CX news CX news
Crickex.news
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ
No Result
View All Result
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ
No Result
View All Result
Crickex.news
Join Now
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ করুন
Home ইন্ডিয়া ক্রিকেট

বিশ্বের সেরা পাঁচ ধনী ক্রিকেটারের তালিকা: যারা সবচেয়ে ধনী?

ক্রিকেক্স by ক্রিকেক্স
0
বিশ্বের শীর্ষ পাঁচ ধনী ক্রিকেটার

ক্রিকেট খেলোয়াড়দের ধন ও অর্থনৈতিক অবস্থা ক্রিকেটপ্রেমীদের কাছে একটি আকর্ষণীয় বিষয়। ক্রিকেট শুধুমাত্র একটি খেলা নয়, বরং এটি খেলোয়াড়দের জন্য একটি অর্থনৈতিক সুযোগের উৎসও বটে।

বিশ্বের ধনী ক্রিকেটারদের একটি তালিকা তৈরি করা হলে, তা খেলোয়াড়দের ব্যক্তিগত আয়, আয়ের উৎস, ক্রিকেট বোর্ড ও ক্লাবের সঙ্গে চুক্তি, টিভি রাইটস, ব্র্যান্ড এনডোর্সমেন্ট ও অন্যান্য ব্যবসায়িক কার্যকলাপের উপর ভিত্তি করে তৈরি করা হয়।

অনেকে মনে করেন যে, বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটারদের সমৃদ্ধি শুধুমাত্র তাদের খেলার দক্ষতা থেকে আসে। কিন্তু, বাস্তবতা হলো, তাদের অর্থনৈতিক সাফল্যের পেছনে আরও অনেক কারণ রয়েছে, যেমন- তাদের নাম, খ্যাতি, জনপ্রিয়তা ও ব্যবসায়িক দক্ষতা।

এই কারণে, কিছু ক্রিকেটার অন্য খেলোয়াড়দের তুলনায় অনেক বেশি ধনী হয়ে ওঠে। তাদের আয়ের উৎস হিসেবে তাদের নাম, খ্যাতি, সাক্ষরিত চুক্তি ও অন্যান্য ব্যবসায়িক কার্যকলাপ উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।

চলুন জেনে নেয়া যাক ক্রিকেটের সবথেকে ধনী পাঁচ ক্রিকেটার সম্পর্কে।

১. শচীন টেন্ডুলকার (ভারত)

শচীন টেন্ডুলকার একজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। তিনি ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চমানের ব্যাটসম্যান হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত। শচীনের মাত্র ষোলো বছর বয়সে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় এবং এরপর থেকে প্রায় চব্বিশ বছর তিনি আন্তর্জাতিক স্তরে ভারতের হয়ে ক্রিকেট খেলেন। তিনি টেস্ট ক্রিকেট ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলায় সর্বোচ্চসংখ্যক শতকের অধিকারীসহ বেশ কিছু বিশ্বরেকর্ড ধারণ করে আছেন।

ভারতীয় ক্রিকেটের এই কিংবদন্তি শচীন টেন্ডুলকার ক্রিকেটার হিসেবে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন। তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ১১৮ কোটি মার্কিন ডলার। ক্রিকেটে তাঁর অবদানের জন্য তিনি ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা “ভারতরত্ন” পদক লাভ করেছেন। টেস্ট এবং একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ শতরান করার রেকর্ডটিও তাঁর দখলে।

শচীন টেন্ডুলকার ২০০৮ সালে আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সে অধিনায়ক হিসেবে যোগ দেন ১.১ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তিতে। ছয় বছর মুম্বাইয়ের হয়ে খেলার পর তিনি এখন সেই দলেরই মেন্টর হিসেবে কাজ করছেন।

২. মহেন্দ্র সিং ধোনি (ভারত)

মহেন্দ্র সিং ধোনী ঝাড়খণ্ডের রাঁচি এলাকায় জন্মগ্রহণকারী ভারতীয় ক্রিকেটার। মহেন্দ্র সিং ধোনীর অধিনায়কত্বে ভারত ২০০৭ আইসিসি বিশ্ব টোয়েন্টি ২০, ২০০৭-০৮ সালের সিবি সিরিজ, ২০০৮ সালের বর্ডার-গাভাস্কার ট্রফি, ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-০ ব্যবধানে একটি সিরিজ ও ২০১১ ক্রিকেট বিশ্বকাপ জয় করেছে। তার অধিনায়কত্বেই ভারত টেস্টের র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছিল।

