CX news CX news
Crickex.news
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ
No Result
View All Result
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ
No Result
View All Result
Crickex.news
Join Now
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ করুন
Home বাংলাদেশ ক্রিকেট

পিএসএল ড্রাফটে ২৮ টাইগার ক্রিকেটার, প্লাটিনাম ক্যাটাগরিতে সাকিব

ক্রিকেক্স by ক্রিকেক্স
0
পিএসএল ড্রাফটে ২৮ টাইগার ক্রিকেটার

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসর সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হয়। প্রায় মাসব্যাপী চলে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগ। আগামী বছরের ১৩ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ টুর্নামেন্টটির নবম আসর মাঠে গড়াতে পারে। আর নিলাম অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ আগামী ১৪ ডিসেম্বর।

এবার পিএসএলের ড্রাফটে মোট ৪৯৩ জন বিদেশি খেলোয়াড়কে রাখা হয়েছে। এই তালিকায় আছেন ২৮ জন বাংলাদেশি খেলোয়াড়। সবচেয়ে দামি প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন একমাত্র টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। 

এ ছাড়া বাংলাদেশ থেকে ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। তাদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৬০ হাজার ডলার (প্রায় ৬৬ লাখ টাকা)।

পিএসএল ড্রাফটের শ্রেণীবিভাগ 

২০২৪ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ৯ম আসরের ড্রাফট লাহোরে আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। তবে এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি চিঠি লিখে জানতে চাইবে যে, আসর বাস্তবায়নে কোন বাধ্যবাধকতা আছে কিনা। কারণ, পিএসএলের আসর যখন মাঠে গড়াবে, তখন দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের ড্রাফটে অংশগ্রহণের জন্য ৬ ক্যাটাগরিতে মোট ৪৯৩ জন বিদেশি ক্রিকেটারের নাম ঘোষণা করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। ক্যাটাগরি অনুযায়ী, ইংল্যান্ডের ১৪০ জন, শ্রীলঙ্কার ৬০ জন, আফগানিস্তানের ৪৩ জন, ওয়েস্ট ইন্ডিজের ৩৮ জন, বাংলাদেশের ২৮ জন, দক্ষিণ আফ্রিকার ২৫ জন, অস্ট্রেলিয়ার ১৪ জন, জিম্বাবুয়ের ১১ জন এবং আয়ারল্যান্ডের ৯ জন ক্রিকেটার রয়েছেন।

খেলোয়াড়দের মূল্য নির্ধারণের ক্ষেত্রে ছয়টি ক্যাটাগরি করা হয়েছে। প্লাটিনাম ক্যাটাগরির খেলোয়াড়দের মূল্য ১ লাখ ৩০ থেকে ১ লাখ ৭০ হাজার ডলারের মধ্যে, ডায়মন্ড ক্যাটাগরির খেলোয়াড়দের মূল্য ৬০ থেকে ৮৫ হাজার ডলারের মধ্যে, গোল্ড ক্যাটাগরির খেলোয়াড়দের মূল্য ৪০ থেকে ৫০ হাজার ডলারের মধ্যে, সিলভার ক্যাটাগরির খেলোয়াড়দের মূল্য ১৫ থেকে ২৫ হাজার ডলারের মধ্যে, ইমার্জিন ক্যাটাগরির খেলোয়াড়দের মূল্য ৫ থেকে সাড়ে ৭ হাজার ডলারের মধ্যে এবং সাপ্লিমেন্টারি ক্যাটাগরির খেলোয়াড়দের মূল্য ১ লাখ ৫০ হাজার ডলারের মধ্যে।

পিএসএল ড্রাফটে ২৮ টাইগার ক্রিকেটার

বাংলাদেশি ২৮ জন খেলোয়াড়ের মধ্যে পরিচিত মুখ হিসেবে রয়েছেন, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। 

সাকিবকে রাখা হয়েছে সর্বোচ্চ ক্যাটাগরি প্লাটিনামে। ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদরা। অন্য চার ক্যাটাগরি গোল্ড, সিলভার, ইমার্জিং ও সাপ্লিমেন্টারিতে বাংলাদেশের কারা আছেন সেই তালিকা প্রকাশ করা হয়নি।

