CX news CX news
Crickex.news
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ
No Result
View All Result
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ
No Result
View All Result
Crickex.news
Join Now
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ করুন
Home পাকিস্তান ক্রিকেট

পিএসএল-এ ৬ দল, বাংলাদেশের ২১ ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হলো না

ক্রিকেক্স by ক্রিকেক্স
0
পাকিস্তান সুপার লিগ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ৮ম আসরের প্লেয়ার্স ড্রাফটে মোট ৩৬ জন বিদেশি ক্রিকেটার দল পেয়েছেন। ইংল্যান্ডের ১০ জন, আফগানিস্তানের ৫ জন, দক্ষিণ আফ্রিকার ৪ জন, নিউজিল্যান্ডের ৪ জন, ওয়েস্ট ইন্ডিজের ৪ জন, অস্ট্রেলিয়ার ৩ জন, আয়ারল্যান্ডের ২ জন, শ্রীলঙ্কার ২ জন, নামিবিয়ার ১ জন ও জিম্বাবুয়ের ১ জন খেলোয়াড় দলে স্থান পেয়েছেন। তবে বাংলাদেশের ২৯ ক্রিকেটার নাম লিখিয়েও দল পাননি কেউ। 

নতুন তারকাদের আগমনে পিএসএল আরও আকর্ষণীয় হয়ে উঠছে। শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও ভানুকা রাজাপক্ষে, ইংল্যান্ডের আদিল রশিদ, অস্ট্রেলিয়ার ম্যাথু ওয়েড, নিউজিল্যান্ডের জিমি নিশাম ও দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি পিএসএলের এবারের আসরে প্রথমবারের মতো খেলবেন।

পাকিস্তান জুনিয়র লিগে (পিজেএল) উজ্জ্বল পারফরম্যান্স করা ক্রিকেটাররা পিএসএলের ড্রাফটেও নিজেদের মেধা দেখিয়েছেন। এ বছর পিসিবি পিজেএল আয়োজন করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। সেখান থেকে মার্নাদ ওয়ারিয়র্সের আইমাল খানকে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স, গোয়াদার শার্কসের আরাফাত মিনহাসকে মুলতান সুলতান্স এবং বাহাওয়ালপুর রয়্যালসের শাওয়াইজ ইরফানকে লাহোর কালান্দার্স দলে নিয়েছে।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নবম আসরের জন্য ১৩ ডিসেম্বর লাহোরে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। এই ড্রাফটে প্রথমবারের মতো আফগান স্পিনার নুর আহমেদ, দক্ষিণ আফ্রিকান পেসার রেজা হেন্ড্রিক্স এবং লুঙ্গি এনগিডি পাকিস্তানে খেলার সুযোগ পান।

প্লাটিনাম ক্যাটাগরিতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স দলে নেয় পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির এবং ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার শেরফানে রাদারফোর্ডকে। করাচি কিংস দলে নেয় ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইরন পোলার্ড এবং অস্ট্রেলিয়ার পেসার ড্যানিয়েল সামসকে। তারা এছাড়াও প্লাটিনাম ক্যাটাগরিতে পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজকে দলে নেয়।

পাকিস্তান সুপার লিগের প্লেয়ার্স ড্রাফট শেষে যে ৬ দল

নিলামে থাকা ক্রিকেটারদের ৫টি ক্যাটাগরীতে রাখা হয়েছে। সর্বোচ্চ ক্যাটাগরী হলো প্ল্যাটিনাম। এরপর ডায়মন্ড, গোল্ড, সিলভার এবং উদীয়মান।

প্ল্যাটিনাম ক্যাটাগরির ভিত্তি মূল্য- ১ লাখ ৪৮ হাজার ৬৬ ডলার। ডায়মন্ড ক্যাটাগরির ভিত্তি মূল্য- ৫২ হাজার ৪৩৩ ডলার। গোল্ড ক্যাটাগরির ভিত্তি মূল্য- ৩৭ হাজার ৪৫২ ডলার। সিলভার ক্যাটাগরির ভিত্তি মূল্য- ১৮ হাজার ৭২৬ ডলাল। উদীয়মান ক্যাটাগরির ভিত্তি মূল্য- ৭ হাজার ৪৯০ ডলার।

