CX news CX news
Crickex.news
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ
No Result
View All Result
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ
No Result
View All Result
Crickex.news
Join Now
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ করুন
Home ইন্ডিয়া ক্রিকেট

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: সফরের দল ঘোষণা করল ভারত

ক্রিকেক্স by ক্রিকেক্স
0
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা

চলতি মাসেই দক্ষিণ আফ্রিকা সফর করবে ভারত। এই সফরের জন্য তিন সংস্করণের আলাদা আলাদা দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। যেখানে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে বিশ্রাম দেওয়া হয়েছে অভিজ্ঞ ক্রিকেটারদের। দুই দল তিন ফরম্যাটেই মুখোমুখি হবে। টি-টোয়েন্টি দিয়ে শুরু হয়ে এই সফর শেষ হবে দুই টেস্টের সিরিজ খেলে। লাল বলে ভারতের স্কোয়াডকে আরো শক্তিশালী করবে যশপ্রীত বুমরা, লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ারের ফেরা।

বিসিসিআই বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভারতীয় টেস্ট দল ঘোষণা করেছে। যশপ্রীত বুমরা, লোকেশ রাহুল এবং শ্রেয়াস আইয়ারের মতো তারকা খেলোয়াড়দের ফিরিয়ে আনার মধ্য দিয়ে দলটিকে শক্তিশালী করা হয়েছে। বুমরাকে ফেরানো মানে দেড় বছর পর আবার লাল বলে বোলিং করতে দেখা যাবে তাকে। সবশেষ তিনি টেস্ট খেলেন ১৭ মাসেরও বেশি আগে, বার্মিংহ্যামে ইংল্যান্ডের বিপক্ষে। ইনজুরির কারণে তিনি দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তিনি সাদা বলের ফরম্যাটে ভালো পারফর্ম করছেন। সম্প্রতি বিশ্বকাপে তিনি চতুর্থ শীর্ষ বোলার ছিলেন।

রাহুল এবং শ্রেয়াসও দীর্ঘদিন ধরে ইনজুরির কারণে টেস্ট খেলেননি। গত ফেব্রুয়ারি-মার্চে বোর্ডার-গাভাস্কার সিরিজে সবশেষ সাদা পোশাক গায়ে দেন তারা।

গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করা যশস্বী জয়সওয়াল সম্ভবত রোহিতের সাথে ওপেনিং করবেন। তাতে তিনেই ব্যাটিং চালিয়ে যেতে হবে শুবমান গিলকে। আগামী ২৭ ডিসেম্বর সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট খেলবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ৩ জানুয়ারি কেপটাউনে শেষ।

২০২৩-২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে দ্বিতীয় সিরিজ খেলতে যাচ্ছে ভারত। প্রথম সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ তে হারায় তারা। প্রোটিয়াদের সাথে ভারত শেষবার টেস্ট সিরিজ খেলেছিল করোনা মহামারীকালে। ২০২১-২০২২ এ ডিসেম্বর ও জানুয়ারিতে প্রথম টেস্ট জিতেছিল ভারত। পরের দুটি ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকা ২-১ এ সিরিজ নিশ্চিত করেছিল।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজে থাকবেন না রোহিত ও বিরাট

ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে আয়োজিত টি-২০, ওয়ানডে এবং টেস্ট সিরিজের জন্য় টিম ইন্ডিয়ার ঘোষণা করে দেওয়া হয়েছে। তবে সবথেকে চাঞ্চল্যকর সিদ্ধান্ত হল, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা এবং প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে আন্তর্জাতিক টি-২০ এবং একদিনের ক্রিকেট স্কোয়াডে রাখা হয়নি। জানা গিয়েছে, তাঁদের নাকি বিশ্রাম দেওয়া হয়েছে।

স্কোয়াড ঘোষণার পর বিসিসিআই এই ঘটনার পিছনে আসল কারণটা জানিয়েছে। বিসিসিআই ইতিমধ্যেই এই ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা করেছে। বোর্ডের বিবৃতি অনুসারে, বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে এই সিরিজে সাদা বলের ক্রিকেট থেকে বিশ্রাম চেয়েছিলেন। তাঁদের আবেদন শুধুমাত্র মঞ্জুর করা হয়েছে। তবে টেস্ট ম্যাচে সাদা পোশাকে তারা দক্ষিণ আফ্রিকায় খেলবেন।

বিশ্বকাপ মাতানো শামিকে নিয়ে শঙ্কা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখে টেস্ট দলে কোনো পরীক্ষা নিরীক্ষা করতে চায়নি ম্যানেজমেন্ট। অভিজ্ঞ ক্রিকেটারদের প্রায় সবাইকে রাখা হয়েছে। নতুন কয়েকজন ক্রিকেটারকেও সুযোগ দেওয়া হয়েছে। রিশভ পন্ত না থাকায় দলে উইকেটরক্ষক হিসেবে জায়গা হয়েছে ঈশান কিষান ও লোকেশ রাহুলের।

শামিকে সাদা বলের ক্রিকেটে না রাখা হলেও লাল বলের ক্রিকেটে দলে রাখা হয়েছে। কিন্তু তার খেলা নিয়ে ধোঁয়াশা রয়েছে। বোর্ড জানিয়েছে এখন শামির চিকিৎসা চলছে। তিনি সুস্থ হলে তবেই খেলতে পারবেন। ভারতীয় গণমাধ্যমে খবর, শামির গোড়ালিতে চোট রয়েছে। এখন মুম্বাইয়ে তার চিকিৎসা চলছে। টেস্ট সিরিজের আগে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন তিনি।

