CX news CX news
Crickex.news
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ
No Result
View All Result
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ
No Result
View All Result
Crickex.news
Join Now
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ করুন
Home ইন্ডিয়া ক্রিকেট

শচীন টেন্ডুলকার: ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা কিংবদন্তি মহানায়ক

ক্রিকেক্স by ক্রিকেক্স
0
শচীন টেন্ডুলকার

শচীন টেন্ডুলকার: বিশ্বনন্দিত ভারতরত্ন ক্রিকেটার

শচীন রমেশ টেন্ডুলকার হলেন একজন প্রাক্তন বিশ্বনন্দিত ভারতরত্ন ক্রিকেটার। তিনি ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত। মাত্র ষোলো বছর বয়সে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় তার।

এরপর থেকে প্রায় চব্বিশ বছর তিনি আন্তর্জাতিক স্তরে ভারতের হয়ে ক্রিকেট খেলেন। যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সর্বকালের অন্যতম সেরা ক্রিকেট খেলোয়াড় কে ? তাহলে সকলে এক বাক্যে উত্তর দেবে শচীনরমেশ টেন্ডুলকার বা শচীন টেন্ডুলকার।

অনেকে বলে থাকেন , ধারাবাহিকতায় শচীন টেন্ডুলকার ডন ব্রাডম্যানকেও ছাড়িয়ে গেছেন । এমনকি ডন এক সাক্ষাতকারে বলেছিলেন- “ আমার দেখা ক্রিকেট খেলোয়াড়দের মধ্যে শচীন সর্বোত্তম ”। শচীন টেন্ডুলকার অসংখ্য রেকর্ড করেছেন , যা কোনোদিন কেউ ভাঙতে পারবেন বলে মনে হয় না । টেস্ট এবং একদিনের ম্যাচ মিলিয়ে ১০০ টি সেঞ্চুরির রেকর্ড আছে শচীন টেন্ডুলকারের ।

বিশ্ববন্দিত ভারতরত্ন ক্রিকেটার শচীন টেন্ডুলকার এর জীবন রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

কিংবদন্তি শচীন টেন্ডুলকারের জন্ম ও শৈশব

১৯৭৩ খ্রিষ্টাব্দের ২৪শে এপ্রিল নির্মল নার্সিং হোমে শচীন টেন্ডুলকার জন্মগ্রহণ করেন। তার পিতা রমেশ টেন্ডুলকার একজন মারাঠি ঔপন্যাসিক ছিলেন। তার মাতা রজনী টেন্ডুলকার বীমা কোম্পানিতে কাজ করতেন।

রমেশ বিখ্যাত ভারতীয় সুরকার শচীন দেববর্মণের নামানুসারে তার নাম শচীন রাখেন। শচীনের দুই দাদা নিতিন ও অজিত এবং দিদি সবিতা রমেশের প্রথম পক্ষের স্ত্রীর সন্তান। প্রথম জীবনে শচীন বান্দ্রা অঞ্চলের সাহিত্য সহবাস কো-ওপারেটিভ হাউসিং সোসাইটিতে বসবাস করতেন।

শচীন টেন্ডুলকার এর ক্রিকেট কারিয়ার

শচীন টেন্ডুলকার হলেন ক্রিকেটের মহানায়ক। তিনি টেস্ট ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক। ১৯৮৭ সালের ৩ আগস্ট বিশ্ববন্দিত ক্রিকেটার গাভাসকারের কাছ থেকে চিঠি পেয়ে শচীন আবার উদ্দীপ্ত হয়ে ওঠেন । দু’বছরের মধ্যেই সর্বকনিষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসাবে টেস্ট দলে জায়গা করে নিয়েছিলেন । ১৯৯৮ সালে ৩৪ ম্যাচে ১৮৯৪ রানের বিশ্বরেকর্ড আছে এক বিশ্বকাপে ৫২৩ রানের নজির আছে ।

স্কুল ক্রিকেটে বিনোদ কাম্বলির সঙ্গে জুটিতে ৬৬৪ রানের বিশ্বরেকর্ড করেছিলেন । ১৬ ই মার্চ ২০১২ শততম শতরানের শৃঙ্গে ক্রিকেটের মহানায়ক শচীন টেন্ডুলকার । শচীন টেন্ডুলকার  ৬৫১ ম্যাচে ৩৩ , ৮৫৮ রান ও ১০০ সেঞ্চুরি করেছেন । ওয়ান ডে ৪৯ টেস্ট ৫১ টি ১৯৯৭ সেঞ্চুরি । দেশে ৪৪ বিদেশে ৫৬  শচীন টেন্ডুলকার শততম সেঞ্চুরিটি করেছেন এশিয়া কাপে মিরপুরে বাংলা দেশের বিরুদ্ধে ১৪৭ বলে ১১৪ রান স্ট্রাইকরেট ৭৭ এর কিছু বেশি।

