CX news CX news
Crickex.news
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ
No Result
View All Result
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ
No Result
View All Result
Crickex.news
Join Now
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ করুন
Home বাংলাদেশ ক্রিকেট

‘আপনি চশমা পরে যেটা দেখেন, আমি না পরে এর থেকে ভালো দেখি’- সাকিব

ক্রিকেক্স by ক্রিকেক্স
0
সাকিবের আলোচিত সংবাদ সম্মেলন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্ব শেষ হয়েছে। শেষ ম্যাচে রংপুর রাইডার্স সিলেট স্ট্রাইকার্সকে পরাজিত করেছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান নিজের সাম্প্রতিক ব্যাটিং অস্বস্তি ও চোখের সমস্যা নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন।

সাকিব বলেন, তিনি কিছুদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন। এর ফলে তার ব্যাটিংয়ে প্রভাব পড়েছে। তিনি বলেন, তিনি চিকিৎসা নিচ্ছেন এবং আশা করছেন দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

সাকিব-আরও বলেন, তিনি রংপুর রাইডার্সের হয়ে খেলতে পেরে আনন্দিত। দলটি ভালো খেলছে এবং তিনি আশা করছেন লিগের বাকি অংশেও দলটি ভালো পারফর্ম করবে।

সাকিব আল হাসানের চোখ ও ব্যাটিং নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সংবাদ সম্মেলনে সাংবাদিকরা বারবার এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করছেন।

সাকিবের উত্তর থেকে মনে হচ্ছে তিনি নিজেও জানেন না তার সমস্যা কোথায়। তিনি বারবার বলছেন যে তিনি ভালো দেখছেন এবং ব্যাটিংয়েও স্বস্তি বোধ করছেন।

কিন্তু তার পারফরম্যান্স বলছে অন্য কথা। বিপিএলে তিনি এখনো কোনো উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেননি।

সাকিব নিজেও স্বীকার করেছেন যে তার ব্যাটিংয়ে কিছু সমস্যা আছে। তিনি বলেছেন যে তিনি সমাধানের চেষ্টা করছেন।

সংবাদ সম্মেলনে এই অলরাউন্ডারের প্রতি বেশিরভাগ প্রশ্নই হলো তার চোখ ও ব্যাটিং ঘিরে। যেখানে তার কথায় ফুটে উঠল, নিজেও জানেন না সমস্যা কোথায়!

সাকিবের আলোচিত সংবাদ সম্মেলন তুলে ধরা হলো নিচে।

সাংবাদিক: কেমন আছেন?

সাকিব আল হাসান: ভালো আছি, আলহামদুলিল্লাহ।

সাংবাদিক: চোখের অবস্থা এখন কেমন?

সাকিব: ভালো আছে।

সাংবাদিক: চোখের কারণে ব্যাটিংয়ে আপনার একটু সমস্যা হচ্ছিল। এখন কি স্বস্তি বেড়েছে?

সাকিব: আপনাকে কে বলছে চোখের জন্য সমস্যা হচ্ছে? (হাসি)

সাংবাদিক: গত ম্যাচের পর সোহান (রংপুর অধিনায়ক) বলেছিলেন, আপনাকে অনুরোধ করবেন সংবাদ সম্মেলনে আসার জন্য…

সাকিব: অনুরোধ করেনি, অর্ডার দিয়েছে (হাসি)… অধিনায়ক অর্ডার দিয়েছে, চলে এসেছি।

সাংবাদিক: সার্বিক পরিস্থিতির কথা যদি বলা হয়, গত দুই ম্যাচে ব্যাটিংয়ে নামেননি। আজকে চার নম্বরে নেমেছেন। ব্যাটিংয়ে স্বস্তিটা কি বেড়েছে?

সাকিব: এটা তো বলা মুশকিল। আসলে রান যত করব, তত কমফোর্ট লেভেলটা বাড়বে। রান যতক্ষণ না করছি, ততক্ষণ ওই ছন্দও আসবে না, কমফোর্ট জোনটাও থাকবে না। এটা খুব স্বাভাবিক।

সাংবাদিক: কোনো হতাশা আছে? ব্যাটিং করতে না পারা নিয়ে?

