ক্রিকেটে আম্পারিং নিয়ে প্রচুর আলোচনা-সমালোচনা রয়েছে। আম্পায়াররা নানান কারণে আলোচনা সমালোচনায় আসেন। আম্পায়ারদের বেতন এর ক্ষেত্রে আইসিসি কখনো কার্পণ্য করে না। আন্তর্জাতিক ম্যাচে আম্পায়াররা মোটা টাকা বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের জন্য এলাহি থাকা-খাওয়ার ব্যবস্থাও থাকে। আন্তর্জাতিক ম্যাচে আইসিসি আম্পায়ারদের এলিট প্যানেলের সদস্য বছরে ৩৫ থেকে ৪৫ হাজার মার্কিন ডলার বেতন পেয়ে থাকেন। অর্থাৎ, একটি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করতে বাংলাদেশী মূদ্রায় প্রায় ৪০ লাখ টাকার কাছাকাছি বেতন পেয়ে থাকে এলিট প্যানেল।
টেস্ট ম্যাচের জন্য তারা তিন হাজার মার্কিন ডলার পেয়ে থাকেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের জন্য তাদের বরাদ্দ যথাক্রমে ২২০০ মার্কিন ডলার (বাংলাদেশী মুদ্রায় প্রায় ২ লক্ষ টাকা) ও ১০০০ মার্কিন ডলার (বাংলাদেশী মুদ্রায় প্রায় ১ লক্ষ টাকা)। একজন এলিট প্যানেলের আম্পায়ার বছরে আট থেকে দশটি টেস্ট ম্যাচে দায়িত্ব পালন করেন। ওয়ানডের সংখ্যা ১০-১৫টি।
বার্ষিক ফি ছাড়াও আইসিসির আরো সুযোগ সুবিধাভোগ করেন তারা। বার্ষিক বোনাসও রয়েছে তাদের জন্য । আইসিসি ইভেন্টে আম্পায়ারিং করলে টাকার পরিমাণটা বাড়ে। বিশ্বের যে প্রান্তেই ম্যাচে থাকুক, তাদের বিমানে যাতায়াত, পাঁচ তারকা হোটেলে থাকা-খাওয়ার বিষয়গুলো আইসিসি দেখে। সেক্ষেত্রে তাদের একটি টাকাও খরচ করতে হয় না।
আইসিসির এলিট প্যানেলে থাকা ১২ জন-সহ মোট ১৬ জন আম্পায়ারের নাম রয়েছে তালিকায়। ম্যাচ রেফারি ও আম্পায়ারদের তালিকায় রয়েছেন কয়েকজন প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার। Crickex.news এর আজকের আর্টিকেলে আইসিসির এলিট প্যানেলে থাকা ক্রিকেটের সেরা ৫ জন শীর্ষস্থানীয় আম্পায়ার্সদের নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
১. আলিম দার:
পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটার আলিম দার আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার হিসেবেও সফল ছিলেন। তিনি আম্পায়ারিংয়ে সাধারণত খুব কমই ভুল সিদ্ধান্ত দিতেন। তবে কিছু পক্ষপাতদুষ্ট আম্পায়ারের অভিযোগও তার বিরুদ্ধে ছিল। তা সত্ত্বেও, তিনি আম্পায়ারের ভূমিকায় যোগদানের পর মাত্র ছয় মাসের মাথায় আইসিসির এলিট প্যানেলে পদোন্নতি পেয়েছিলেন।
আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিংয়ে ২০০০ সালে অভিষেক হয় আলিম দারের। ২০০০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত আলিম দার ১২৮টি টেস্ট ম্যাচ, ২০৬টি ওয়ানডে ম্যাচ এবং ৪৩টি টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেন। পারিশ্রমিক পাওয়ার দিক থেকেও তিনি প্রথম সারিতে। আলিম দার প্রতিটি টেস্ট ম্যাচের জন্য ৩,০০০ ডলার, ওয়ানডে ম্যাচের জন্য ২,২০০ ডলার এবং টি-টোয়েন্টি ম্যাচের জন্য ১,০০০ ডলার করে পান। সবমিলিয়ে তিনি প্রতি বছর ৪৫,০০০ ডলার উপার্জন করেন। বাংলাদেশি টাকায় যা ৩৬ লাখ টাকা।
২. নাইজেল লং:
নাইজেল লং ইংল্যান্ডের একজন ক্রিকেটার ছিলেন। তিনি ব্যাট এবং বল দুটোতেই পারদর্শী ছিলেন। খেলোয়াড়ি জীবন শেষে তিনি আম্পায়ারিংয়ে মনোনিবেশ করেন। ২০০২ সালে তিনি ইংল্যান্ডের প্রথম শ্রেণির ক্রিকেটে আম্পায়ার হন। ২০০৪ সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে থার্ড আম্পায়ার হিসেবে কাজ শুরু করেন। ২০০৫ সালে তিনি ইংল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে তিনি ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তালিকাভুক্ত আন্তর্জাতিক কর্মকর্তা হিসেবে নিযুক্ত হন।
২০০৫ সাল থেকে এখন পর্যন্ত নাইজেল লং ৬২টি টেস্ট ম্যাচ, ১৩০টি ওয়ানডে ম্যাচ এবং ৩২টি টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন। পারিশ্রমিক পাওয়ার দিক থেকে তৃতীয় অবস্থানে নাইজেল লং। প্রতিটি টেস্ট ম্যাচের জন্য তিনি পান ৩,০০০ ডলার। এছাড়া ওয়ানডে ম্যাচের জন্য ২,২০০ ডলার এবং টি-টোয়েন্টি ম্যাচের জন্য ১,০০০ ডলার করে পান। সবমিলিয়ে তিনিও প্রতি বছর বেতন পেতেন ৪৫,০০০ ডলার অর্থ উপার্জন করেন।
