পাকিস্তান পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৩৬০ রানের ব্যবধানে পরাজিত হয়েছিল। এই হারের পর দ্বিতীয় টেস্ট নিয়ে পাকিস্তান দল সতর্ক। তবে, দলটি ইনজুরির কারণে বেশ সমস্যায় পড়েছে। পেসার খুররম শাহজাদ ইতিমধ্যেই ইনজুরিতে ছিটকে গেছেন। অফ ফর্মের কারণে সরফরাজ আহমেদ ও ফাহিম আশরাফকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।
শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান যথেষ্ট চেষ্টা করেছে একটি ভারসাম্যপূর্ণ একাদশ গঠন করতে। তিন পরিবর্তন নিয়ে তাই মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমেছে পাকিস্তানিরা। মেলবোর্নে বক্সিং ডে টেস্ট শুরু হয়েছে। বাংলাদেশ সময় ভোর ৫টায় অনুষ্ঠিত টসে জয় পেয়ে পাকিস্তান ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। টস জিতে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স।
টস হেরে ব্যাট করতে নেমে অবশ্য পাকিস্তানি পেস বোলিংয়ে শুরুতে ২ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় সেশনের পানি পানের বিরতি পর্যন্ত অস্ট্রেলিয়ার রান ৪১ ওভারে ২ উইকেট সংগ্রহ করেছে ১১৩ রান। ৩৮ রান করে আউট হন ডেভিড ওয়ার্নার। ১০১ বল খেলে ৪২ রান করে আউট হন উসমান খাজা। উইকেট দুটি নেন হাসান আলি এবং আগা সালমান।
অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্ট বৃষ্টিতে প্রথম দিন খেলা হলো ৬৬ ওভার
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বক্সিং ডেতে মেলবোর্নে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। ঠিকই বৃষ্টি হানা দিয়েছিল, যার ফলে অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচের প্রথম দিনের খেলা মাত্র ৬৬ ওভারের মধ্যে সীমাবদ্ধ ছিল। অর্থাৎ নির্ধারিত ওভারের চেয়ে প্রায় ২৪ ওভার কম খেলা হয়েছে। মেলবোর্নে পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। তিনি অস্ট্রেলিয়াকে ব্যাট করার আমন্ত্রণ জানান, কিন্তু প্রথম দিন তারা মাত্র ৩ উইকেট হারিয়ে দেয়।
বৃষ্টির কারণে বক্সিং ডে টেস্ট প্রথম দিনের খেলা ৬৬ ওভারে শেষ হয়। অস্ট্রেলিয়া ৩ উইকেটে ১৮৭ রান করে। রান তোলার গতি ছিল মন্থর, গড় ছিল ২.৮৩। ৩ উইকেট পড়লেও কোনও অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান বড় ইনিংস খেলতে পারেনি। পাকিস্তানি বোলাররা প্রথম দিন তাদের দায়িত্ব পালন করেছেন। টস হেরে ব্যাট করতে নেমে ৯০ রানের জুটি গড়েন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং উসমান খাজা। ৮৩ বলে ৩৮ রান করে এ সময় আউট হয়ে যান ওয়ার্নার। উসমান খাজাও খুব বেশি টিকতে পারেননি। ১০১ বলে ৪২ রান করে আউট হয়ে যান।
মার্নাস লাবুশেন ও স্টিভেন স্মিথ মিলে জুটি গড়ে দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন। তবে দলীয় ১৫৪ রানের মাথায় আউট হয়ে যান স্মিথ। এ সময় তার নামের পাশে লিখা ছিল ২৬ রান। দ্বিতীয় সেশনে চা বিরতির সময়ই বৃষ্টি নেমে আসে। যে কারণে দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকে। এরপর খেলা শুরু হয় যখন, তখন অনেক বেলা গড়িয়ে যায় এবং প্রথম দিনের খেলা হয় মাত্র ৬৬ ওভার।
৩১৮ রানে অলআউট অস্ট্রেলিয়া