সাকিব: না!

সাংবাদিক: আজকে ব্যাটিংয়ে নামার পর যেভাবে আউট হলেন… পরে দেখলেন রিভিউ নেওয়ার সময়ও চলে গেছে। তখন কি খারাপ লাগা কাজ করছিল যে, দুই ম্যাচ পর ব্যাটিংয়ে নামলেন কিন্তু…

সাকিব: বুঝলাম যে, খারাপ সময়ে সবই খারাপ যায় (হাসি)।

সাংবাদিক: দেশের দুই কোচ, সোহেল (ইসলাম) ও (মোহাম্মদ) সালাউদ্দিন আপনার সঙ্গে কাজ করেছেন। আপনার চোখের একটা বাজে সময় যাচ্ছে…

সাকিব: চোখের বাজে সময় যাচ্ছে…?

সাংবাদিক: মানে আপনার একটা খারাপ সময় যাচ্ছে, দুই কোচকে পাশে পেয়ে কেমন লেগেছে? বিশেষ করে সালাউদ্দিন, আপনার ছোটবেলার কোচ…

সাকিব: সবাই চেষ্টা করছে সাহায্য করার। যাতে করে আমি যে সমস্যাটা মোকাবিলা করছি, সেই সমস্যাটা যেন উতরে যেতে পারি।

সাংবাদিক: সালাউদ্দিন বলেছেন, আপনি যদি ব্যাটিংয়ে স্বাচ্ছ্যন্দবোধ না করেন, ব্যাটিংয়ে ফিরতে না পারেন, তাহলে আর ক্রিকেটই খেলবেন না। আপনার কি ভাবনা?

সাকিব: আমার এখন পর্যন্ত কোনো ভাবনা নেই। চেষ্টা করছি। আগে চেষ্টা শেষ করে নেই। পরেরটা পরে দেখব।

সাংবাদিক: আপনি মূলত একজন অলরাউন্ডার। কিন্তু শেষ কয়েক ম্যাচে বিশেষজ্ঞ বোলার হিসেবেই মূলত খেলেছেন। একজন অলরাউন্ডারের জায়গা থেকে শুধু বোলার হিসেবে খেলা এবং দলের জন্য অবদান রাখা, এটার সঙ্গে মানিয়ে নেওয়া কতটা কঠিন?

সাকিব: জিনিসটা হচ্ছে জীবনে কখনও এরকম করিনি যে, শুধু একটা সাইড (বোলিং) দিয়ে খেলতে হচ্ছে। এবারই প্রথম। অবশ্যই রংপুরের জন্য আমার ‘ফিল’ হচ্ছে, কারণ তারা আমাকে যে আশা নিয়ে দলে নিয়েছে, তার অর্ধেক করতে পারছি, অর্ধেক পারছি না।

তারপরও তারা আমাকে যেভাবে সহযোগিতা করছে, সেজন্য তাদের ধন্যবাদ অবশ্যই দিতে হয়। এরকম একটা ফ্র্যাঞ্চাইজিতে খেলতে পেরে আমি খুবই গর্বিত। কারণ তারা যেভাবে এই সময়ে আমার যত্ন নিয়েছে, আমার পরিস্থিতি যেভাবে বুঝে ও হ্যান্ডেল করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া আমার আর কিছু বলার নেই। 

সাংবাদিক: বিপিএল শেষ হওয়ার কিছু দিনের মধ্যেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরু। আপনি এখন টি-টোয়েন্টি অধিনায়ক আছে, টেস্টেও অধিনায়ক আছেন। (ওয়ানডেতেও অধিনায়ক সাকিব) আপনার এখন যে অবস্থা, ব্যাটিংয়েও যেহেতু সমস্যা হচ্ছে, বাংলাদেশ জাতীয় দলে খেলা কতটা চ্যালেঞ্জিং? 

