CX news CX news
Crickex.news
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ
No Result
View All Result
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ
No Result
View All Result
Crickex.news
Join Now
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ করুন
Home বাংলাদেশ ক্রিকেট

২০২৩ ক্রিকেট টি-টোয়েন্টি ফরম্যাটে সেরা খেলোয়াড়দের একাদশ।

ক্রিকেক্স by ক্রিকেক্স
0
২০২৩ টি-টোয়েন্টি সেরা একাদশ

২০২৩ সালে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে পারফরমারদের অভাব নেই। পারফরমারদের নিয়ে একটি দলও গঠন করা সম্ভব। বাংলাদেশের খেলোয়াড়রাও সেই দলে জায়গা করে নিচ্ছেন। ২০২৩ সালের বেশিরভাগ সময়ই দলগুলোর পরিকল্পনা ছিল ওয়ানডে বিশ্বকাপের দিকে। তাই ওয়ানডে ক্রিকেটেই বেশি মনোযোগ দিয়েছিল তারা। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটও কিন্তু থেমে থাকেনি। বছরের শেষ দিন পর্যন্ত টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

২০২৩ সালে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে অনেক পারফর্মার ছিলেন। তাদের নিয়ে একটি দলও গঠন করা সম্ভব। এমন একটি দলে স্বাভাবিকভাবেই ভারতীয় খেলোয়াড়দের দাপট থাকবে। তবে বাংলাদেশের খেলোয়াড়রাও সেই দলে জায়গা করে নিচ্ছেন।

১. যশস্বী জসওয়াল

যশস্বী জয়সওয়াল একজন ভারতীয় ক্রিকেটার যিনি ভারতের অনূর্ধ্ব -১৯ এবং মুম্বইয়ের হয়ে খেলেন । অক্টোবরে 2019, তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হয়ে লিস্ট এ ডাবল সেঞ্চুরি করেছেন। আইপিএল ২০২০ খেলতে তিনি ২.৪ কোটি ডলার (৩,৪০,০০০ মার্কিন ডলার) এর জন্য রাজস্থান রয়্যালস সই করেছেন।

ভারতের তরুণ ব্যাটসম্যান যশস্বী জসওয়াল আন্তর্জাতিক ক্রিকেট ক্রিকেটাঙ্গনে দ্রুত নিজের নাম তৈরি করছেন। ২০২৩ সালেই তার টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল এবং মাত্র ১৫ ম্যাচেই তিনি তার সামর্থ্যের পরিচয় দিয়েছেন। বাঁ-হাতি এই ব্যাটসম্যান ১৫৯.২৫ এর স্ট্রাইক রেটে ৪৩০ রান করেছেন। অভিষেকের বছরেই টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করে ভারতের এই টপ অর্ডার ব্যাটসম্যান নতুন রেকর্ড গড়েছেন।

২. সিকান্দার রাজা

সিকান্দার রাজা বাট পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ালকোটে জন্মগ্রহণকারী জিম্বাবুয়ের ক্রিকেটার। লোগান কাপে চমকপ্রদ ক্রীড়াশৈলী উপস্থাপনার মাধ্যমে জিম্বাবুয়ের নির্বাচকমণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন সিকান্দার বাট। ২০০১ সালে স্ব-পরিবারে জিম্বাবুয়ে অভিবাসিত হন। নাগরিকত্ব নিয়ে সমস্যার সৃষ্টি হলেও ২০১১ সালে এ সমস্যার সমাধান হয়।

সিকান্দার রাজা যেন সত্যিকার অর্থেই জিম্বাবুয়ের রাজা। অন্তত এই বছর টি-টোয়েন্টি-তে তিনি তেমনটিই প্রমাণ করেছেন। ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বছরজুড়ে। রান করেছেন ১৫০ এর বেশি স্ট্রাইকরেটে। ব্যাট হাতে ৫১৫ রান করা রাজা মুন্সিয়ানা দেখিয়েছেন বল হাতেও। ১৭ খানা উইকেট পুরেছেন নিজের পকেটে।

