পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নবম আসর আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৮ মার্চ পর্যন্ত চলবে। ছয় দলের এই প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচটি হবে লাহোর কালান্দার্স এবং ইসলামাবাদ ইউনাইটেডের মধ্যে।
লাহোর কালান্দার্স গত আসরসহ দুই বারের চ্যাম্পিয়ন এবং তাদের অধিনায়ক হলেন শাহিন শাহ আফ্রিদি। ইসলামাবাদ ইউনাইটেডও দুইবার পিএসএল চ্যাম্পিয়ন হয়েছে এবং তাদের অধিনায়ক হলেন শাদাব খান।
আসরের অন্যান্য দলগুলো হলো করাচি কিংস, মুলতান সুলতানস, পেশওয়ার জালমি এবং কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। এই আসরে প্রতিটি দল পরস্পর দুবার করে মোট ১২টি ম্যাচ খেলবে। এরপর সেরা চার দল প্লে-অফে উঠবে।
প্রতিযোগিতার প্রথম দুটি ম্যাচ হবে মুলতানে, পরের ১৪ ম্যাচ লাহোরে, ১৬ ম্যাচ রাওয়ালপিন্ডিতে এবং প্লে-অফের সব ম্যাচ করাচিতে অনুষ্ঠিত হবে।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে কোনো বাংলাদেশি ক্রিকেটারকেই দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশের ২১ জন ক্রিকেটার ড্রাফটে ছিলেন। কিন্তু কোনো দলই তাদেরকে কিনতে আগ্রহী হয়নি।
লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে অনুষ্ঠিত নিলামে ৬টি ক্যাটাগরিতে খেলোয়াড়দের নাম ডাকা হয়। পরে পাকিস্তান ও বিদেশি মিলিয়ে মোট ৪০ জন ক্রিকেটারকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিগুলো। এর আগে দলগুলো ক্রিকেটারদের বড় একটি অংশকে রিটেশন লিস্টে ধরে রাখে।
চলুন দেখে নেয়া যাক এবারের ২০২৪ পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর আসন্ন ম্যাচ সূচি।
২০২৪ পিএসএল নবম আসরের সূচি
| তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু |
|---|---|---|
| ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | লাহোর কালান্দার্স বনাম ইসলামাবাদ ইউনাইটেড | লাহোর, গাদ্দাফি স্টেডিয়াম |
| ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | পেশোয়ার জালমি বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স | লাহোর, গাদ্দাফি স্টেডিয়াম |
| ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | মুলতান সুলতানস বনাম করাচি কিংস | মুলতান ক্রিকেট স্টেডিয়াম |
| ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | লাহোর কালান্দার্স বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটরস | লাহোর, গাদ্দাফি স্টেডিয়াম |
| ২০ ফেব্রুয়ারি ২০২৪ | মুলতান সুলতানস বনাম ইসলামাবাদ ইউনাইটেড | মুলতান ক্রিকেট স্টেডিয়াম |
| ২১ ফেব্রুয়ারি ২০২৪ | পেশোয়ার জালমি বনাম করাচি কিংস | লাহোর, গাদ্দাফি স্টেডিয়াম |
| ২১ ফেব্রুয়ারি ২০২৪ | মুলতান সুলতানস বনাম লাহোর কালান্দার্স | মুলতান ক্রিকেট স্টেডিয়াম |
| ২২ ফেব্রুয়ারি ২০২৪ | কোয়েটা গ্ল্যাডিয়েটর্স বনাম ইসলামাবাদ ইউনাইটেড | লাহোর, গাদ্দাফি স্টেডিয়াম |
| ২৩ ফেব্রুয়ারি ২০২৪ | মুলতান সুলতানস বনাম পেশোয়ার জালমি | মুলতান ক্রিকেট স্টেডিয়াম |
| ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | লাহোর কালান্দার্স বনাম করাচি কিংস | লাহোর, গাদ্দাফি স্টেডিয়াম |