মেলবোর্নে বক্সিং ডে টেস্ট প্রথম দিন বৃষ্টির কারণে ৬৬ ওভারের খেলা হয়েছিল। পাকিস্তানি ফিল্ডারদের কিছু ভুলের কারণে অস্ট্রেলিয়া ৩ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করে। দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে আমির জামাল ও শাহিন শাহ আফ্রিদির বোলিং তোপে পড়ে অস্ট্রেলিয়া মাত্র ১৩১ রান যোগ করতেই বাকি ৭ উইকেট হারায়।
অস্ট্রেলিয়া দ্বিতীয় দিনের খেলায় ৩১৮ রানে অলআউট হয়। মার্নাস লাবুশেন ৬৩ রানে অপরাজিত থেকেছেন, যা অস্ট্রেলিয়ানদের মধ্যে সর্বোচ্চ। অতিরিক্ত থেকে ৫২ রান যোগ হয়েছে, যা অস্ট্রেলিয়ানদের দ্বিতীয় সর্বোচ্চ রান। উসমান খাজা ৪২ এবং মিচেল মার্শ ৪১ রান করেছেন।
প্রথম দিনের খেলায় পাকিস্তানি বোলাররা অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে ভাঙন ধরাতে সক্ষম হয়েছিল, তবে ফিল্ডিংয়ের ভুলের কারণে তারা দলের উপর আরও চাপ তৈরি করতে পারেনি। দ্বিতীয় দিন, ফিল্ডিংয়ের ভুলগুলি কমে গেল, এবং পাকিস্তানি বোলাররা অস্ট্রেলিয়ার ইনিংসকে দ্রুত শেষ করতে সক্ষম হয়। দ্বিতীয় দিনের শুরুতেই শাহিন শাহ আফ্রিদি ট্রাভিস হেডকে আউট করে অসি শিবিরে ভাঙন ধরান। ১৭ রান করে আউট হন তিনি। মিচেল মার্শ ৬০ বলে ৪১ রান করেছিলেন, কিন্তু মির হামজার বলে আউট হয়ে যান।
অন্য ব্যাটাররা দাঁড়াতেই পারেননি। আমির জামাল সর্বোচ্চ ৩ উইকেট নেন। এছাড়া শাহিন শাহ আফ্রিদি, মির হামজা এবং হাসান আলি নেন ২টি করে উইকেট। ১টি উইকেট নেন আগা সালমান। জবাব দিতে নেমে শুরুতেই একটি উইকেট হারিয়েছে পাকিস্তান। দলীয় ৩৪ রানের মাথায় নাথান লিওনের বলে লাবুশেনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ইমাম-উল হক। আবদুল্লাহ শফিকি ৩৯ রানে এবং অধিনায়ক শান মাসুদ ১৬ রানে ব্যাট করছেন।
অসি বোলিংয়ে বিপর্যস্ত পাকিস্তানও
অস্ট্রেলিয়াকে ৩১৮ রানে বেধে ফেলার পর ব্যাট করতে নেমে স্বস্তিতে নেই পাকিস্তানও। ওপেনার আবদুল্লাহ শফিকি এবং অধিনায়ক শান মাসুদ হাফ সেঞ্চুরি করলেও দ্রুত উইকেট হারিয়েছে তারা। দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের রান ৬ উইকেট হারিয়ে ১৯৪। এখনও ১২৪ রান পিছিয়ে রয়েছে পাকিস্তান।
প্রথম দিন বৃষ্টির কারণে পুরো খেলা হয়নি। মাত্র ৬৬ ওভারের খেলায় টস হেরে ব্যাট করতে নেমে প্রথম দিন অস্ট্রেলিয়া রান তুলেছে ৩ উইকেট হারিয়ে ১৮৭ রান। ৪৪ রানে ব্যাট করছিলেন মার্নাস লাবুশেন ৪৪ রান এবং ট্রাভিস হেড ৯ রান নিয়ে ব্যাট করছিলেন।
আজ সকালে ব্যাট করতে নেমে শুরু থেকেই পাকিস্তানি বোলাররা আগুণ ঝরাতে থাকে। শেষ পর্যন্ত ৩১৮ রানে স্বাগতিকদের অলআউট করে দেন শাহিন শাহ আফ্রিদি, আমের জামালরা।
জবাবে ব্যাট করতে নেমে আবদুল্লাহ শফিকি এবং ইমাম-উল হক ভালোই সূচনা করেছিলেন। কিন্তু দলীয় ৩৪ রানের মাতায় আউট হয়ে যান ইমাম-উল হক। ৪৪ বলে ১০ রান করে আউট হন তিনি।
এরপর আবদুল্লাহ শফিকি এবং শান মাসুদ মিলে গড়ে তোলেন ৯০ রানের জুটি। ৬২ রান করে আউট হন আবদুল্লাহ শফিকি। ১২৪ রানে গিয়ে তাদের জুটি ভেঙে গেলে পরের ব্যাটাররা আর দাঁড়াতেই পারেননি বলতে গেলে। বাবর আজম ১ রানে, সউদ শাকিল আউট হন ৯ রান করে। আগা সালমান আউট হন ৫ রান করে।
অস্ট্রেলিয়ার হয়ে ৩ উইকেট নিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স। ২ উইকেট নেন নাথান লিওন এবং ১ উইকেট নেন জস হ্যাজলউড।