ভারতের ২০১১ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি খেলাধুলার পাশাপাশি বানিজ্যিক ভাবেও বেশ স্বচ্ছল। বর্তমানে এই ক্রিকেটারের মোট সম্পদের পরিমাণ প্রায় ১০৩ মিলিয়ন মার্কিন ডলার যা প্রায় ৮,৭৪,১৬,১০,০০০ বাংলাদেশী টাকার সমান। বর্তমানে সবচেয়ে বেশি বেতনভুক্ত ক্রিকেটারদের তালিকাতেও আছে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের নাম।

আইপিএলে ২০১৫ সালের আগে পর্যন্ত চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে খেলেছেন ধোনি। পরবর্তীতে রাইজিং পুনে সুপার জায়ান্টের হয়েও খেলেছেন এই ক্রিকেটার। বর্তমানে তিনি তার আগের দল চেন্নাই সুপার কিংসের হয়েই খেলছেন।

৩. রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)

রিকি টমাস পন্টিং তাসমানিয়া প্রদেশের লন্সেসটনে জন্মগ্রহণকারী বিখ্যাত অস্ট্রেলীয় ক্রিকেটার। পান্টার ডাকনামে পরিচিতি সাবেক এই ব্যাটসম্যান অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলে ২০০৪ থেকে ২০১১ সাল পর্যন্ত টেস্ট ক্রিকেট ও ২০০২ থেকে ২০১১ সাল পর্যন্ত একদিনের আন্তর্জাতিকে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯০-এর দশক থেকে ২০০০-এর প্রথম দশকের শুরুতে অস্ট্রেলীয় ক্রিকেট দলের প্রধান ব্যাটিং স্তম্ভ হিসেবে স্বীকৃত ছিলেন রিকি পন্টিং।

অস্ট্রেলিয়ার সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক রিকি পন্টিংয়ের মোট সম্পদের পরিমাণ প্রায় ৬৫ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় প্রায় ৫,৫১,৬৫,৫০,০০০ টাকার মালিক পন্টিং। ৩২৪টি আন্তর্জাতিক ম্যাচে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করে, সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচে অধিনায়কত্ব করার রেকর্ড নিজের দখলে রেখেছেন পন্টিং।

অস্ট্রেলিয়ার ২০০৩ এবং ২০০৭ বিশ্বকাপ জয়ের পেছনে অধিনায়ক হিসেবে অসাধারণ ভূমিকা ছিল রিকি পন্টিংয়ের। ২০১৩ সালে এই কিংবদন্তি আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স এবং বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন্সের সাথে চুক্তিবদ্ধ হোন।

৪. বিরাট কোহলি (ভারত)

তারকা খ্যাতির দিক দিয়ে বর্তমানে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় নাম নিঃসন্দেহে বিরাট কোহলি। ভারতের সবচেয়ে বিশ্বস্ত এই ব্যাটসম্যান সম্পদের দিক থেকে বিশ্বের চতুর্থ ধনী ক্রিকেটার। ২০০৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অধিনায়কত্বের সাথে অসাধারণ পারফরম্যান্স দিয়ে সকলের নজরে আসেন কোহলি।

২০০৮ সালেই আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সাথে ৩০,০০০ মার্কিন ডলারের বিনিময়ে চুক্তিবদ্ধ হয়েছিলেন কোহলি। ইন্ডিয়ান সুপার লিগের দল এফসি গোয়ার সাথেও বানিজ্যিক সম্পর্ক রয়েছে এই ক্রিকেটারের। ২০১৪ সালে কোহলি ক্রিকেট ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বাণিজ্যিক চুক্তি হিসেবে ১০০ কোটি রুপিতে এমআরএফ ব্যাট ফাউন্ডেশনের সাথে চুক্তিবদ্ধ হোন। বর্তমানে কোহলির মোট সম্পদের পরিমাণ প্রায় ৫৩ মিলিয়ন মার্কিন ডলার।

৫. শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া)

অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা বোলার হিসেবে শেন ওয়ার্নের নামডাক কম নয়। সাবেক এই অজি স্পিনার আয়ের দিক থেকে বিশ্বের পঞ্চম ধনী ক্রিকেটার। ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা লেগ স্পিনারদের একজন হিসেবে ধরা হয় ওয়ার্নকে। ক্রিকেট থেকে অবসরের আগে এক হাজারেরও বেশি আন্তর্জাতিক উইকেট শিকার করেছেন এই স্পিনার। সাবেক এই ক্রিকেটারের প্রতি সম্মান জানিয়ে সম্প্রতি অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার একটি সিরিজের নামকরণ করা হয় ‘ওয়ার্ন, মুরালিধরন ট্রফি’।

