বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) বাংলাদেশের একমাত্র ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট। বিপিএলে দেশি ক্রিকেটার ছাড়াও অনেক বিদেশি ক্রিকেটাররা খেলে থাকেন। ২০২৪ বিপিএল হলো বাংলাদেশ প্রিমিয়ার লীগের ১০ তম আসর।
বিপিএলের প্রথম আসর ২০১২ সালে শুরু হয়েছিল তারপর সর্বশেষ ২০২৩ পর্যন্ত বিপিএলের নবম আসর অনুষ্ঠিত হয়। ২০২৩ বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স চ্যাম্পিয়ন হয়। বাংলাদেশর ক্রিকেটপ্রেমী দর্শকদের মন ভরাতে আবারো বিপিএলের একটি নতুন আসর আসছে সামনে।
২০২৪ বিপিএল কে সামনে রেখে এরই মধ্যে সব প্রস্তুতি প্রায় গুছিয়ে এনেছে বিপিএল গভার্নিং কাউন্সিল। জানুয়ারী ২০২৪ এর শুরুর দিকে বিপিএল এর ১০ তম আসর বসার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত আলোচনা এই আর্টিকেলে।
২০২৪ বিপিএল এ দলের তালিকা
বিপিএল ২০২৪ আসরে মোট ৭ টি দল অংশগ্রহণ করবে। এই ৭ টি দল এরই মধ্যে তাদের দল গুছানোর কাজ প্রায় শুরু করে দিয়েছে।
২০২৪ বিপিএলের ৭টি দলের তালিকা,
১. দুর্দান্ত ঢাকা
২. সিলেট স্ট্রাইকার্স
৩.খুলনা টাইগার্স
৪. কুমিল্লা ভিক্টোরিয়ান্স
৫. রংপুর রাইডার্স
৬. চট্টগ্রাম চ্যালেন্জার্স
৭. ফরচুন বরিশাল
২০২৪ বিপিএল এ কে কোন দলে
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন হয়েছে। ২০২৩ বিপিএল ড্রাফটে মোট ৪৪৮ জন বিদেশি ক্রিকেটার ছিলেন, যাদের ভাগ করা হয় ৫ ক্যাটাগরিতে।
এদিকে বিপিএল ২০২৪ আসরে অংশ নেবে ৭ দল । সব দলই প্লেয়ার্স ড্রাফটের আগে দল অনেকটা গুছিয়ে নিয়েছিল। ড্রাফট থেকে মূলত নিজেদের আরও শক্তিশালী করল দলগুলো। দেশি-বিদেশি মিলিয়ে নতুন অনেক ক্রিকেটারকে দলে ভিরিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
১. দুর্দান্ত ঢাকা
রিটেইন করে আছেন: তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম
সরাসরি চুক্তিতে যুক্ত হয়েছেন: মোসাদ্দেক হোসেন সৈকত
ড্রাফট থেকে নেওয়া হয়েছে: সাইফ হাসান, ইরফান শুক্কুর, আলাউদ্দিন বাবু, এসএম মেহরব হোসেন, লাহিরু সামারাকুন, সাদিরা সামারাবিক্রমা, নাঈম শেখ, সাব্বির হোসেন, জসিমউদ্দিন।
২. সিলেট স্ট্রাইকার্স
রিটেইন করে আছেন: মাশরাফি বিন মর্তুজা, জাকির হাসান, তানজিম হাসান সাকিব
সরাসরি চুক্তিতে যুক্ত হয়েছেন: নাজমুল হোসেন শান্ত
ড্রাফট থেকে নেওয়া হয়েছে: মোহাম্মদ মিঠুন, রেজাউর রহমান রাজা, আরিফুল হক, ইয়াসির আলী চৌধুরী, রিচার্ড এনগারাভা, দুশান হেমন্ত, নাজমুল ইসলাম অপু, শফিকুল ইসলাম, নাঈম হাসান, জাওয়াদ রুয়েন, সালমান হোসেন ইমন।
৩. খুলনা টাইগার্স
রিটেইন করে আছেন: নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়
সরাসরি চুক্তিতে যুক্ত হয়েছেন: এনামুল হক বিজয়, এভিন লুইস, ফাহিম আশরাফ, ধনঞ্জ
ড্রাফট থেকে নেওয়া হয়েছে: আফিফ হোসেন, রুবেল হোসেন, পারভেজ হোসেন ইমন, হাবিবুর রহমান সোহান, কাসুন রাজিথা, দাসুন শানাকা, মুকিদুল ইসলাম মুগ্ধ, আকবর আলী, সুমন খান।
৪. কুমিল্লা ভিক্টোরিয়ান্স
রিটেইন করে আছেন: লিটন দাস, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, মোহাম্মদ রিজওয়ান, সুনীল নারাইন।
সরাসরি চুক্তিতে যুক্ত হয়েছেন: তাওহীদ হৃদয়, মইন আলি, আন্দ্রে রাসেল, ইফতিখার আহমেদ, জামান খান, খুশদিল শাহ, জনসন চার্লস, নুর আহমেদ, নাসিম শাহ, রাশিদ খান।