সাকিব: এটা আসলে সময়ই বলে দেবে। টুর্নামেন্ট এখনও আছে। দেখি কী অবস্থা দাঁড়ায়। আর অফিসিয়ালদের সঙ্গে কথা হবে। এরপর আসলে সিদ্ধান্তটা হবে। 

সাংবাদিক: আপনার চোখের বর্তমান যে অবস্থা, আপনি কতটা আত্মবিশ্বাসী এই টুর্নামেন্টে আপনার ব্যাটিংটা আগের অবস্থায় নিয়ে যাওয়ার ব্যাপারে? 

সাকিব: জানি না। আমার কোনো ধারণা নেই এটা কখন ঠিক হওয়ার সম্ভাবনা আছে। আর এই যে বারবার চোখ, চোখ … চোখের কথা বলছেন, চোখে কোনো সমস্যা নেই। আপনি চশমা পরে যেটা দেখেন, আমি চশমা না পরে এর থেকে ভালো দেখি। ওই পরীক্ষায় কোনো সমস্যা নেই। কী সমস্যা আছে, সেটা খোঁজার চেষ্টা করছি এখনও। 

সাংবাদিক: সিঙ্গাপুর গিয়েও কি পাননি সমস্যাটা? 

সাকিব: সিঙ্গাপুরে তো চোখ দেখিয়েছি, শরীর দেখিয়েছি… (হাসি)। 

সাংবাদিক: সমস্যাটা আসলে কোথায় হচ্ছে? 

সাকিব: এটাই তো আমি খুঁজতেছি যে, সমস্যাটা কোথায় হচ্ছে। এটা আমি বের করার চেষ্টা করছি। বাকিরাও চেষ্টা করছে।

সাংবাদিক: বলা হচ্ছে চাপের কারণে আপনার এই সমস্যা হচ্ছে… 

সাকিব: কোন বিজ্ঞ এই কথা বলেছে? 

সাংবাদিক: চিকিৎসকদের কথাই আর কী… 

সাকিব: কোন চিকিৎসক? 

সাংবাদিক: বিসিবি আপনার অবস্থা জানিয়ে একটি আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছিল…

সাকিব: ওহ আচ্ছা! বিসিবি দিয়েছিল? 

সাংবাদিক: সেখানে বলা হয়েছে, আপনার যে সমস্যা, এটা কনজারভেটিভ পদ্ধতিতে চিকিৎসা করা হবে।আর এজন্য আপনার মানসিক চাপ ও ক্লান্তি কমাতে হবে। এর মানে তো হলো, চাপের একটা প্রভাব আছে। 

সাকিব: জ্বী.. সেটা তারা বলছে…?

সাংবাদিক: এখন তো আপনি বারবার (ব্যাটিং ঠিক করার) চেষ্টা করছেন। এটা কি চাপ উল্টো বাড়িয়ে দিচ্ছে কিনা? 

সাকিব: এটা একটা ভালো প্রশ্ন যে, চাপ বেড়ে যাচ্ছে কি না! মাঝেমাঝে আমারও চিন্তা হয় যে, এটা করলে কি বেশি হচ্ছে? নাকি এটা করা ঠিক হবে! এখন এটা কিভাবে বের করব? আপনি বলেন তো, কিভাবে করা উচিত? (হাসি) এখনও কনফিউজড এটা নিয়ে। 

সাংবাদিক: এটা কি অনেকটা ট্রায়াল এন্ড এরর-এর মতো হচ্ছে যে, চেক করে দেখি কাজ হয় কি না? 

সাকিব: হ্যাঁ…এখন তো আপনি চেষ্টা করে যদি ঘরে বসে থাকেন… তারপরে এলেন যে, চেষ্টাই করলাম না! সেটা তো কোনো কিছু হলো না। 

সাংবাদিক: বিশ্বকাপের আগে আপনি বলেছিলেন, ওয়ানডের অধিনায়কত্ব সাময়িকভাবে নিয়েছেন। এখন শ্রীলঙ্কা সিরিজ সামনে। একটা সিদ্ধান্তে তো আসতে হবে। আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন কি? তিন সংস্করণেই অধিনায়কত্ব চালিয়ে যাবেন? 