প্লাটিনাম ক্যাটাগরিতে থাকায়, ৩৬ বছর বয়সী টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্য কোনো ফ্র্যাঞ্চাইজিকে কমপক্ষে ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার (প্রায় দেড় কোটি টাকা) খরচ করতে হবে। তিনি এর আগেও তিন মৌসুম পিএসএলে খেলেছেন। ২০১৬ সালের টুর্নামেন্টের প্রথম মৌসুমে তিনি করাচি কিংসের হয়ে খেলেছিলেন এবং ২০১৭ এবং ২০২৩ সালে পেশোয়ার জালমির হয়ে খেলেছিলেন। 

পিএসএল ড্রাফটে প্লাটিনাম ক্যাটাগরিতে সাকিব

২০২৪ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে আনুষ্ঠানিকভাবে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। টুর্নামেন্টটি নিজেদের এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টের মাধ্যমে এমনটা নিশ্চিত করেছে পিএসএল সংশ্লিষ্টরা। জানা গেছে, আগামী বছরের ১৩ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত হবে পিএসএলের নবম আসর। খেলোয়াড়দের ড্রাফট আয়োজনের সম্ভাব্য তারিখ আগামী ১৪ ডিসেম্বর। সবচেয়ে দামি প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন সাকিব। যেখানে তার ভিত্তিমূল্য ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার (প্রায় দেড় কোটি টাকা)।

ড্রাফটে ছয় ক্যাটাগরিতে মোট ৪৯৩ জন বিদেশি খেলোয়াড়কে রাখা হয়েছে। বাংলাদেশি খেলোয়াড় আছেন ২৮ জন। এদিকে পিএসএলের গত আসরটি অবশ্য সুখকর ছিল না সাকিবের জন্য। পেশোয়ার জালমির হয়ে খেলা সাকিব গত আসরে মাত্র একটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন। সাকিবের স্ত্রী শারীরিকভাবে অসুস্থ হওয়ায় পাকিস্তান থেকেই যুক্তরাষ্ট্রে উড়াল দিতে হয় তাকে। পিএসএলে এর আগে আরও দুটি আসরে খেলেন সাকিব। ২০১৭ সালে এই পেশোয়ারের হয়েই খেলেছিলেন তিনি। এর আগে খেলেছিলেন করাচি কিংসের হয়ে। সেই দুই আসরে অবশ্য নিয়মিতই খেলতে দেখা যেত সাকিবকে।

সবমিলিয়ে পিএসএলে এখন পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছেন সাকিব। ১০৭.১০ স্ট্রাইক রেট ও ১৬.৪৫ গড়ে করেছেন ১৮১ রান। পাশাপাশি উইকেট নিয়েছেন ৮টি। এই টুর্নামেন্টে একটি হাফ সেঞ্চুরিও হাঁকিয়েছেন সাকিব। বর্তমানে অবশ্য ইনজুরির মধ্য দিয়েই সময় কাটাচ্ছেন সাকিব। আঙুলের ইনজুরির কারণে বিশ্বকাপে বাংলদেশের শেষ ম্যাচে খেলতে পারেননি তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচের আগেই দেশে ফিরে আসতে হয় তাকে।

প্রথমবারের মতো পিএসএলে কোচিং করাবেন হেসন

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শুরুর দিকে ইসলামাবাদ ইউনাইটেড বেশ সফল ছিল। তারা প্রথম তিন আসরের মধ্যে দুবার শিরোপা জিতেছে। কিন্তু ২০১৮ সাল থেকেই দলটি ব্যর্থতার মুখোমুখি হচ্ছে। সফলতার খোঁজে এবার দলটি নিউজিল্যান্ডের সাবেক কোচ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ডিরেক্টর মাইক হেসনকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। হেসন এর আগে কখনো পিএসএলে কোচিং করেননি।

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট লিগে ইসলামাবাদ ইউনাইটেড দলের প্রাথমিক সাফল্যের পেছনে ছিল প্রয়াত অস্ট্রেলিয়ান কোচ ডিন জোন্সের অবদান। তার অধীনে দলটি ২০১৬ ও ২০১৮ সালে লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু জোন্স ২০১৯ সালে করাচি কিংসের কোচ হওয়ার পর থেকে ইসলামাবাদ দলের পারফরম্যান্সে টানা পতন দেখা যায়। এরপর থেকে দলটি বেশ কয়েকজন কোচ পরিবর্তন করেছে।