ড্রাফট থেকে নেওয়া হয়েছে: মৃত্যুঞ্জয় চৌধুরী, জাকের আলি অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, রাহকিম কর্নওয়াল, ম্যাথু ওয়াটলার ফোর্ড, ইমরুল কায়েস, মুশফিক হাসান, এনামুল হক (অফ স্পিনিং অলরাউন্ডার)।
৫. রংপুর রাইডার্স
রিটেইন করে আছেন: নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, আজমতউল্লাহ ওমরজাই, নিকোলাস পুরান
সরাসরি চুক্তিতে যুক্ত হয়েছেন: সাকিব আল হাসান, বাবর আজম, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাথিশা পাথিরানা, ইহসানউল্লাহ, ব্র্যান্ডন কিং
ড্রাফট থেকে নেওয়া হয়েছে: রনি তালুকদার, শামীম হোসেন পাটোয়ারি, রিপন মন্ডল, হাসান মুরাদ, মিচেল রিপন, ইয়াসির মোহাম্মদ, আবু হায়দার রনি, ফজলে রাব্বি, আশিকুজ্জামান।
৬. চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
রিটেইন করে আছেন: শুভাগত হোম, জিয়াউর রহমান, নিহাদুজ্জামান
সরাসরি চুক্তিতে যুক্ত হয়েছেন: শহিদুল ইসলাম, মোহাম্মদ হারিস, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ হাসনাইন
ড্রাফট থেকে নেওয়া হয়েছে: তানজিদ হাসান তামিম, আল-আমিন হোসেন, সৈকত আলী, ইমরানুজ্জামান, কার্টিস ক্যাম্ফার, বিলাল খান, শাহাদাত হোসেন দিপু, সালাউদ্দিন শাকিল।
৭. ফরচুন বরিশাল
রিটেইন করে আছেন: মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সৈয়দ খালেদ আহমেদ, ইব্রাহিম জাদরান
সরাসরি চুক্তিতে যুক্ত হয়েছেন: তামিম ইকবাল, শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি, দুনিথ ওয়েল্লালাগে।
ড্রাফট থেকে নেওয়া হয়েছে: মুশফিকুর রহিম, রাকিবুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, ইয়ানিক কারিয়াহ, কামরুল ইসলাম রাব্বি, প্রীতম কুমার, তাইজুল ইসলাম, প্রান্তিক নওরোজ নাবিল, দীনেশ চান্দিমাল।
বিপিএল ২০২৪ ভেন্যু
বিপিএল ২০২৪ আসরকে সামনে রেখে তিনটি ভেন্যুকে প্রস্তুত করা হয়েছে। এই তিন ভেন্যুতে বিপিএল ২০২৪ এর সকল খেলা অনূষ্ঠিত হবে। বিপিএলের ভেন্যু হিসেবে থাকছে ৩টি স্টোডিয়াম এর নাম। ঢাকা, চট্টগ্রাম, এবং সিলেট। এই তিন ভেন্যুতে বিপিএল ২০২৪ এর সকল ম্যাচ অনুষ্ঠিত হবে।
১. শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টোডিয়াম , ঢাকা
২. জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম , চট্টগ্রাম।
৩. সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম , সিলেট।
২০২৪ বিপিএল সময়সূচী
বিপিএল ২০২৪ আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হবে। মূলত জাতীয় নির্বাচনের পরপর ২০২৪ বিপিএল শুরু হবার কথা রয়েছে। সে সময় অনুযায়ী আগামী ৬ জানুয়ারী থেকে বিপিএল ২০২৪ আসর মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে।
তবে বিপিএল কত তারিখে শুরু হবে এখনো পর্যন্ত বিসিবির পক্ষ থেকে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তবে জানুয়ারিতে বিপিএল মাঠে গড়াবে এমনটা নিশ্চিত করেছে বিসিবি।
উপসংহার
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৪ আসর আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের মধ্যে অনুষ্ঠিত হবে। এই আসরে মোট ৭টি দল অংশগ্রহণ করবে। প্রতিটি দল ১৪টি করে ম্যাচ খেলবে।
এই আসরে দেশি-বিদেশি তারকাদের মহাযুদ্ধ দেখা যাবে। অংশগ্রহণকারী দলগুলো তাদের স্কোয়াড সাজিয়েছে দেশি-বিদেশি তারকাদের সমন্বয়ে। তাই এই আসরটি নিঃসন্দেহে ক্রিকেটপ্রেমীদের জন্য আকর্ষণীয় হয়ে উঠবে। বিপিএল ২০২৪ আসরের সাফল্য কামনা করছি।