সাকিব: বোর্ডের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হবে। 

সাংবাদিক: এখনও কোনো আলাপ হয়েছে ? 

সাকিব: না, এখন পর্যন্ত এটা নিয়ে কোনো আলাপ হয়নি। 

সাংবাদিক: আপনি ব্যাটিংটা যেহেতু করতে পারছেন না, আগের ম্যাচে সাত নম্বরেও নামেননি। তার আগের ম্যাচে ১১ নম্বরে ছিলেন। এজন্য বোলিংয়ে কি বাড়তি চাপ কাজ করছে যে, ভালো করতে হবে? 

সাকিব: বোলিংটা কি খুব ভালো হচ্ছে? (হাসি) আচ্ছা, যাক… আলহামদুলিল্লাহ। 

সাংবাদিক: ব্যাটিং না করায়ই কি বোলিংটা বেশি ভালো হচ্ছে? 

সাকিব: না না… এই উইকেটে আসলে সব স্পিনারই ভালো বল করছে। আমি যদি বেশি খারাপ করি, দেখতেও তো খারাপ লাগে (হাসি)। ওই কারণে একটু ভালো করার চেষ্টা করেছি। কারণ এখানে সব স্পিনার ভালো করছে। যে বল করে, সে-ই। তানভির কালকে ৪ উইকেট পেল। আজকে তাইজুল ভালো বল করেছে। আমাদের শেখ মেহেদি ভালো করেছে, নাবি ভালো করেছে। 

এখন আমি যদি খারাপ বোলিং করি, দেখতে কেমন লাগে না? (হাসি) একটা রেপুটেশন তো আছে। হাহাহা…। এ কারণেই একটু চেষ্টা করছি ভালো করার (হাসি)। 

সাংবাদিক: সিলেট পর্বের শুরুর দিকে আপনি বোলিংয়ে এলে চিত্রটা কেমন ছিল, সেদিকে না যাওয়া যাক (গ্যালারি থেকে ‘ভুয়া ভুয়া’ চিৎকার শোনা গেছে)। তবে শেষটা যেভাবে হলো… আপনাকে দেখে সবাই ‘সাকিব’ ‘সাকিব’ করল… এই যে কঠিন সময় থেকে বেরিয়ে… 

সাকিব: এটা একটা ইন্টারেস্টিং বিষয়। আমি ওদের যখন ‘ভুয়া ‘ভুয়া!’ করলাম, ওরা সবাই খুশি হয়ে গেল! তারপরে দেখি সবাই আমার পক্ষে কথা বলছে। আমি বুঝলাম না আসলে ঘটনাটা কী! (জোরে হাসি) 

সাংবাদিক: বিপিএলে দেশি ক্রিকেটারদের পারফরম্যান্স আপনি কিভাবে বিশ্লেষণ করবেন?

সাকিব: আমার কাছে মনে হয় ,এটা নিয়ে আলোচনা না করাই ভালো। সবাই যখন জাতীয় দলের হয়ে খেলবে… সবাই যার যার জায়গাতেই আছে। আমি মনে করি, ভালো অবস্থায়ই আছে। বিপিএল একটা কঠিন টুর্নামেন্ট। এবারের পিচগুলোও খুব আদর্শ না। গতবার পিচ ও কন্ডিশন দুটোই ভালো ছিল এবং অনেক রান হচ্ছিল। যেটা আসলে এবার হচ্ছে না।

স্বাভাবিকভাবেই জাতীয় দলের ক্রিকেটাররা বেশি খেলতে খেলতে অনেক সময় একটু রিল্যাক্সড হয়ে যায়। এরকম একটা টুর্নামেন্টে হয়তো সময় নিচ্ছে। এখান থেকে বিল্ড আপ করে হয়তো বিশ্বকাপে দল ভালো করবে। আমার মনে হয় না, এটা নিয়ে হতাশ বা দুশ্চিন্তার কিছু আছে। আমি নিশ্চিত যারা দলে থাকবে, যার যার জায়গা থেকে ভালোই করবে। 