হেসন বলেন, ‘আমি ইসলামাবাদ ইউনাইটেডের অংশ হতে পেরে বেশ আনন্দিত। তাদের পেশাদারিত্ব, আধুনিকতা এবং চিন্তাভাবনার দৃষ্টিভঙ্গি আমার সঙ্গে দৃঢ়ভাবে সম্পৃক্ত। শ্রেষ্ঠত্ব, ক্ষমতায়ন, শিক্ষা এবং পরিবেশের উপর ভিত্তি করে ইউনাইটেডের নির্মিত কৌশলে আমি মুগ্ধ। ফলে প্রতিভাবান খেলোয়াড় এবং কর্মীদের নিয়ে একটি সফল দল গড়তে ও ভক্তদের কাছে উত্তেজনাপূর্ণ ক্রিকেট পৌঁছে দিতে মুখিয়ে আছি।’

উপসংহার 

গতবারের মতো এবারও বিপিএলের সঙ্গে সাংঘার্ষিক পিএসএলের সূচি। তার ওপর বিপিএলের পরপরই শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্ট খেলবে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে জানুয়ারির শেষ দিকে শুরু হতে পারে বিপিএল। পিসিএলের গেল আসরটা অবশ্য সুখকর ছিল না সাকিবের জন্য। পেশোয়ার জালেমির হয়ে মাত্র একটি ম্যাচে খেলতে পেরেছিলেন সাকিব।  পিএসএলে এর আগে আরও দুটি আসরে খেলেন সাকিব। ২০১৭ সালে এই পেশোয়ারের হয়েই খেলেছিলেন তিনি। এর আগে খেলেছিলেন করাচি কিংসের হয়ে।

Tags: পাকিস্তান প্রিমিয়ার লিগপাকিস্তান সুপার লিগ ২০২৪বাংলাদেশ ক্রিকেট দলশাকিব আল হাসান
ShareTweetPinSend

গরম ক্রিকেট খবর

টেস্ট সিরিজের
বাংলাদেশ ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা এখন আড়ালে

by joshua
October 26, 2026
0

বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক সময়ে একের পর এক হতাশাজনক পারফরম্যান্স, দলের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন এবং কোচিং...

Read moreDetails
নাহিদা আক্তার

বাংলাদেশের মহিলা টি-টোয়েন্টি দলের অধিনায়ক নির্বাচিত নাহিদা আক্তার

October 20, 2026
আইপিএল

বিসিসিআই-এর আইপিএল সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক স্থগিত, নতুন তারিখ পরে ঘোষণা

October 13, 2026
আফগানিস্তান টেস্টের

আফগানিস্তান টেস্টের আগে বাংলাদেশের আরও উন্নতির লক্ষ্যে শান্ত

October 12, 2026

বিনামূল্যে বাংলাদেশ ক্রিকেট খবর

সেরা ক্রিকেট বাংলা টিপস সরাসরি আপনার ইনবক্সে পৌঁছে দিতে আমাদের গ্রাহকদের তালিকায় যোগ দিন

ক্রিকেক্স টাইটেল স্পন্সর

csgcsgmsa
csgcsgcsg

ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর

cx-new-brand
cx brand bdt

সর্বশেষ সংবাদ

নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণা নিউজিল্যান্ডের, চোট কাটিয়ে ফিরছেন রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে

November 12, 2026
সৈয়দ মুশতাক আলী ট্রফি ২০২৬-২৭

সৈয়দ মুশতাক আলী ট্রফি ২০২৬-২৭: সব দলের পূর্ণাঙ্গ স্কোয়াড, অধিনায়ক ও তারকা ক্রিকেটারদের তালিক।

November 9, 2026
গ্লেন ম্যাক্সওয়েলকে

আইপিএল ২০২৭ মিনি-নিলামে গ্লেন ম্যাক্সওয়েলকে টার্গেট করতে পারে যে ৫টি দল

November 4, 2026
ভারত বনাম নিউজিল্যান্ড

টিম সাইফার্ট ও গ্লেন ফিলিপসের দাপটে পঞ্চম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের জয়, ৩-২ ব্যবধানে সিরিজ জিতল ভারত

November 2, 2026
আইসিসির

আইসিসির নতুন নিয়মে বড় পরিবর্তন, দিনের টেস্টে গোলাপি বল ও সময় নষ্টে পাঁচ রান জরিমানা

October 8, 2026
Load More

আমাদের সাথে থাকুন!

FacebookinstagramTelegram

  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ করুন

© 2018-2026 Crickex.news

No Result
View All Result
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ

© 2018-2026 Crickex.news