৩. মোহাম্মদ ওয়াসিম

মোহাম্মদ ওয়াসিম হলেন একজন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার, যিনি সংযুক্ত আরব আমিরাত জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলেন। সহযোগী দেশগুলি টি-টোয়েন্টি ক্রিকেটকে তাদের দক্ষতা প্রদর্শনের একটি সুযোগ হিসাবে দেখে। মোহাম্মদ ওয়াসিম, সংযুক্ত আরব আমিরাতের একজন ওপেনার, এই মঞ্চে দুর্দান্তভাবে সময় পার করেছেন। তিনি ২০২৩ সালে ক্যারিয়ারের সেরা বছর কাটিয়েছেন, ১৬৩.১৫ স্ট্রাইকরেটে ২১ ম্যাচে ৮০৬ রান করেছেন।

৪. সাকিব আল হাসান

খন্দকার সাকিব আল হাসান একজন বাংলাদেশী ক্রিকেটার এবং টেস্ট ও টি-টোয়েন্টিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক  অধিনায়ক। তিনি বামহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান এবং বামহাতি অর্থোডক্স স্পিনার। বাংলাদেশের হয়ে খেলা সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার হিসেবে বিবেচিত সাকিবকে বিশ্বের অন্যতম সেরা অল-রাউন্ডার বলে গণ্য করা হয়। ১০ বছর ধরে শীর্ষ অল-রাউন্ডার এর রেকর্ডের অধিকারী সাকিব এখনো একদিনের আন্তর্জাতিক ও টেস্ট ফরম্যাটে সর্বোচ্চ র‍্যাংকিং ধরে রেখেছেন। তিনি ইএসপিএন দ্বারা বিশ্বের ৯০তম বিখ্যাত ক্রীড়াবিদ হিসেবে স্থান পেয়েছেন। ২০২২ সাল পর্যন্ত, তিনি টি২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। 

২০২৩ সালে, সাকিব আল হাসান খুব বেশি ম্যাচ খেলতে পারেননি। তিনি মাত্র ৮টি ম্যাচে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু তাতেও তিনি তার অসামান্য পারফরম্যান্সে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ১৩৩.৬৫ স্ট্রাইকরেটে ১৩৯ রান করেছেন এবং ১২টি উইকেট নিয়েছেন। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তিনি ইনজুরির কারণে খেলতে পারেননি।

৫. সুরিয়াকুমার যাদব

যাদব হলেন একজন ভারতীয় ক্রিকেটার। তিনি একজন ডানহাতি আক্রমণাত্মক ব্যাটসম্যান এবং মাঝে মধ্যে ডান হাতি মিডিয়াম ফাস্ট বলে করে থাকেন। তিনি ঘরোয়া ক্রিকেটে মুম্বাই ক্রিকেট দলের হয়ে খেলে থাকেন এবং আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানস স্কোয়াডের অন্যতম অংশ ছিলেন।

সুরিয়াকুমার যাদব, আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে এক নম্বর ব্যাটার, বছরজুড়েই তার অসাধারণ ব্যাটিংয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন। তিনি প্রায় ৪৮.৮৬ গড়ে রান করেছেন এবং প্রায় ১৫৬ স্ট্রাইকরেটে ব্যাট করে দুইবার ৫০ রানের মাইলফলক ছুঁয়েছেন। তিনি ৫টি হাফ সেঞ্চুরি করে মোট ৭৩৩ রান করেছেন।

৬. নিকোলাস পুরান

নিকোলাস পুরাণ ত্রিনিদাদে জন্মগ্রহণকারী প্রথিতযশা ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। ঘরোয়া প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে ত্রিনিদাদ ও টোবাগো জাতীয় ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করছেন। দলে তিনি মূলতঃ উইকেট-রক্ষকের দায়িত্বে রয়েছেন। এছাড়াও, বামহাতে কার্যকরী ব্যাটিং করে থাকেন তিনি।

অধিনায়কত্ব ছেড়ে বরং ভালই করেছেন নিকোলাস পুরান। বিধ্বংসী এই ব্যাটার সেটার সুফল পেয়েছেন ২০২৩ সালে। মোটে ১৩ ম্যাচ খেলেছেন তিনি। ব্যাট চলেছে তার ১৬২.৭১ স্ট্রাইকরেটে। দুইটি ফিফটির কল্যাণে ৩৮৪ রান করেছেন ক্যারিবিয়ান এই ব্যাটার। ধুকতে থাকা ওয়েস্ট ইন্ডিজকে যেন একাই এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি।