শচীন টেন্ডুলকারের বিশ্বকাপ জয়

২০১১ ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় ৫৩.৫৫ গড়ে ৪৮২ রান করে শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশানের পরেই প্রতিযোগিতায় দ্বিতীয় এবং ভারতের সর্বাধিক রান সংগ্রাহক হন। এই প্রতিযোগিতার ফাইনালে ভারতে শ্রীলঙ্কাকে পরাজিত করে বিশ্বকাপ জয় করে। টেন্ডুলকারের জীবনে এটি ছিল সবচেয়ে উল্লেখযোগ্য সময়।

সর্বমোট ৬টি বিশ্বকাপে মোট ৪৫টি ম্যাচ খেলেন টেন্ডুলকার। যেখানে ৪৪ ইনিংসে ৫৭ গড়ে করেছেন ২২৭৮ রান। সেঞ্চুরি করেছেন ৬টি এবং হাফ সেঞ্চুরি রয়েছে ১৫টি। ওভারঅল স্ট্রাইক রেটও ছিলো যথেষ্ট ভালো (৮৮.৮৯)। ২০০৭ সালের বিপর্যয় না হলে এই রানের পরিমাণ আরো বেশি হতে পারতো। বাট স্টিল এই রেকর্ড অদূর ভবিষ্যতে কেউ ভাঙতে পারবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে।

টোয়েন্টি ২০ ক্রিকেটে শচীন টেন্ডুলকার

২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টোয়েন্টি ২০ আন্তর্জাতিক ক্রিকেট খেলে তিনি সিদ্ধান্ত নেন যে তিনি টি ২০ আন্তর্জাতিক ক্রিকেটে আর অংশগ্রহণ করবেন না। । ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ প্রতিযোগিতায় ২০০৮ সালে শচীনকে মুম্বাই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক নির্বাচিত করা হয়। ২০১০ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ প্রতিযোগিতায় মুম্বাই ইন্ডিয়ানস ফাইনালে পৌঁছায়। 

২০১৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ প্রতিযোগিতায় ২৬শে মে ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংস দলকে কলকাতার ইডেন গার্ডেন্স মাঠে ২৩ রানে পরাজিত করলে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ থেকে অবসরের কথা ঘোষণা করেন। ২০১৩ চ্যাম্পিয়ন্স লীগ টুয়েন্টি২০ প্রতিযোগিতায় খেলার পর তেন্ডুলকর টুয়েন্টি২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন।

শচীন টেন্ডুলকার এর রেকর্ড 

ক্রিকেট জগতের জীবন্ত কিংবদন্তী মহানায়ক শচীন তেন্ডুলকরের অনেক খেলা দেখতে না পারার আফসোস অনেক ক্রিকেট প্রেমিকই করে থাকেন । অনেকে আবার বলে থাকেন , শচীনের খেলা দেখলে ডনের কথাই মনে পড়ে যায় । টেস্ট এবং একদিনের ক্রিকেট আজও শচীন – জ্বরে আক্রান্ত ।

কিন্তু যতদিন গেছে, শচীন ততই বোধহয় আরও বেশি জাঁকিয়ে বসেছেন বিশ্বক্রিকেটের অঙ্গনে । কতগুলি রেকর্ড শচীন টেন্ডুলকার করেছেন , তার হিসাব নেই। টেস্টে সর্বোচ্চ রান , একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান , টেস্ট এবং একদিনের ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরি , এইসব রেকর্ড আছে তার ঝুলিতে।

শচীন টেন্ডুলকার এর অবসর

২০১৩ সালের  ১০ই অক্টোবর টেন্ডুলকার ঘোষণা করেন যে, তিনি তার জীবনের ২০০তম টেস্ট খেলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন।ভারতীয় ক্রিকেট বোর্ড সেই অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঐ বছর নভেম্বর মাসে কলকাতা ও মুম্বই শহরে দুইটি টেস্ট ম্যাচের আয়োজন করেন।

মুম্বাইতে অনুষ্ঠিত তার ২০০তম টেস্ট ম্যাচে তিনি ৭৪ রান করেন, ফলে টেস্ট ক্রিকেটে তার ১৬,০০০ থেকে মাত্র ৭৯ রান দূরে তিনি তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেন।