৩. পল রেইফেল:
ভিক্টোরিয়ায় জন্মগ্রহণ করা পল রেফেল ১৯৮৭-৮৮ সালের দিকে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়ার পর অসাধারণ পারফরম্যান্সে ১৯৯২ সালে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া জাতীয় দলে ডাক পান। অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে পল রেফেল মোট ১২৮টি ম্যাচ খেলে ব্যাট হাতে ১,৪৫৮ রান এবং বল হাতে ২১০টি উইকেট সংগ্রহ করেন।
ক্রিকেটার হিসেবে অবসর গ্রহণ করার পর তিনি আম্পায়ারিং পেশায় নিযুক্ত হন। আইসিসির এলিট প্যানেলেও জায়গা পান রেফেল। ক্রিকেট ক্যারিয়ারে তিনি বেশ ভদ্র একজন ক্রিকেটার ও আম্পায়ার হিসেবে পরিচিতি পেয়েছেন। আম্পায়ারিং ক্যারিয়ারে ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত ৪৩টি টেস্ট ম্যাচ, ৬৮টি ওয়ানডে ম্যাচ এবং ১৬টি টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন পল রেফেল। পল রেফেল প্রতিটি টেস্ট ম্যাচের জন্য ৩,০০০ ডলার, ওয়ানডে ম্যাচের জন্য ২,২০০ ডলার এবং টি-টোয়েন্টি ম্যাচের জন্য ১,০০০ ডলার করে পান। সবমিলিয়ে বছরে তার আয়ও ৪৫,০০০ ডলার।
৪. বিলি বাউডেন:
ক্রিকেটের ফাস্ট বোলার হিসেবে ক্যারিয়ার শুরু করেন বিলি বাউডেন। কিন্তু ক্রিকেট ক্যারিয়ার শুরু হবার আগেই তিনি রিউম্যাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত হন। ফলে তার ক্যারিয়ারের ইতি ঘটে। কিন্তু তিনি ক্রিকেটকে ছাড়েননি। আম্পায়ার হিসেবে তিনি ক্রিকেট জগতে নিজের অবস্থান তৈরি করেন। ১৯৯৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার হিসেবে অভিষেক হয় বিলি বাউডেনের। ২০১৬ সালে তিনি আম্পায়ারিং থেকে অবসর নেন। ২১ বছরের আম্পায়ারিং ক্যারিয়ারে তিনি ৮৪টি টেস্ট ম্যাচ, ২০০টি ওয়ানডে ম্যাচ এবং ২৪টি টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেন।
নিউজিল্যান্ডের আম্পায়ার টম ওয়ার্ডল আর্থ্রাইটিসে আক্রান্ত ছিলেন। এই কারণে তিনি স্বাভাবিকভাবেই হাতের তর্জনী আঙ্গুলটি সোজা করতে পারতেন না। তাই তিনি আউট বা ওভার বাউন্ডারির সংকেত দেবার সময় তার তর্জনী আঙ্গুলটি বাঁকা করে সংকেত দিতেন। এই স্টাইলটি ক্রিকেট বিশ্বে তাকে আলাদা জনপ্রিয়তা দিয়েছে।
এবার আসা যাক পারিশ্রমিকের কথায়। আম্পায়ার হিসেবে কিছুটা ব্যতিক্রমী বিলি বাউডেন সর্বোচ্চ পারিশ্রমিকের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে। প্রতিটি টেস্ট ম্যাচের জন্য ৩,০০০ ডলার, ওয়ানডে ম্যাচের জন্য ২,২০০ ডলার এবং টি-টোয়েন্টি ম্যাচের জন্য ১,০০০ ডলার করে পেতেন। সবমিলিয়ে তিনি প্রতি বছর তিনিও ৪৫,০০০ ডলার অর্থ উপার্জন করতেন।
৫. ব্রুস অক্সেনফোর্ড:
অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ক্রিকেটার ব্রুস অক্সেনফোর্ড আম্পায়ার হিসেবেই বেশি পরিচিত। তার ক্রিকেটার হিসেবে ক্যারিয়ার খুব একটা সফল না হলেও, আম্পায়ার হিসেবে তিনি বেশ খ্যাতি অর্জন করেছেন। তিনি আম্পায়ারদের জন্য প্রতিরক্ষামূলক সরঞ্জাম ব্যবহারের প্রচারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০০৬ সালে আম্পায়ার হিসেবে অভিষেক হওয়ার পর অক্সেনফোর্ড ৫৮টি টেস্ট, ৯৬টি ওয়ানডে এবং ২০টি টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন। প্রতি বছর তার আয় ছিল ৩৫,০০০ ডলার, যা বাংলাদেশী টাকায় ২৮ লাখ টাকা।
এদিকে আইসিসি-র এলিট প্যানেলে যারা আছেন তারা প্রতিটি টেস্ট ম্যাচের জন্য পান ৩,০০০ মার্কিন ডলার পেয়ে থাকেন। ওয়ানডে ও টি-২০ ম্যাচের জন্য তাদের বরাদ্দ যথাক্রমে ২২০০ মার্কিন ডলার (বাংলাদেশী মুদ্রায় প্রায় ২ লক্ষ টাকা) ও ১০০০ মার্কিন ডলার (বাংলাদেশী মুদ্রায় প্রায় ১ লক্ষ টাকা)। একজন এলিট প্যানেলের আম্পায়ার বছরে আট থেকে দশটি টেস্ট ম্যাচে দায়িত্ব পালন করেন। ওয়ানডের সংখ্যায় ১০-১৫টি।