পিএসএলের ৬ দলে আছেন যারা

১. করাচি কিংস: শান মাসুদ (অধিনায়ক), কায়রন পোলার্ড, ড্যানিয়েল সামস, শোয়েব মালিক, তাবরিজ শামসি, মোহাম্মদ নওয়াজ, টিম সেফার্ট, জেমস ভিন্স, হাসান আলি, মোহাম্মদ আমির খান, আনোয়ার আলী, আরাফাত মিনহাস, মীর হামজা, মোহাম্মদ আখলাক, মো. ইরফান নিয়াজি, সিরাজুদ্দিন, সাদ বেগ ও জেমি ওভারটন।

২. লাহোর কালান্দার্স: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), ফখর জামান, ডেভিড উইজ, সিকান্দার রাজা, শাই হোপ, আবদুল্লাহ শফিক, রিশি ভেন দার ডুসেন, সাহেবজাদা ফারহান, হারিস রউফ, জামান খান, ইমরান জুনিয়র, আহসান হাফিজ ভাট্টি, ড্যান লরেন্স, মির্জা তাহির বেগ, রশিদ খান, সৈয়দ ফরিদুন মাহমুদ, জাহানদাদ খান ও কামরান গোলাম।

৩. ইসলামাবাদ ইউনাইটেড: শাদাব খান (অধিনায়ক), অ্যালেক্স হেলস, কলিন মুনরো, জর্ডান কক্স,  টম কুরান, নাসিম শাহ, টাইমাল মিলস, আজম খান, ইমাদ ওয়াসিম, ফাহিম আশরাফ, ম্যাথিউ ফোর্ড, সালমান আলি আগা, কাসিম আকরাম, রুম্মান রইস, হুনাইন শাহ, উবায়েদ শাহ ও শামিল হুসেন। 

৪. পেশোয়ার জালমি: বাবর আজম (অধিনায়ক), নূর আহমেদ, রোভম্যান পাওয়েল,  লুঙ্গি এনগিডি, আসিফ আলি, সাইম আইয়ুব, টম কোহলার-ক্যাডমোর, নবীন-উল হক, আমের জামাল, মোহাম্মদ হারিস, সালমান ইরশাদ, আরিফ ইয়াকুব, উমাইর আফ্রিদি, ড্যানিয়েল মসলি, খুররম শাহজাদ, হাসিবুল্লাহ খান, মোহাম্মদ জিশান, মেহরান মুমতাজ।

৫. মুলতান সুলতান: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), ডেভিড উইলি, ইফতিখার আহমেদ, ডেভিড মালান, ক্রিস জর্ডান, খুশদিল শাহ, উসামা মীর, রেজা হেন্ড্রিক্স, রিস টপলে, আব্বাস আফ্রিদি, তৈয়ব তাহির, শাহনওয়াজ দাহানি, মোহাম্মদ আলী, উসমান খান, ইহসানউল্লাহ, ফয়সাল আকরাম, ইয়াসির খান ও আফতাব ইব্রাহিম।

৬. কোয়েটা গ্ল্যাডিয়েটরস: সরফরাজ আহমেদ (অধিনায়ক), জেসন রয়, রিলি রুশো, সৌদ শাকিল, উইল স্মিত, শেরেফানি রাদারফোর্ড, মোহাম্মদ আমির, ওয়ানিন্দু হাসরাঙ্গা, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আবরার আহমেদ, সাজ্জাদ আলী জুনিয়র, উসমান কাদির, ওমাইর বিন ইউসুফ, খাজা নাফায়, আদিল নাজ, আকিল হোসেন ও সোহেল খান।

বাংলাদেশের ২১ ক্রিকেটারের কেউই দল পেলেন না পিএসএলে

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন আসরের প্লেয়ার্স ড্রাফটে নাম দিয়েছিলেন ২২ বাংলাদেশি ক্রিকেটার। জাতীয় দলকে সময় দিতে শেষ মুহূর্তে নিজের নাম সরিয়ে নেন সাকিব আল হাসান। বাকি ২১ ক্রিকেটারের কেউই দল পাননি পিএসএলে। বুধবার অনুষ্ঠিত হয় পিএসএলের নিলাম। 

ব্যস্ত সূচির কারণে বাংলাদেশের কোনো ক্রিকেটারের পক্ষেই পিএসএলের পুরো আসর খেলা সম্ভব হতো না। বিপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেট একই সময় থাকায় বাংলাদেশি কোনো ক্রিকেটার দল পেলেও তাকে পুরো সময়ের জন্য পেতো না ফ্র্যাঞ্চাইজি। আর এটিই বাংলাদেশি ক্রিকেটারদের পিএসএলে দল না পাওয়ার অন্যতম প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।

ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শুরু হবে পিএসএল, যা শেষ হবে ১৯ মার্চ। প্রায় একই সময় মাঠে গড়াবে বিপিএলও। ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া বিপিএল শেষ হবে ১লা মার্চ। বিপিএল শেষ হওয়ার পরও ১৮ দিন চলবে পিএসএল। সে সময় ক্রিকেটারদের পিএসএল খেলার সুযোগ থাকলেও দ্বিপাক্ষিক সিরিজ থাকায় সেটিও প্রায় অসম্ভবই। 

মার্চের প্রথম সপ্তাহে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। যে কারণে বিপিএলের পর বেশিরভাগ ক্রিকেটার ব্যস্ত থাকবেন লঙ্কানদের বিপক্ষে সিরিজ নিয়ে। তাতে করে পিএসএলে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ নেই বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটারের। যার কারণে পিএসএলে লম্বা সময়ের জন্য কোনো বাংলাদেশি ক্রিকেটারকেই পেতো না ফ্র্যাঞ্চাইজি। আর এ কারণে টাইগার ক্রিকেটারদের প্রতি আগ্রহ দেখায়নি পিএসএলের কোনো ফ্র্যাঞ্চাইজি। 

Tags: পাকিস্তান ক্রিকেটপাকিস্তান সুপার লিগ ২০২৪পিএসএল ২০২৪শাহিন আফ্রিদি
ShareTweetPinSend

গরম ক্রিকেট খবর

হারিস রউফ জরিমানা
পাকিস্তান ক্রিকেট

আইসিসির আচরণবিধি লঙ্ঘন, জরিমানা ও আনুষ্ঠানিক তিরস্কারের মুখে পাকিস্তানের হারিস রউফ

by joshua
October 30, 2026
0

পাকিস্তানের তারকা ফাস্ট বোলার হারিস রউফকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তির মুখে...

Read moreDetails
মোহাম্মদ রিজওয়ানের ক্রিকেটে প্রত্যাবর্তন, পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের জন্য বড় খবর

মোহাম্মদ রিজওয়ানের ক্রিকেটে প্রত্যাবর্তন, পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের জন্য বড় খবর

October 19, 2026
টি-টোয়েন্টি সিরিজে

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি জয়ের ম্যাচে অভিষেকের রেকর্ড ভাঙলেন ফারহান

October 16, 2026
পিএসএল ১২-এর দিনক্ষণ ঘোষণা: আট দল, এক চ্যাম্পিয়ন শুরু কাউন্টডাউন

পিএসএল ১২-এর দিনক্ষণ ঘোষণা: আট দল, এক চ্যাম্পিয়ন শুরু কাউন্টডাউন

October 9, 2026

বিনামূল্যে বাংলাদেশ ক্রিকেট খবর

সেরা ক্রিকেট বাংলা টিপস সরাসরি আপনার ইনবক্সে পৌঁছে দিতে আমাদের গ্রাহকদের তালিকায় যোগ দিন

ক্রিকেক্স টাইটেল স্পন্সর

csgcsgmsa
csgcsgcsg

ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর

cx-new-brand
cx brand bdt

সর্বশেষ সংবাদ

নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণা নিউজিল্যান্ডের, চোট কাটিয়ে ফিরছেন রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে

November 12, 2026
সৈয়দ মুশতাক আলী ট্রফি ২০২৬-২৭

সৈয়দ মুশতাক আলী ট্রফি ২০২৬-২৭: সব দলের পূর্ণাঙ্গ স্কোয়াড, অধিনায়ক ও তারকা ক্রিকেটারদের তালিক।

November 9, 2026
গ্লেন ম্যাক্সওয়েলকে

আইপিএল ২০২৭ মিনি-নিলামে গ্লেন ম্যাক্সওয়েলকে টার্গেট করতে পারে যে ৫টি দল

November 4, 2026
ভারত বনাম নিউজিল্যান্ড

টিম সাইফার্ট ও গ্লেন ফিলিপসের দাপটে পঞ্চম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের জয়, ৩-২ ব্যবধানে সিরিজ জিতল ভারত

November 2, 2026
আইসিসির

আইসিসির নতুন নিয়মে বড় পরিবর্তন, দিনের টেস্টে গোলাপি বল ও সময় নষ্টে পাঁচ রান জরিমানা

October 8, 2026
Load More

আমাদের সাথে থাকুন!

FacebookinstagramTelegram

  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ করুন

© 2018-2026 Crickex.news

No Result
View All Result
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ

© 2018-2026 Crickex.news