আগামী বছরের ১৯ জানুয়ারি থেকে শুরু হবে দেশের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।
বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুরন্ত ঢাকার মধ্যকার ম্যাচ দিয়ে টুর্নামেন্টের দশম আসর শুরু হবে। প্রতিদিন দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে লড়বে রানার্স-আপ সিলেট স্ট্রাইকার্স। দু’টি ম্যাচই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম- দেশের তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিপিএল দশম আসর।
২৬ জানুয়রি থেকে শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সিলেট পর্ব। ১৩ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে চট্টগ্রাম পর্ব। পহেলা মার্চ অনুষ্ঠিত হবে বিপিএলের ফাইনাল
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের ব্যস্ত সময়ে অনুষ্ঠিত হওয়ার কারণে মানসম্মত বিদেশি খেলোয়াড়দের পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে বিপিএলের উদ্বোধনের আগেই কিছুটা রঙ হারানোর শঙ্কা দেখা দিয়েছে। বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের সূচির সঙ্গে সংঘর্ষে পড়ায় বিপিএলের জন্য বিদেশি খেলোয়াড়দের দলে নেওয়া কঠিন হয়ে পড়ছে। এতে বিপিএলের মাঠে মানসম্মত বিদেশি খেলোয়াড়দের সংখ্যা কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে দর্শকদের আগ্রহ কমে যেতে পারে এবং টুর্নামেন্টের মানও কমে যেতে পারে।
বিপিএলের মান এবং কাঠামো নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা চলছে। বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ তারকা সাকিব আল হাসানও এই লিগের সমালোচনা করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা বিপিএলের প্রশংসা করলেও, বাস্তবতা হলো এর মান এবং আয়োজন নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। বিপিএলের মান নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা চলছে। টুর্নামেন্টের ধরন, খেলোয়াড়দের পাওনা টাকা, ভেন্যুর মান, ডিআরএস, খেলোয়াড় সাইনিং এবং প্রাইজমানি এ সব ক্ষেত্রেই সমস্যা রয়েছে। এসব কারণে অনেক বিদেশি তারকা বিপিএল খেলতে আগ্রহী হন না।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিশ্বে তার অবস্থান হারিয়ে যাচ্ছে। অন্যদিকে, দুবাইভিত্তিক আইএল টি-টোয়েন্টি এবং অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ তাদের মান এবং জনপ্রিয়তায় উন্নতি করছে। এছাড়াও, পাকিস্তানের পিএসএল বিপিএলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। পিএসএল তার উন্নত ভেন্যুর মান, প্রাইজমানি এবং স্পন্সরশিপের কারণে একটি প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট।
২০২৪ সালের সূচিতে আরও একবার এসব লিগের সঙ্গে সাংঘর্ষিক সূচিতে পড়তে হচ্ছে বিপিএলকে। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে বিপিএলে আসবেন তো মানসম্মত বিদেশিরা? নাকি ব্যস্ত থাকবেন অন্য লিগে?
বিপিএলের বড় প্রতিপক্ষ হয়ে উঠেছে পাকিস্তানের পিএসএল
পাকিস্তানি ক্রিকেটারদের জন্য বিদেশে একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ সীমিত হতে পারে। পিসিবি দেশীয় ক্রিকেটের প্রতি খেলোয়াড়দের মনোনিবেশ বাড়াতে এমন উদ্যোগ নিতে পারে। তবে বাংলাদেশের বিপিএল প্রায় পুরোপুরি পাকিস্তানি খেলোয়াড়দের উপর নির্ভরশীল। এর সঙ্গে বাইরের দেশের খেলোয়াড়দের নিজস্ব চাহিদা ও আগ্রহও বিবেচনায় নিতে হবে।
অনেক দলে বিদেশি খেলোয়াড় থাকলেও তাদের পেতে হলে অন্য লিগগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে। কারণ, অনেক বিদেশি খেলোয়াড় একাধিক লিগে খেলার চুক্তিবদ্ধ। উদাহরণস্বরূপ, অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল এবং নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট দুজনেই বিপিএলের বরিশাল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলে রেখেছে। তবে তারা দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগের ফাইনালে উঠলে বিপিএলে আসবেন না। সেটাও কেবল চার ম্যাচের জন্য।
আবার দুবাইয়ে অনুষ্ঠিত আইএল টি-টোয়েন্টিতেও দল পেয়েছেন বেবি মালিঙ্গা খ্যাত শ্রীলঙ্কান বোলার মাথিশা পাথিরানা। বিপিএলে তাকে দলে টেনেছে সাকিব আলা হাসানের রংপুর রাইডার্স। জানা যায়, আইএল টি-টোয়েন্টি শেষ করেই বাংলাদেশে আসবেন বেবি মালিঙ্গা। মানে, তাকেও পুরো আসরে পাওয়ার সম্ভাবনা নেই।
