CX news CX news
Crickex.news
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ
No Result
View All Result
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ
No Result
View All Result
Crickex.news
Join Now
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ করুন
Home বাংলাদেশ ক্রিকেট

বিপিএল ২০২৪: ৭ দলের আসরে মোট ৪৬ ম্যাচ, ১লা মার্চ ফাইনাল

ক্রিকেক্স by ক্রিকেক্স
0
বিপিএল ২০২৪

২০২৩ সালের ১৯ জানুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট শহরের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস মুখোমুখি হবে নতুন দল দুর্দান্ত ঢাকার। টুর্নামেন্টের  উদ্বোধনী ও ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে যে, ২০২৪ সালের বিপিএলের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে মিরপুরে ১৯ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত। এরপর টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে সিলেটে ২৬ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। তৃতীয় পর্ব অনুষ্ঠিত হবে ঢাকায় ৬ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর টুর্নামেন্ট যাবে চট্টগ্রামে। চতুর্থ পর্ব অনুষ্ঠিত হবে চট্টগ্রামে ১৩ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। লিগ পর্বের শেষ ম্যাচ, এলিমিনেটর, কোয়ালিফায়ার এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ঢাকায়।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং শ্রীলঙ্কা ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফরের সূচি কিছুটা সাংঘর্ষিক। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা লঙ্কানদের। কিন্তু জাতীয় নির্বাচনের কারণে বিপিএল দেরিতে শুরু হওয়ায় শ্রীলঙ্কা দলের আসাও পিছিয়ে যাচ্ছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী শ্রীলঙ্কা সিরিজ ফেব্রুয়ারির শেষ সপ্তাহে শুরু হয়ে মার্চের তৃতীয় সপ্তাহ শেষ হওয়ার কথা।

গত বিপিএলের মতো এবারও বিপিএলে অংশ নিচ্ছে সাতটি ফ্র্যাঞ্চাইজি দল। দলগুলো হলো বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস, দুর্দান্ত ঢাকা, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স ও ফরচুন বরিশাল। সর্বশেষ বিপিএলে খেলা ঢাকা ডমিনেটরসের জায়গায় এবার নতুন যুক্ত হয়েছে দুর্দান্ত ঢাকা।

টুর্নামেন্ট জানুয়ারিতে শুরু হলেও এর প্লেয়ার্স ড্রাফট হয়ে গেছ গত ২৪ সেপ্টেম্বরই। ড্রাফট থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো পছন্দের ক্রিকেটারদের নিয়ে দল সাজিয়েছে। এবার মাঠের লড়াই শুরুর অপেক্ষা।

বিপিএল ২০২৪ এর পূর্ণাঙ্গ সময়সূচি :

আসরের ৪৬ টি ম্যাচ দেশের মোট তিনটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। মিরপুরের হোম অব ক্রিকেট খ্যাত শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