শচীন টেন্ডুলকার এর পুরস্কার সমুহ

পৃথিবীর ক্রিকেট প্রেমী মানুষেরা দুচোখ ভরে দেখেছেন জীবন্ত কিংবদন্তী মহানায়কের মহান কীর্তি । পেয়েছেন রাজীব গান্ধী খেলরত্ন ৯৮ সালে এবং অর্জুন পুরস্কার ১৯৯৪ সালে । ৪ ঠা ফেব্রুয়ারি ২০১৪ সালে প্রবাদপ্রতীম ক্রিকেটার শচীন তেন্ডুলকর ভারতের সর্বশ্রেষ্ঠ সম্মান ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন । শচীন টেন্ডুলকার রাষ্ট্রপতি মনোনিত রাজ্যসভার সদস্য হিসাবেও নির্বাচিত হয়েছিলেন ৷

উপসংহার

শচীন টেন্ডুলকার সময়ের অন্যতম সেরা ক্রিকেটারদের একজন ছিলেন। তিনি তার দ্রুতগতিতে ব্যাটিং এবং বিপজ্জনক শট খেলার জন্য পরিচিত ছিলেন। তিনি তার অসাধারণ দক্ষতা এবং কঠোর পরিশ্রমের জন্যও প্রশংসিত ছিলেন। শচীন টেন্ডুলকার তার ক্রিকেট ক্যারিয়ারের মধ্যে বেশ কয়েকটি পুরস্কার জিতেছিলেন।

তিনি ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন পেয়েছিলেন। তিনি আইসিসির বর্ষসেরা ক্রিকেটার পুরস্কারও পান। শচীন টেন্ডুলকার একজন ক্রিকেট আইকন। তিনি ভারতে ক্রিকেটের জনপ্রিয়তায় ব্যাপক অবদান রেখেছেন। তিনি একজন অনুপ্রেরণামূলক ব্যক্তিত্ব এবং তার অবদানের জন্য তিনি সর্বদা স্মরণীয় থাকবেন।

Tags: ইন্ডিয়া ক্রিকেটইন্ডিয়া ক্রিকেট দলশচীন টেন্ডুলকার
ShareTweetPinSend

গরম ক্রিকেট খবর

ইন্ডিয়া টেস্ট প্রিপারেশন
ইন্ডিয়া ক্রিকেট

তিনজন নেট বোলার, ওয়েলিংটনে ক্যাম্প: টেস্ট প্রস্তুতির রূপরেখা পেশ করল ভারত

by joshua
November 11, 2026
0

নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না...

Read moreDetails
ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজ

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে জানুয়ারিতে টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফরের সম্ভাবনা রয়েছে।

November 6, 2026
সর্বোচ্চ ব্র্যান্ড আইপিএল দলগুলো

২০২৬ সালে সর্বোচ্চ ব্র্যান্ড ভ্যালু সম্পন্ন আইপিএল দলগুলো

November 5, 2026
শুভমন গিল

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডেতে ভারতের সর্বোচ্চ পাঁচ ব্যক্তিগত ইনিংস, শীর্ষে শুভমন গিল

November 3, 2026

বিনামূল্যে বাংলাদেশ ক্রিকেট খবর

সেরা ক্রিকেট বাংলা টিপস সরাসরি আপনার ইনবক্সে পৌঁছে দিতে আমাদের গ্রাহকদের তালিকায় যোগ দিন

ক্রিকেক্স টাইটেল স্পন্সর

csgcsgmsa
csgcsgcsg

ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর

cx-new-brand
cx brand bdt

সর্বশেষ সংবাদ

নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণা নিউজিল্যান্ডের, চোট কাটিয়ে ফিরছেন রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে

November 12, 2026
সৈয়দ মুশতাক আলী ট্রফি ২০২৬-২৭

সৈয়দ মুশতাক আলী ট্রফি ২০২৬-২৭: সব দলের পূর্ণাঙ্গ স্কোয়াড, অধিনায়ক ও তারকা ক্রিকেটারদের তালিক।

November 9, 2026
গ্লেন ম্যাক্সওয়েলকে

আইপিএল ২০২৭ মিনি-নিলামে গ্লেন ম্যাক্সওয়েলকে টার্গেট করতে পারে যে ৫টি দল

November 4, 2026
ভারত বনাম নিউজিল্যান্ড

টিম সাইফার্ট ও গ্লেন ফিলিপসের দাপটে পঞ্চম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের জয়, ৩-২ ব্যবধানে সিরিজ জিতল ভারত

November 2, 2026
আইসিসির

আইসিসির নতুন নিয়মে বড় পরিবর্তন, দিনের টেস্টে গোলাপি বল ও সময় নষ্টে পাঁচ রান জরিমানা

October 8, 2026
Load More

আমাদের সাথে থাকুন!

FacebookinstagramTelegram

  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ করুন

© 2018-2026 Crickex.news

No Result
View All Result
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ

© 2018-2026 Crickex.news