শিরোপার আক্ষেপ থাকলেও ব্যক্তিগত পারফরম্যান্সে সদ্য সমাপ্ত বিশ্বকাপ রাঙিয়েছেন শামি। প্রথমদিকে বেশ কয়েকটি ম্যাচে একাদশেই জায়গা পাননি। পরে সুযোগ পেয়ে দারুণভাবে কাজে লাগিয়েছেন। আসরের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকও তিনি। শামির ঝুলিতে ২৪ উইকেট। ভারতের বিশ্বকাপ ইতিহাসেও সর্বোচ্চ উইকেটশিকারী এখন তিনি।

দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতের অধিনায়ক

দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও সমসংখ্যক ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। তারপর রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে সূর্যকুমার যাদবকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে চলতি টি-টোয়েন্টি সিরিজেও ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন স্কাই-ই। 

তবে ওয়ান ডে দলে তাঁকে অধিনায়ক রাখা হয়নি। এমনকী, সদ্যসমাপ্ত ওয়ান ডে বিশ্বকাপে খেললেও, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দলেও রাখা হয়নি সূর্যকে। ভারতের ওয়ান ডে দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে কে এল রাহুলকে।

দক্ষিণ আফ্রিকা সফরের ভারতের দল:

দক্ষিণ আফ্রিকা সফরের ভারতের টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ইয়াসভি জায়সাওয়াল, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রুতুরাজ গায়কোয়াড়, ইশান কিশান (উইকেটরক্ষক), লোকেশ রাহুল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, মোহাম্মদ শামি, জসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক), ও প্রসিধ কৃষ্ণা।

দক্ষিণ আফ্রিকা সফরের ভারতের ওয়ানডে স্কোয়াড: রুতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শন, তিলক ভার্মা, রজত পাতিদার, রিঙ্কু সিং, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (অধিনায়ক/উইকেটরক্ষক), সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অক্সার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, আভেশ খান, আর্শদীপ সিং ও দীপক চাহার।

দক্ষিণ আফ্রিকা সফরের ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড: ইয়াসভি জয়সওয়াল, শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড়, তিলক ভার্মা, সুরিয়া কুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান (উইকেটরক্ষক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দার, রবি বিষ্ণই, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার ও দীপক চাহার।

Tags: ইন্ডিয়া ক্রিকেটদক্ষিণ আফ্রিকা সিরিজভারত বনাম দক্ষিণ আফ্রিকা
ShareTweetPinSend

গরম ক্রিকেট খবর

ডাব্লিউপিএল ২০২৭ মুম্বাই পর্ব
ইন্ডিয়া ক্রিকেট

ডব্লিউপিএল ২০২৭-এর মুম্বই পর্বের পাশাপাশি প্লে-অফের ম্যাচও হবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে

by joshua
November 16, 2026
0

মহিলা প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) পঞ্চম আসরকে ঘিরে প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড...

Read moreDetails
ঋষভ পান্ত ফিটনেস টেস্ট

নিউজিল্যান্ড টেস্ট সিরিজের আগে বড় স্বস্তি ভারতের, সিওই থেকে ফিটনেস ছাড়পত্র পেলেন ঋষভ পান্ত

November 14, 2026
ইন্ডিয়া টেস্ট প্রিপারেশন

তিনজন নেট বোলার, ওয়েলিংটনে ক্যাম্প: টেস্ট প্রস্তুতির রূপরেখা পেশ করল ভারত

November 11, 2026
ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজ

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে জানুয়ারিতে টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফরের সম্ভাবনা রয়েছে।

November 6, 2026

বিনামূল্যে বাংলাদেশ ক্রিকেট খবর

সেরা ক্রিকেট বাংলা টিপস সরাসরি আপনার ইনবক্সে পৌঁছে দিতে আমাদের গ্রাহকদের তালিকায় যোগ দিন

ক্রিকেক্স টাইটেল স্পন্সর

csgcsgmsa
csgcsgcsg

ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর

cx-new-brand
cx brand bdt

সর্বশেষ সংবাদ

নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণা নিউজিল্যান্ডের, চোট কাটিয়ে ফিরছেন রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে

November 12, 2026
সৈয়দ মুশতাক আলী ট্রফি ২০২৬-২৭

সৈয়দ মুশতাক আলী ট্রফি ২০২৬-২৭: সব দলের পূর্ণাঙ্গ স্কোয়াড, অধিনায়ক ও তারকা ক্রিকেটারদের তালিক।

November 9, 2026
গ্লেন ম্যাক্সওয়েলকে

আইপিএল ২০২৭ মিনি-নিলামে গ্লেন ম্যাক্সওয়েলকে টার্গেট করতে পারে যে ৫টি দল

November 4, 2026
ভারত বনাম নিউজিল্যান্ড

টিম সাইফার্ট ও গ্লেন ফিলিপসের দাপটে পঞ্চম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের জয়, ৩-২ ব্যবধানে সিরিজ জিতল ভারত

November 2, 2026
আইসিসির

আইসিসির নতুন নিয়মে বড় পরিবর্তন, দিনের টেস্টে গোলাপি বল ও সময় নষ্টে পাঁচ রান জরিমানা

October 8, 2026
Load More

আমাদের সাথে থাকুন!

FacebookinstagramTelegram

  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ করুন

© 2018-2026 Crickex.news

No Result
View All Result
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ

© 2018-2026 Crickex.news