তারিখম্যাচভেন্যুসময়
১৯ জানুয়ারিকুমিল্লা-ঢাকাঢাকাবেলা ২টা
১৯ জানুয়ারিসিলেট–চট্টগ্রামঢাকা সন্ধ্যা ৭টা
২০ জানুয়ারিরংপুর-বরিশালঢাকা বেলা ১টা ৩০
২০ জানুয়ারিখুলনা-চট্টগ্রামঢাকা সন্ধ্যা ৬টা ৩০
২২ জানুয়ারিচট্টগ্রাম-ঢাকাঢাকা বেলা ১টা ৩০
২২ জানুয়ারিবরিশাল–খুলনাঢাকা সন্ধ্যা ৬টা ৩০
২৩ জানুয়ারিসিলেট-রংপুরঢাকা বেলা ১টা ৩০
২৩ জানুয়ারিকুমিল্লা-বরিশালঢাকা সন্ধ্যা ৬টা ৩০
২৬ জানুয়ারিরংপুর-খুলনাসিলেটবেলা ২টা
২৬ জানুয়ারিকুমিল্লা-সিলেটসিলেটসন্ধ্যা ৭টা
২৭ জানুয়ারিবরিশাল-চট্টগ্রামসিলেটবেলা ১টা ৩০
২৭ জানুয়ারিরংপুর-ঢাকাসিলেটসন্ধ্যা ৬টা ৩০
২৯ জানুয়ারিসিলেট-চট্টগ্রামসিলেটবেলা ১টা ৩০
২৯ জানুয়ারিখুলনা-ঢাকাসিলেটসন্ধ্যা ৬টা ৩০
৩০ জানুয়ারিকুমিল্লা-রংপুরসিলেটবেলা ১টা ৩০
৩০ জানুয়ারিসিলেট-বরিশালসিলেটসন্ধ্যা ৬টা ৩০
০২ ফেব্রুয়ারিসিলেট-ঢাকাসিলেটবেলা ২টা
০২ ফেব্রুয়ারিকুমিল্লা-চট্টগ্রামসিলেটসন্ধ্যা ৭টা
০৩ ফেব্রুয়ারিবরিশাল-খুলনাসিলেটবেলা ১টা ৩০
০৩ ফেব্রুয়ারিসিলেট-রংপুরসিলেটসন্ধ্যা ৬টা ৩০
০৬ ফেব্রুয়ারিরংপুর-ঢাকাঢাকাবেলা ১টা ৩০
০৬ ফেব্রুয়ারিবরিশাল-চট্টগ্রামঢাকাসন্ধ্যা ৬টা ৩০
০৭ ফেব্রুয়ারিকুমিল্লা-খুলনাঢাকাবেলা ১টা ৩০
০৭ ফেব্রুয়ারিসিলেট-ঢাকাঢাকাসন্ধ্যা ৬টা ৩০
০৯ ফেব্রুয়ারিসিলেট-খুলনাঢাকাবেলা ২টা
০৯ ফেব্রুয়ারিকুমিল্লা-ঢাকাঢাকাসন্ধ্যা ৭টা
১০ ফেব্রুয়ারিরংপুর-চট্টগ্রামঢাকাবেলা ১টা ৩০
১০ ফেব্রুয়ারিবরিশাল-ঢাকাঢাকাসন্ধ্যা ৬টা ৩০
১৩ ফেব্রুয়ারিকুমিল্লা-চট্টগ্রামচট্টগ্রাম১টা ৩০
১৩ ফেব্রুয়ারিরংপুর-খুলনাচট্টগ্রামসন্ধ্যা ৬টা ৩০
১৪ ফেব্রুয়ারিবরিশাল-ঢাকাচট্টগ্রাম১টা ৩০
১৪ ফেব্রুয়ারিকুমিল্লা-খুলনাচট্টগ্রামসন্ধ্যা ৬টা ৩০
১৬ ফেব্রুয়ারিখুলনা-ঢাকাচট্টগ্রামবেলা ২টা
১৬ ফেব্রুয়ারিরংপুর-চট্টগ্রামচট্টগ্রামসন্ধ্যা ৭টা
১৭ ফেব্রুয়ারিসিলেট-বরিশালচট্টগ্রামবেলা ১টা ৩০
১৭ ফেব্রুয়ারিচট্টগ্রাম-ঢাকাচট্টগ্রামসন্ধ্যা ৬টা ৩০
১৯ ফেব্রুয়ারিকুমিল্লা-সিলেটচট্টগ্রামবেলা ১টা ৩০
১৯ ফেব্রুয়ারিরংপুর-বরিশালচট্টগ্রামসন্ধ্যা ৬টা ৩০
২০ ফেব্রুয়ারিখুলনা-চট্টগ্রামচট্টগ্রামবেলা ১টা ৩০
২০ ফেব্রুয়ারিকুমিল্লা-রংপুরচট্টগ্রামসন্ধ্যা ৬টা ৩০
২৩ ফেব্রুয়ারিকুমিল্লা-বরিশালঢাকাবেলা ২টা
২৩ ফেব্রুয়ারিসিলেট-খুলনাঢাকাসন্ধ্যা ৭টা

বিপিএল ২০২৪ এলিমিনেটর ও কোয়ালিফায়ার

তারিখম্যাচভেন্যুসময়
২৫ ফেব্রুয়ারিএলিমিনেটর (তৃতীয় দল বনাম চতুর্থ দল)ঢকাবেলা ১টা ৩০
২৫ ফেব্রুয়ারি১ম কোয়ালিফায়ার (১ম দল বনাম দ্বিতীয় দল)ঢাকাসন্ধ্যা ৬টা ৩০
২৭ ফেব্রুয়ারিদ্বিতীয় কোয়ালিফায়ার (এলিমিনেটরে জয়ী বনাম ১ম কোয়ালিফায়ারে পরাজিত দল)ঢাকাসন্ধ্যা ৬টা ৩০

বিপিএল ২০২৪ ফাইনাল

তারিখম্যাচভেন্যুসময়
০১ মার্চপ্রথম কোয়ালিফারে জয়ী বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দলঢাকাঢাকা

বিপিএল ২০২৪ সূচির সঙ্গে সাংঘর্ষিক যে পাঁচটি লিগ

একই দিন শুরু হবে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি লিগ। যেটা শেষ হবে ১৭ ফেব্রুয়ারি। বিপিএলের আগে ১০ জানুয়ারি থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টি লিগ। যেটা শেষ হবে ১০ ফেব্রুয়ারি।

বিপিএলের সূচির সঙ্গে সাংঘর্ষিক হচ্ছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, পাকিস্তানের পিএসএল এবং নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ। ৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে বিগ ব্যাশ শেষ হবে ২৪ জানুয়ারি। অন্যদিকে ফেব্রুয়ারির মাঝামাঝি শুরু হয়ে পিএসএল চলবে মার্চের মাঝামাঝি পর্যন্ত। আর সুপার স্ম্যাশ ১৯ ডিসেম্বর থেকে শুরু হয়ে শেষ হবে ২৮ জানুয়ারি।