লিড নিয়ে পাকিস্তানি বোলারদের তোপের মুখে অস্ট্রেলিয়া
মেলবোর্ন বক্সিং ডে টেস্ট অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ৩১৮ রানের জবাবে আগের দিনই বিপদে পড়েছিল পাকিস্তান। ৬ উইকেটে ১৯৪ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল সফরকারীরা। তৃতীয় দিনের সকালে ২৬৪ রানে অলআউট হয়েছে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ৪২ আর লোয়ার অর্ডারের আমির জামাল ৩৩ এবং শাহিন শাহ আফ্রিদি করেন ২১ রান।
প্যাট কামিন্স ৫টি এবং নাথান লিয়ন নেন ৪টি উইকেট। প্রথম ইনিংসে ৫৪ রানের লিড পায় অস্ট্রেলিয়া। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে স্বস্তিতে নেই স্বাগতিকরা। শাহিন আফ্রিদি শুরুতেই চাপে ফেলেন অসিদের। এরপর তাতে যোগ দিয়েছেন মীর হামজা। ১৬ রানের মধ্যে অস্ট্রেলিয়া হারিয়েছে ৪ উইকেট। উসমান খাজা ০ আর মার্নাস লাবুশেন আফ্রিদির শিকার হয়ে ফিরেছেন ৪ করে। এরপর মির হামজা টানা দুই বলে বোল্ড করেছেন ডেভিড ওয়ার্নার (৬) আর ট্রাভিস হেডকে (০)।
অজিদের ছোট লিড, শাহিনের জোড়া আঘাত
আগের দিনের ব্যাটিং বিপর্যয়টাই হয়ত পাকিস্তানের ক্রিকেটারদের মাঝে আক্ষেপ হয়ে থাকবে। অস্ট্রেলিয়ার মাটিতে প্রায় ২৮ বছর টেস্ট জেতা হয়নি তাদের। এমন অবস্থানে থেকেও মেলবোর্নে শুরুটা মন্দ হয়নি তাদের। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে রেখেছিল নাগালের মাঝেই। নিজেদের ব্যাটিং ইউনিট শুরুটাও করেছিল দারুণ। কিন্তু মাঝের ব্যাটিং ধসে বক্সিং ডে টেস্ট থেকে অনেকটাই ছিটকে গিয়েছে তারা।
মেলবোর্নের দ্বিতীয় দিনটা ছিল শুধুই বোলারদের। একদিনেই পতন ঘটে ১৩ উইকেটের। অস্ট্রেলিয়া হারায় নিজেদের শেষ ৭টি উইকেট। পাকিস্তান হারায় ছয়টি। তবে এরমাঝে সফরকারীদের আক্ষেপই বেশি। ৩১৮ রানের জবাবে খেলতে নেমে লিড নেয়ার সুযোগটাই যে হাতছাড়া করেছে তারা।
তৃতীয় দিন পাকিস্তান অলআউট হয়েছে ২৬৪ রানে। অস্ট্রেলিয়া পেয়েছে ৫৪ রানের ছোট এক লিড। তবে লাঞ্চ ব্রেকের আগে জোড়া আঘাতে অজিদেরও স্বস্তি দিলেন না পাকিস্তানের শাহীন আফ্রিদি। ফিরিয়েছেন দুই ইনফর্ম ব্যাটার উসমান খাজা আর মার্নাস ল্যাবুশেনকে। ৬০ রানের লিডেই অস্ট্রেলিয়া হারিয়েছে দুই উইকেট।
পাকিস্তান নিজেদের তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ৬ উইকেটে ১৯৪ রান দিয়ে। শেষ স্বীকৃত ব্যাটার হিসেবে ক্রিজে ছিলেন মোহাম্মদ রিজওয়ান। তবে নিজের আর দলের কোনো ইনিংসই ঠিক বড় করা হয়নি তার। আগের দিনের সঙ্গে স্কোরবোর্ডে দলীয় স্কোর ২১ রান যোগ করতেই ফিরে যান তিনি। কামিন্সকে কাভার ড্রাইভ করতে গিয়ে ওয়ার্নারের তালুবন্দী হয়েছেন তিনি। করেছেন ৪২ রান।
শাহিন আফ্রিদি ছিলেন খুনে মেজাজে। রান তোলার তাড়া ছিল। ২৮ বলে ৪ চারের মারে ২১ রান করেছেন। দলের স্কোর বাড়ানোর চেষ্টা ছিল। আড়াইশ এর কাছাকাছি স্কোর নিয়ে ফেরেন সাজঘরে। নাথান লায়নের বলে এলবিডব্লিউ না হলে আরও খানিকটা ভরসা পেতে পারতো পাকিস্তান। ২৪০ রানে ৮ম উইকেটের পতন।
আমির জামাল বোলার হলেও খেলতে চেয়েছেন পারফেক্ট টেস্ট ইনিংস। ৮০ বলে ৩৩ রান করে ঠিক পথেই ছিলেন। কিন্তু অপরপাশে সঙ্গী কেউ ছিল না। পাকিস্তানও থেমেছে ২৬৪ রানে। অজিদের হয়ে ৫ উইকেট কামিন্সের। ৪ উইকেট লায়নের।