৭. তাসকিন আহমেদ

তাসকিন আহমেদ বাংলাদেশের রাজধানী ঢাকায় জন্মগ্রহণকারী আন্তর্জাতিক ক্রিকেটার। বামহাতি ব্যাটসম্যান ও ডানহাতি ফাস্ট বোলার হিসেবে দলে খেলে থাকেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে তিনি টুয়েন্টি২০ আন্তর্জাতিক ও ওডিআই ম্যাচ খেলে থাকেন। প্রথম-শ্রেণীর ক্রিকেট এবং লিস্ট এ ক্রিকেটে ঢাকা মেট্রোপোলিশ দলে খেলছেন। পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লীগে চিটাগং কিংস দলে প্রতিনিধিত্ব করছেন। এছাড়াও, তিনি বাংলাদেশ এ ক্রিকেট দল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন। ২০১৭ সালের ২৮ মার্চ ডাম্বুলায় প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাট্রিক করেন।

তাসকিন আহমেদ ২০২৩ সালে ইনজুরির কারণে টি-টোয়েন্টিতে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি। তবে তিনি যে ম্যাচগুলো খেলেছেন, সেগুলোতে তার বোলিং ছিল দুর্দান্ত। মাত্র ৮ ম্যাচে তিনি ১৬ উইকেট নিয়েছেন, যার স্ট্রাইকরেখা ১১.২। পাশাপাশি তার ইকোনমি রেট ছিল মাত্র ৭.৩৬।

৮. রিংকু সিং

রিংকু সিং হলেন একজন ভারতীয় ক্রিকেটার যিনি ঘরোয়া ক্রিকেটে উত্তর প্রদেশের হয়ে এবং আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন। তিনি একজন বাঁহাতি ব্যাটসম্যান এবং খন্ডকালীন ডানহাতি অফ ব্রেক বোলার। তিনি অনূর্ধ্ব -১৬, অনূর্ধ্ব -১৯ এবং অনূর্ধ্ব -২৩ স্তরে উত্তর প্রদেশ এবং অনূর্ধ্ব -১৯ স্তরে কেন্দ্রীয় অঞ্চলকে প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি মার্চ, ২০১৪তে ১৬ বছর বয়সে উত্তর প্রদেশের হয়ে লিস্ট এ ক্রিকেটে অভিষিক্ত হন এবং ৮৩ রানের একটি ইনিংস খেলেন যা ছিল সেই ম্যাচের একক কোন ব্যাটসম্যানের সর্বোচ্চ রান।

রিঙ্কু সিং একজন দক্ষ ফিনিশার যিনি দলের জয় নিশ্চিত করে ম্যাচ শেষ করে আনতে পারেন। তিনি আইপিএলে তার পারফরম্যান্সের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে আলোড়ন সৃষ্টি করেছেন। ২০২৩ সালে ভারতের হয়ে অভিষেক করে তিনি ১২টি ম্যাচে ২৬২ রান করেছেন। তবে, ১৮০.৬৬ স্ট্রাইকরেটে ব্যাট করা রিঙ্কু তার ফিনিশার ভূমিকাটি যথাযথভাবে পালন করেছেন।

৯. রবি বিষ্ণয়

রবি বিষ্ণই হচ্ছেন একজন ভারতীয় ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে সে রাজস্থানের হয়ে এবং আইপিএলে কিংস এলেভেন পাঞ্জাব হয়ে খেলেন। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে সে ২০২০ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ খেলেছেন, যেখানে প্রতিযোগিতা শেষে ১৭ উইকেট নিয়ে প্রতিযোগিতার সেরা উইকেট শিকারী মনোনীত হন।

বর্তমান ক্রিকেটে লেগ স্পিনারদের গুরুত্ব অপরিসীম। তাই এই একাদশে একজন লেগ স্পিনার হিসেবে ভারতের তরুণ রবি বিষ্ণয়কে রাখা হয়েছে। তিনি ইতোমধ্যেই তার দক্ষতায় আলোড়ন সৃষ্টি করেছেন। ১১ ম্যাচে তিনি ভারতের হয়ে ১৮টি উইকেট শিকার করেছেন। বল হাতে তিনি প্রতিপক্ষ ব্যাটারদের বেশ ভুগিয়েছেন।

