পাকিস্তান সুপার লিগ হল পাকিস্তানের টি-টোয়েন্টি একটি লিগ। সংক্ষেপে পিএসএল নামে পরিচিত। প্রতিবছর ফেব্রুয়ারি মাসে ছয়টি দলের মধ্যে পাকিস্তান সুপার লিগ অনুষ্ঠিত হয়।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নবম আসর চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই আসরের সময়সূচী অনুযায়ী, ১৩ ফেব্রুয়ারি মুলতান ক্রিকেট স্টেডিয়ামে মুলতান সুলতান এবং লাহোর কালান্দার্সের মধ্যে টুর্নামেন্টের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই ছয়টি দল তাদের পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করেছে।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নবম আসরকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। এই আসরটি ফেব্রুয়ারিতে মাঠে গড়ানোর কথা রয়েছে। আসন্ন এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হয়েছে গত ১৩ ডিসেম্বর। লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে কয়েক ঘন্টা ধরে চলে এ নিলাম।
নিলামে ছয়টি ফ্র্যাঞ্চাইজি মোট ৪০ জন খেলোয়াড়কে দলে নেয়। পাকিস্তানি ও বিদেশি মিলিয়ে এই খেলোয়াড়দের মধ্যে রয়েছেন বিশ্বের সেরা ক্রিকেটারদের অনেকে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নবম আসরের ড্রাফটে ২১ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম ছিল। কিন্তু কোন ফ্র্যাঞ্চাইজিই তাদেরকে দলে নেয়নি।
এই ড্রাফটে মোট ৪৯৩ জন বিদেশি ক্রিকেটারের নাম ছিল। ছয়টি ক্যাটাগরিতে ক্রিকেটারদের দাম ডাকা হয়। পরে বিদেশি ও পাকিস্তানি মিলিয়ে মোট ৪০ খেলোয়াড়কে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিগুলো। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে শুধুমাত্র সাকিব আল হাসানের জন্যই ছয়টি ফ্র্যাঞ্চাইজি প্রতিদ্বন্দ্বিতা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত তাকেও দলে নেওয়া হয়নি।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নবম আসরের প্লেয়ার্স ড্রাফটের জন্য ২২ দেশের মোট ৪৮৫ জন ক্রিকেটার নিবন্ধন করেছিলেন। এই নিবন্ধনের মাধ্যমে পিএসএলের জনপ্রিয়তা ও সম্প্রসারণের নতুন মাত্রা যোগ হয়েছে।
ইংল্যান্ডের ক্রিকেটাররা এই নিবন্ধনে সর্বোচ্চ অংশগ্রহণ করেছেন। ১৫৮ জন ইংলিশ ক্রিকেটার পিএসএলের জন্য নিবন্ধন করেন। দ্বিতীয় স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের ৫৮ জন ক্রিকেটার। শ্রীলঙ্কা, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড থেকে যথাক্রমে ৪০, ৩৬, ৩০, ২১, ১৮, ১৬, ১১ ও ৯ জন ক্রিকেটার নিবন্ধন করেন।
এই নিবন্ধন থেকে বোঝা যায় যে, পিএসএল বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লীগ। এই লীগ বিশ্বের সেরা ক্রিকেটারদের আকর্ষণ করছে। এটি পাকিস্তানের ক্রিকেট ও অর্থনীতির জন্য একটি বড় সুযোগ।
ক্রিকেট প্রেমীরা ইতিমধ্যেই পিএসএল ২০২৪ এর পূর্ণাঙ্গ স্কোয়াড সম্পর্কে জানতে আগ্রহী। তাই আজ আমরা এই স্কোয়াড সম্পর্কে আলোচনা করব। মনোযোগ সহকারে পোস্টটি শেষ পর্যন্ত পড়লে আপনি পিএসএল ২০২৪ এর স্কোয়াড সম্পর্কে পুরোপুরি জানতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক।
২০২৪ পিএসএলের ৬ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড
২০২৪ পিএসএল এর ৬ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড নিচে আলোচনা করা হলো।
১. পিএসএল-২০২৪: পেশোয়ার জালমি
