্ষিক সিরিজ ছাড়াও ওয়ানডে বিশ্বকাপ ও এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে অংশ নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। বছর শেষেও ব্যস্ততা ফুরোচ্ছে না টাইগারদের। বরং ২০২৪ সালে আরও বেশি ব্যস্ততা নিয়ে অপেক্ষা করছে লাল-সবুজে শিবিরে।

Tags: ২০২৪ বাংলাদেশের ক্রিকেটটি-টোয়েন্টি সিরিজবাংলাদেশ ক্রিকেট ২০২৪বাংলাদেশ ক্রিকেট দল
ShareTweetPinSend

গরম ক্রিকেট খবর

টেস্ট সিরিজের
বাংলাদেশ ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা এখন আড়ালে

by joshua
October 26, 2026
0

বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক সময়ে একের পর এক হতাশাজনক পারফরম্যান্স, দলের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন এবং কোচিং...

Read moreDetails
নাহিদা আক্তার

বাংলাদেশের মহিলা টি-টোয়েন্টি দলের অধিনায়ক নির্বাচিত নাহিদা আক্তার

October 20, 2026
আইপিএল

বিসিসিআই-এর আইপিএল সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক স্থগিত, নতুন তারিখ পরে ঘোষণা

October 13, 2026
আফগানিস্তান টেস্টের

আফগানিস্তান টেস্টের আগে বাংলাদেশের আরও উন্নতির লক্ষ্যে শান্ত

October 12, 2026

বিনামূল্যে বাংলাদেশ ক্রিকেট খবর

সেরা ক্রিকেট বাংলা টিপস সরাসরি আপনার ইনবক্সে পৌঁছে দিতে আমাদের গ্রাহকদের তালিকায় যোগ দিন

ক্রিকেক্স টাইটেল স্পন্সর

csgcsgmsa
csgcsgcsg

ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর

cx-new-brand
cx brand bdt

সর্বশেষ সংবাদ

নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণা নিউজিল্যান্ডের, চোট কাটিয়ে ফিরছেন রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে

November 12, 2026
সৈয়দ মুশতাক আলী ট্রফি ২০২৬-২৭

সৈয়দ মুশতাক আলী ট্রফি ২০২৬-২৭: সব দলের পূর্ণাঙ্গ স্কোয়াড, অধিনায়ক ও তারকা ক্রিকেটারদের তালিক।

November 9, 2026
গ্লেন ম্যাক্সওয়েলকে

আইপিএল ২০২৭ মিনি-নিলামে গ্লেন ম্যাক্সওয়েলকে টার্গেট করতে পারে যে ৫টি দল

November 4, 2026
ভারত বনাম নিউজিল্যান্ড

টিম সাইফার্ট ও গ্লেন ফিলিপসের দাপটে পঞ্চম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের জয়, ৩-২ ব্যবধানে সিরিজ জিতল ভারত

November 2, 2026
আইসিসির

আইসিসির নতুন নিয়মে বড় পরিবর্তন, দিনের টেস্টে গোলাপি বল ও সময় নষ্টে পাঁচ রান জরিমানা

October 8, 2026
Load More

আমাদের সাথে থাকুন!

FacebookinstagramTelegram

  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ করুন

© 2018-2026 Crickex.news

No Result
View All Result
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ

© 2018-2026 Crickex.news