বোলিংয়ের পাশাপাশি লোয়ার অর্ডারে ব্যাটিংও খারাপ করতেন না ওয়ার্ন, পুরো ক্যারিয়ারে করেছেন তিন হাজারেরও বেশি রান। অফ স্ট্যাম্পের বাইরে বল ফেলে এন্ড্রু স্ট্রাউসের লেগ স্ট্যাম্পে আঘাত হেনে বিখ্যাত বনে গেছেন এই স্পিনার। ওয়ার্নের সেই বিখ্যাত ডেলিভারিটিকে অনেকেই ‘বল অফ দ্য সেঞ্চুরি’ হিসেবে আখ্যা দিয়েছেন।

২০০৮ সালে আইপিএলের দল রাজস্থান রয়্যালসে অধিনায়ক হিসেবে ওয়ার্ন খেলেছেন ৪৫০,০০০ মার্কিন ডলারের বিনিময়ে, বাংলাদেশী মুদ্রায় প্রায় ৩,৮১,৯১,৫০০ টাকায়। আইপিএলের সেই মৌসুমে রাজস্থানকে শিরোপাও জেতান এই কিংবদন্তি। ২০১১ সাল পর্যন্ত রাজস্থানের সাথে চুক্তিবদ্ধ ছিলেন ওয়ার্ন।

Tags: বিরাট কোহলিবিশ্বের ধোনি ক্রিকেটারমহেন্দ্র সিং ধোনিরিকি পন্টিংশচীন টেন্ডুলকারশেন ওয়ার্ন
ShareTweetPinSend

গরম ক্রিকেট খবর

ডাব্লিউপিএল ২০২৭ মুম্বাই পর্ব
ইন্ডিয়া ক্রিকেট

ডব্লিউপিএল ২০২৭-এর মুম্বই পর্বের পাশাপাশি প্লে-অফের ম্যাচও হবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে

by joshua
November 16, 2026
0

মহিলা প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) পঞ্চম আসরকে ঘিরে প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড...

Read moreDetails
ঋষভ পান্ত ফিটনেস টেস্ট

নিউজিল্যান্ড টেস্ট সিরিজের আগে বড় স্বস্তি ভারতের, সিওই থেকে ফিটনেস ছাড়পত্র পেলেন ঋষভ পান্ত

November 14, 2026
ইন্ডিয়া টেস্ট প্রিপারেশন

তিনজন নেট বোলার, ওয়েলিংটনে ক্যাম্প: টেস্ট প্রস্তুতির রূপরেখা পেশ করল ভারত

November 11, 2026
ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজ

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে জানুয়ারিতে টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফরের সম্ভাবনা রয়েছে।

November 6, 2026

বিনামূল্যে বাংলাদেশ ক্রিকেট খবর

সেরা ক্রিকেট বাংলা টিপস সরাসরি আপনার ইনবক্সে পৌঁছে দিতে আমাদের গ্রাহকদের তালিকায় যোগ দিন

ক্রিকেক্স টাইটেল স্পন্সর

csgcsgmsa
csgcsgcsg

ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর

cx-new-brand
cx brand bdt

সর্বশেষ সংবাদ

নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণা নিউজিল্যান্ডের, চোট কাটিয়ে ফিরছেন রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে

November 12, 2026
সৈয়দ মুশতাক আলী ট্রফি ২০২৬-২৭

সৈয়দ মুশতাক আলী ট্রফি ২০২৬-২৭: সব দলের পূর্ণাঙ্গ স্কোয়াড, অধিনায়ক ও তারকা ক্রিকেটারদের তালিক।

November 9, 2026
গ্লেন ম্যাক্সওয়েলকে

আইপিএল ২০২৭ মিনি-নিলামে গ্লেন ম্যাক্সওয়েলকে টার্গেট করতে পারে যে ৫টি দল

November 4, 2026
ভারত বনাম নিউজিল্যান্ড

টিম সাইফার্ট ও গ্লেন ফিলিপসের দাপটে পঞ্চম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের জয়, ৩-২ ব্যবধানে সিরিজ জিতল ভারত

November 2, 2026
আইসিসির

আইসিসির নতুন নিয়মে বড় পরিবর্তন, দিনের টেস্টে গোলাপি বল ও সময় নষ্টে পাঁচ রান জরিমানা

October 8, 2026
Load More

আমাদের সাথে থাকুন!

FacebookinstagramTelegram

  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ করুন

© 2018-2026 Crickex.news

No Result
View All Result
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ

© 2018-2026 Crickex.news