বাবর আজম (অধিনায়ক), আসিফ আলি, মোহাম্মদ হারিস, নুর আহমেদ (আফগানিস্তান), সাইম আইয়ুব, টম কোহলার-ক্যাডমোর (ইংল্যান্ড), আমির জামাল, নাভিন উল হক, খুররাম শেহজাদ, সালমান ইরশাদ, রভম্যান পাওয়েল (ওয়েস্ট ইন্ডিজ), আরিফ ইয়াকুব, উমাইর আফ্রিদি, ড্যানিয়েল মোসলে (ইংল্যান্ড), হাসিবুল্লাহ, মোহাম্মদ জিশান, লুঙ্গি এনগিডি (দক্ষিণ আফ্রিকা) ও মেহরান মুমতাজ।
২. পিএসএল-২০২৪: মুলতান সুলতান্স
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, উসামা মীর, ডেভিড উইলি (ইংল্যান্ড), ডেভিড মালান (ইংল্যান্ড), আব্বাস আফ্রিদি, রেজা হেন্ড্রিক্স (দক্ষিণ আফ্রিকা), রিস টপলি (ইংল্যান্ড), ইহসানউল্লাহ, তায়েব তাহির, শাহনেওয়াজ দাহানি, মোহাম্মদ আলি, উসমান খান (সংযুক্ত আরব আমিরাত), ফয়সাল আকরাম, ইয়াসির খান, ক্রিস জর্ডান (ইংল্যান্ড) ও আফতাব ইব্রাহিম।
৩. পিএসএল-২০২৪: করাচি কিংস
শান মাসুদ (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ), ড্যানিয়েল স্যামস (অস্ট্রেলিয়া), জেমস ভিন্স (ইংল্যান্ড), হাসান আলি, টিম সেইফার্ট (নিউজিল্যান্ড), শোয়েব মালিক, তাব্রাইজ শামসি (দক্ষিণ আফ্রিকা), মীর হামজা, মোহাম্মদ আখলাক, মোহাম্মদ আমির খান, আনোয়ার আলি, আরাফাত মিনহাজ, মোহাম্মদ ইরফান খান, সিরাজউদ্দিন , সাদ বেগ ও জেমি ওভারটন (ইংল্যান্ড)।
৪. পিএসএল-২০২৪: লাহোর কালান্দার্স
শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), ফখর জামান, হারিস রউফ, রাসি ভ্যান ডার ডুসেন (দক্ষিণ আফ্রিকা), শাহিবজাদা ফারহান, সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), আব্দুল্লাহ শফিক, জামান খান, মির্জা তাহির বেগ, রাশিদ খান (আফগানিস্তান), মোহাম্মদ ইমরান, আহসান ভাট্টি, ড্যান লরেন্স (ইংল্যান্ড), জাহানদাদ খান, সৈয়দ ফরিদুন মাহমুদ, ডেভিড উইজ (নামিবিয়া), শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ) ও কামরান গুলাম।
৫. পিএসএল-২০২৪: কোয়েটা গ্ল্যাডিয়েটর্স
সরফরাজ আহমেদ (অধিনায়ক), মোহাম্মদ আমির, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, রাইলি রুশো (দক্ষিণ আফ্রিকা), জেসন রয় (ইংল্যান্ড), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), সরফরাজ আহমেদ, আবরার আহমেদ, শেরফানে রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ হাসনাইন, উইল স্মিদ (ইংল্যান্ড), সৌদ শাকিল, সাজ্জাদ আলি জুনিয়র, উসমান কাদির, ওমাইর বিন ইউসুফ, আদিল নাজ, খাজা নাফাই, আকিল হোসেন (ওয়েস্ট ইন্ডিজ) ও সোহেল খান।
৬. পিএসএল-২০২৪: ইসলামাবাদ ইউনাইটেড
শাদাব খান (অধিনায়ক), নাসিম শাহ, জর্ডান কক্স (ইংল্যান্ড), ইমাদ ওয়াসিম, আজম খান, তাইমাল মিলস (ইংল্যান্ড), ফাহিম আশরাফ, অ্যালেক্স হেলস (ইংল্যান্ড), কলিন মুনরো (নিউজিল্যান্ড), রুম্মন রাইস, সালমান আলি আগা, টম কারেন (ইংল্যান্ড), কাশিম আকরাম, শাহাব খান, হুনাইন শাহ, উবাইদ শাহ, শামিল হুসাইন ও ম্যাথু ফোর্ডে (ওয়েস্ট ইন্ডিজ)।
পিএসএল ২০২৪ কোন দলের মালিক কে?
পিএসএল ২০২৪ স্কোয়াড প্রকাশিত হওয়ার পর, অনেকেই দলগুলোর মালিকদের নাম জানতে আগ্রহী হয়েছেন। এজন্য অনেকে ইন্টারনেটে অনুসন্ধান করে থাকেন। নিচে পিএসএল ২০২৪ এর ছয়টি দলের মালিকদের নাম দেওয়া হলো।
| পিএসএল ২০২৪ দল | মালিক |
| ইসলামাবাদ ইউনাইটেড | আলী নকভি এবং আমনা নাকভি। |
| করাচি কিংস | এআরওয়াই গ্রুপ। |
| লাহোর কালান্দার্স | ফাওয়াদ নাঈম রানা। |
| মুলতান সুলতানস | নাজাম শেঠি। |
| পেশোয়ার জালমি | সিইও জাভেদ আফ্রিদি। |
| কোয়েটা গ্ল্যাডিয়েটরস | ভিত্তিক ওমর অ্যাসোসিয়েটস। |