১০. আলজারি জোসেপ

আলজারি শাহেইম জোসেফ অ্যান্টিগুয়া এলাকায় জন্মগ্রহণকারী ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। ২০১৬ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করছেন।

ঘরোয়া প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে লিওয়ার্ড আইল্যান্ডস এবং সেন্ট কিট্‌স ও নেভিস প্যাট্রিয়টস এবং ভারতীয় ক্রিকেটে গুজরাত টাইটান্স দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার হিসেবে খেলছেন। এছাড়াও, নিচেরসারিতে ডানহাতে ব্যাটিং করে থাকেন আলজারি জোসেফ।

২০২৪ আইপিএল নিলামে আলজারি জোসেপের জন্য তীব্র প্রতিযোগিতা হয়েছিল। ক্যারিবিয়ান এই বোলার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তার দক্ষতার প্রমাণ রেখেছেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯ ম্যাচে তিনি ১৬টি উইকেট নিয়েছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল তার স্ট্রাইকরেটে উইকেট নেওয়ার ক্ষমতা। ডানহাতি এই পেসার ১৫০ কিলোমিটার গতিতে বল ছুড়ে ১২.১ স্ট্রাইকরেটে উইকেট নিয়েছেন।

Tags: ২০২৩ সেরা খেলোয়াড়দের একাদশযশস্বী জসওয়ালসাকিব আল হাসানসিকান্দার রাজাসুরিয়াকুমার যাদব
ShareTweetPinSend

গরম ক্রিকেট খবর

টেস্ট সিরিজের
বাংলাদেশ ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা এখন আড়ালে

by joshua
October 26, 2026
0

বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক সময়ে একের পর এক হতাশাজনক পারফরম্যান্স, দলের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন এবং কোচিং...

Read moreDetails
নাহিদা আক্তার

বাংলাদেশের মহিলা টি-টোয়েন্টি দলের অধিনায়ক নির্বাচিত নাহিদা আক্তার

October 20, 2026
আইপিএল

বিসিসিআই-এর আইপিএল সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক স্থগিত, নতুন তারিখ পরে ঘোষণা

October 13, 2026
আফগানিস্তান টেস্টের

আফগানিস্তান টেস্টের আগে বাংলাদেশের আরও উন্নতির লক্ষ্যে শান্ত

October 12, 2026

বিনামূল্যে বাংলাদেশ ক্রিকেট খবর

সেরা ক্রিকেট বাংলা টিপস সরাসরি আপনার ইনবক্সে পৌঁছে দিতে আমাদের গ্রাহকদের তালিকায় যোগ দিন

ক্রিকেক্স টাইটেল স্পন্সর

csgcsgmsa
csgcsgcsg

ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর

cx-new-brand
cx brand bdt

সর্বশেষ সংবাদ

নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণা নিউজিল্যান্ডের, চোট কাটিয়ে ফিরছেন রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে

November 12, 2026
সৈয়দ মুশতাক আলী ট্রফি ২০২৬-২৭

সৈয়দ মুশতাক আলী ট্রফি ২০২৬-২৭: সব দলের পূর্ণাঙ্গ স্কোয়াড, অধিনায়ক ও তারকা ক্রিকেটারদের তালিক।

November 9, 2026
গ্লেন ম্যাক্সওয়েলকে

আইপিএল ২০২৭ মিনি-নিলামে গ্লেন ম্যাক্সওয়েলকে টার্গেট করতে পারে যে ৫টি দল

November 4, 2026
ভারত বনাম নিউজিল্যান্ড

টিম সাইফার্ট ও গ্লেন ফিলিপসের দাপটে পঞ্চম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের জয়, ৩-২ ব্যবধানে সিরিজ জিতল ভারত

November 2, 2026
আইসিসির

আইসিসির নতুন নিয়মে বড় পরিবর্তন, দিনের টেস্টে গোলাপি বল ও সময় নষ্টে পাঁচ রান জরিমানা

October 8, 2026
Load More

আমাদের সাথে থাকুন!

FacebookinstagramTelegram

  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ করুন

© 2018-2026 Crickex.news

No Result
View All Result
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ

© 2018-2026 Crickex.news