পিএসএলের সূচিই সবচেয়ে বেশি ভোগাবে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিদের। কারণ, বিপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের চাহিদা সব সময় তুঙ্গে থাকে। বিপিএলের গত আসরে সব মিলিয়ে পাকিস্তানের ২৫ ক্রিকেটার খেলেছিলেন। আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের ক্রিকেটারদেরও চাহিদা আছে বিপিএলে। কিন্তু বিশ্বজুড়ে একই সময়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মেলা চ্যালেঞ্জের মুখে ফেলবে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিদের।

২০২৪ বিপিএলে দল পাননি সাব্বির, মুমিনুল

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট প্রক্রিয়া। যেখানে দল পাননি মুমিনুল হক, সাব্বির রহমান, মোহাম্মদ আশরাফুলের মতো ক্রিকেটাররা।

ড্রাফটের আগেই দল গোছানোর কাজ অনেকটাই এগিয়ে রাখে ফ্র্যাঞ্চাইজিগুলো। যেখানে সবচেয়ে বেশি চমক দেখিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ড্রাফট থেকে দল পেয়েছেন একাধিক দেশি ক্রিকেটার। তবে ‘সি’ ক্যাটাগরি থেকে দল পাননি মুমিনুল হক, সৈয়দ খালেদ আহমেদ। দল না পাওয়া তালিকায় আছে মুনিম শাহরিয়ারের নামও। 

তবে ২০ লাখ টাকা ভিত্তিমূল্যের ‘ডি’ ক্যাটাগরি থেকে দল পাননি অলক কাপালি, আবু জায়েদ রাহি, ফরহাদ রেজা, জুনায়েদ সিদ্দীকি, জহুরুল ইসলাম, শফিউল ইসলাম, মার্শাল আইয়ুব, মেহেদী হাসান রানা, মুক্তার আলী, নাদিফ চৌধুরী, রবিউল হক, শামসুর রহমান, সোহাগ গাজী, সানজামুল ইসলাম, সাদমান ইসলাম।

Tags: ২০২৪ বিপিএলবাংলাদেশ প্রিমিয়ার লীগবিপিএল ২০২৪
ShareTweetPinSend

গরম ক্রিকেট খবর

টেস্ট সিরিজের
বাংলাদেশ ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা এখন আড়ালে

by joshua
October 26, 2026
0

বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক সময়ে একের পর এক হতাশাজনক পারফরম্যান্স, দলের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন এবং কোচিং...

Read moreDetails
নাহিদা আক্তার

বাংলাদেশের মহিলা টি-টোয়েন্টি দলের অধিনায়ক নির্বাচিত নাহিদা আক্তার

October 20, 2026
আইপিএল

বিসিসিআই-এর আইপিএল সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক স্থগিত, নতুন তারিখ পরে ঘোষণা

October 13, 2026
আফগানিস্তান টেস্টের

আফগানিস্তান টেস্টের আগে বাংলাদেশের আরও উন্নতির লক্ষ্যে শান্ত

October 12, 2026

বিনামূল্যে বাংলাদেশ ক্রিকেট খবর

সেরা ক্রিকেট বাংলা টিপস সরাসরি আপনার ইনবক্সে পৌঁছে দিতে আমাদের গ্রাহকদের তালিকায় যোগ দিন

ক্রিকেক্স টাইটেল স্পন্সর

csgcsgmsa
csgcsgcsg

ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর

cx-new-brand
cx brand bdt

সর্বশেষ সংবাদ

নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণা নিউজিল্যান্ডের, চোট কাটিয়ে ফিরছেন রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে

November 12, 2026
সৈয়দ মুশতাক আলী ট্রফি ২০২৬-২৭

সৈয়দ মুশতাক আলী ট্রফি ২০২৬-২৭: সব দলের পূর্ণাঙ্গ স্কোয়াড, অধিনায়ক ও তারকা ক্রিকেটারদের তালিক।

November 9, 2026
গ্লেন ম্যাক্সওয়েলকে

আইপিএল ২০২৭ মিনি-নিলামে গ্লেন ম্যাক্সওয়েলকে টার্গেট করতে পারে যে ৫টি দল

November 4, 2026
ভারত বনাম নিউজিল্যান্ড

টিম সাইফার্ট ও গ্লেন ফিলিপসের দাপটে পঞ্চম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের জয়, ৩-২ ব্যবধানে সিরিজ জিতল ভারত

November 2, 2026
আইসিসির

আইসিসির নতুন নিয়মে বড় পরিবর্তন, দিনের টেস্টে গোলাপি বল ও সময় নষ্টে পাঁচ রান জরিমানা

October 8, 2026
Load More

আমাদের সাথে থাকুন!

FacebookinstagramTelegram

  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ করুন

© 2018-2026 Crickex.news

No Result
View All Result
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ

© 2018-2026 Crickex.news