স্বাভাবিকভাবেই তাই সরাসরি সাইনিং করে দলে ভেড়ানো বিদেশি তারকাদের অনেকটা সময় নাও পেতে পারে বিপিএলের ফ্র্যাঞ্চাইজগুলো। সেক্ষেত্রে মার্চের ফাইনালের পর আরও একবার বিপিএলের মান নিয়ে প্রশ্ন উঠবে, সেটাই হয়ত খুব বেশি স্বাভাবিক।
বিপিএল মাতাতে আসছেন ম্যাক্সওয়েল-বোল্ট
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই কাছে আসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পরবর্তী আসর। নির্বাচনের পরেই ২০২৪ সালের বিপিএল মাঠে গড়াবে বলে আগেই জানানো হয়েছিল। তাই ঘরোয়া ক্রিকেটের এই সর্বোচ্চ আসরের আগে খুব বেশি সময় নেই। এরইমধ্যে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। প্রায় সব দলই নিজেদের স্কোয়াড প্রায় সম্পূর্ণ করে নিয়েছে।
বিপিএলের দলগুলো এখনও শেষ সময়ে সরাসরি চুক্তির মাধ্যমে কিছু খেলোয়াড় দলে টানার সুযোগ পাচ্ছে। এরইমধ্যে বরিশাল ফ্র্যাঞ্চাইজের জন্য নতুন গুঞ্জন উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন হচ্ছে যে, গ্লেন ম্যাক্সওয়েল এবং ট্রেন্ট বোল্ট বিপিএল খেলতে আসছেন এবং তারা ফরচুন বরিশালে খেলবেন।
বিপিএলে আসছে নতুন দল
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএল। এই আসরটি শুরু থেকেই নানা উত্থান-পতনের মধ্য দিয়ে চলেছে। ফ্র্যাঞ্চাইজদের পরিবর্তন, দলের সংখ্যার পরিবর্তন, এমনকি একটি দলের অস্তিত্বের অনিশ্চয়তাও এই আসরের অংশ। আসন্ন বিপিএল আসরে থাকবে ৭ দল। ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, বরিশাল, খুলনা এবং রংপুর থেকে আসবে এসব দল। একসময় বিপিএলে রাজশাহী ফ্র্যাঞ্চাইজ থাকলেও বর্তমানে তাদের অস্তিত্ব নেই।
এরইমাঝে বিপিএলে আরও এক নতুন দলের গুঞ্জন শুরু হয়েছে। তবে হারিয়ে যাওয়া কোন দল নয়। বরং একেবারেই আনকোরা দল হিসেবে দেশের ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে নাম লেখাবে ময়মনসিংহ। বিপিএলে এমন দলের ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত।
বিপিএল দিয়েই মাঠে ফিরবেন তামিম
বাংলাদেশের ক্রিকেট তারকা তামিম ইকবাল গত ২৩ সেপ্টেম্বর সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন। এরপর থেকে তিনি আর টিম টাইগারদের হয়ে খেলেননি। নানা নাটকীয়তার পর তিনি ২০২৪ সালের বিশ্বকাপ দলেও ছিলেন না। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও নিজের নাম প্রত্যাহার করেন। এরপর জানা যায় যে, নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজেও তিনি থাকছেন না। ফলে তামিম কবে আবার মাঠে ফিরবেন তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
ধারণা করা হচ্ছে ২০২৪ সালের বিপিএল দিয়েই ২২ গজে আবারও প্রত্যাবর্তন করবেন তামিম। বিপিএলে তার দল ফরচুন বরিশালও তাকে দলে পাওয়ার ব্যাপারে বেশ আশাবাদী। আগামী ১৯ জানুয়ারি পরবর্তী বিপিএল আসর শুরু হতে যাচ্ছে।
উপসংহার
বিপিএলের জন্য সময় নির্ধারিত হয়েছে জানুয়ারি ১৯ থেকে ১ মার্চ পর্যন্ত। দেশের তিন ভেন্যুতে সাত দলের এই আসর মাঠে গড়াবে। ম্যাচ হবে মোট ৪৬টি। একই সময় মাঠে চলবে আরও ৫টি লিগ। যার অর্থ, পুরো বিশ্বে আরও ৫ লিগের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামতে হবে বাংলাদেশের লিগকে। এদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে আইএল টি২০ হবে জানুয়ারি ১৯ তারিখ থেকে ফেব্রুয়ারির ১৭ তারিখ পর্যন্ত। দক্ষিণ আফ্রিকার এসএ টি-২০ চলবে জানুয়ারির ১০ তারিখ থেকে ফেব্রুয়ারির ১০ তারিখ পর্যন্ত। ডিসেম্বরের ৭ তারিখ থেকে শুরু হওয়া বিগব্যাশ চলবে জানুয়ারির ২৪ তারিখ পর্যন্ত। নিউজিল্যান্ডে সুপার স্ম্যাশের সূচি নির্ধারিত হয়েছে ১৯ ডিসেম্বর থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত।
তবে এসবের মধ্যে বিপিএলের সবচেয়ে বড় চিন্তার নাম পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। দারুণ জনপ্রিয় এই লিগ ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত চলবে। আর এসময় পাকিস্তানের ক্রিকেটারদের বিপিএলে পাওয়া যাবে না এটা বলে দেওয়াই যায়। বিশ্বকাপের পর থেকে বেশ কড়াভাবেই পরিচালিত হচ্ছে পাকিস্তানের ক্রিকেট।