| ২৫ ফেব্রুয়ারি ২০২৪ | মুলতান সুলতানস বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স | মুলতান ক্রিকেট স্টেডিয়াম |
| ২৫ ফেব্রুয়ারি ২০২৪ | লাহোর কালান্দার্স বনাম পেশোয়ার জালমি | লাহোর, গাদ্দাফি স্টেডিয়াম |
| ২৬ ফেব্রুয়ারি ২০২৪ | পেশোয়ার জালমি বনাম ইসলামাবাদ ইউনাইটেড | লাহোর, গাদ্দাফি স্টেডিয়াম |
| ২৭ ফেব্রুয়ারি ২০২৪ | লাহোর কালান্দার্স বনাম মুলতান সুলতানস | লাহোর, গাদ্দাফি স্টেডিয়াম |
| ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | করাচি কিংস বনাম ইসলামাবাদ ইউনাইটেড | করাচি, জাতীয় স্টেডিয়াম |
| ২৯ ফেব্রুয়ারি ২০২৪ | করাচি কিংস বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স | করাচি, জাতীয় স্টেডিয়াম |
| তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু |
|---|---|---|
| ০২ মার্চ ২০২৪ | পেশোয়ার জালমি বনাম লাহোর কালান্দার্স | রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম |
| ০২ মার্চ ২০২৪ | ইসলামাবাদ ইউনাইটেড বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটরস | রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম |
| ০৩ মার্চ ২০২৪ | করাচি কিংস বনাম মুলতান সুলতানস | করাচি, জাতীয় স্টেডিয়াম |
| ০৪ মার্চ ২০২৪ | ইসলামাবাদ ইউনাইটেড বনাম পেশোয়ার জালমি | রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম |
| ০৫ মার্চ ২০২৪ | পেশোয়ার জালমি বনাম মুলতান সুলতানস | রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম |
| ০৬ মার্চ ২০২৪ | কোয়েটা গ্ল্যাডিয়েটরস বনাম করাচি কিংস | রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম |
| ০৬ মার্চ ২০২৪ | ইসলামাবাদ ইউনাইটেড বনাম লাহোর কালান্দার্স | রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম |
| ০৭ মার্চ ২০২৪ | ইসলামাবাদ ইউনাইটেড বনাম করাচি কিংস | রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম |
| ০৮ মার্চ ২০২৪ | পেশোয়ার জালমি বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটরস | রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম |
| ০৯ মার্চ ২০২৪ | করাচি কিংস বনাম লাহোর কালান্দার্স | করাচি, জাতীয় স্টেডিয়াম |
| ১০ মার্চ ২০২৪ | ইসলামাবাদ ইউনাইটেড বনাম মুলতান সুলতানস | রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম |
| ১০ মার্চ ২০২৪ | কোয়েটা গ্ল্যাডিয়েটরস বনাম লাহোর কালান্দার্স | করাচি, জাতীয় স্টেডিয়াম |
| ১১ মার্চ ২০২৪ | করাচি কিংস বনাম পেশোয়ার জালমি | করাচি, জাতীয় স্টেডিয়াম |
| ১২ মার্চ ২০২৪ | কোয়েটা গ্ল্যাডিয়েটরস বনাম মুলতান সুলতানস | করাচি, জাতীয় স্টেডিয়াম |
২০২৪ পিএসএল নবম আসর: এলিমিনেটর
| তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু |
|---|---|---|
| ১৪ মার্চ ২০২৪ | টিম ১ বনাম টিম ২ | করাচি, জাতীয় স্টেডিয়াম |
| ১৫ মার্চ ২০২৪ | টিম ৩ বনাম টিম ৪ | করাচি, জাতীয় স্টেডিয়াম |
| ১৬ মার্চ ২০২৪ | এলিমিনেটর জয়ী বনাম রানার-আপ | করাচি, জাতীয় স্টেডিয়াম |
২০২৪ পাকিস্তান প্রিমিয়ার লিগ ফাইনাল
| তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু |
|---|---|---|
| ১৮ মার্চ ২০২৪ | ফাইনাল | করাচি, জাতীয় স্টেডিয়াম |