দল হিসেবে গত এক-দেড়-বছর টি-টোয়েন্টিতে ভালো করছি। এ বছর যেহেতু বিশ্বকাপ আছে, আমি আশা করব সবাই যেন ভালো করে। একই সঙ্গে টেস্টেও আমাদের শুরুটা ভালো হয়েছে। কার সঙ্গে যেন জিতলাম? নিউ জিল্যান্ডের সাথে জিতলাম। আমাদের শুরুটা ভালো হয়েছে। 

এ বছর যেহেতু অনেক টেস্ট ম্যাচ আছে, সবাই যেন সেটা ভালোভাবে খেলতে পারে। বেশ কয়েকটা ম্যাচ যদি জিততে পারি, আমাদের জন্য খুবই ভালো হবে। যেহেতু এই বছর অনেক খেলা আছে… ১২-১৪টার মতো টেস্ট ম্যাচ। স্বাভাবিকভাবে আমাদের জন্য ভালো সুযোগ টেস্টে আমাদের একটা পয়েন্ট প্রমাণ করার।

Tags: বিপিএল ২০২৪সাকিব আল হাসানসাকিব আল হাসান বিতর্ক
ShareTweetPinSend

গরম ক্রিকেট খবর

টেস্ট সিরিজের
বাংলাদেশ ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা এখন আড়ালে

by joshua
October 26, 2026
0

বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক সময়ে একের পর এক হতাশাজনক পারফরম্যান্স, দলের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন এবং কোচিং...

Read moreDetails
নাহিদা আক্তার

বাংলাদেশের মহিলা টি-টোয়েন্টি দলের অধিনায়ক নির্বাচিত নাহিদা আক্তার

October 20, 2026
আইপিএল

বিসিসিআই-এর আইপিএল সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক স্থগিত, নতুন তারিখ পরে ঘোষণা

October 13, 2026
আফগানিস্তান টেস্টের

আফগানিস্তান টেস্টের আগে বাংলাদেশের আরও উন্নতির লক্ষ্যে শান্ত

October 12, 2026

বিনামূল্যে বাংলাদেশ ক্রিকেট খবর

সেরা ক্রিকেট বাংলা টিপস সরাসরি আপনার ইনবক্সে পৌঁছে দিতে আমাদের গ্রাহকদের তালিকায় যোগ দিন

ক্রিকেক্স টাইটেল স্পন্সর

csgcsgmsa
csgcsgcsg

ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর

cx-new-brand
cx brand bdt

সর্বশেষ সংবাদ

নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণা নিউজিল্যান্ডের, চোট কাটিয়ে ফিরছেন রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে

November 12, 2026
সৈয়দ মুশতাক আলী ট্রফি ২০২৬-২৭

সৈয়দ মুশতাক আলী ট্রফি ২০২৬-২৭: সব দলের পূর্ণাঙ্গ স্কোয়াড, অধিনায়ক ও তারকা ক্রিকেটারদের তালিক।

November 9, 2026
গ্লেন ম্যাক্সওয়েলকে

আইপিএল ২০২৭ মিনি-নিলামে গ্লেন ম্যাক্সওয়েলকে টার্গেট করতে পারে যে ৫টি দল

November 4, 2026
ভারত বনাম নিউজিল্যান্ড

টিম সাইফার্ট ও গ্লেন ফিলিপসের দাপটে পঞ্চম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের জয়, ৩-২ ব্যবধানে সিরিজ জিতল ভারত

November 2, 2026
আইসিসির

আইসিসির নতুন নিয়মে বড় পরিবর্তন, দিনের টেস্টে গোলাপি বল ও সময় নষ্টে পাঁচ রান জরিমানা

October 8, 2026
Load More

আমাদের সাথে থাকুন!

FacebookinstagramTelegram

  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ করুন

© 2018-2026 Crickex.news

No Result
View All Result
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ

© 2018-2026 Crickex.news