পাকিস্তান ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিশালী দল। পাকিস্তানের ক্রিকেটের এই সাফল্যের পেছনে রয়েছে অনেক কিংবদন্তি খেলোয়াড়ের অবদান। এই খেলোয়াড়দের মধ্যে রয়েছেন ব্যাটসম্যান, বোলার এবং অলরাউন্ডার। তারা প্রত্যেকেই তাদের নিজস্ব দক্ষতা ও প্রতিভা দিয়ে পাকিস্তান ক্রিকেটকে উচ্চতায় নিয়ে গেছেন। তারা তাদের দক্ষতা ও গতিশীলতার মাধ্যমে প্রতিপক্ষকে কাঁপিয়ে তুলেছে।
ইমরান খান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শোয়েব আখতার, উমর গুল, হাসান আলী, মোহাম্মদ আমির, শাহীন শাহ আফ্রিদি, ইবাদত হোসেন, শাহিন শাহ আফ্রিদিসহ আরও অনেক তারকা পেসার পাকিস্তানের ক্রিকেটকে উজ্জ্বল করেছেন। তাদের ক্ষিপ্রতার কারণে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা তাদের সামনে অসহায় হয়ে পড়ে।
১. মোহাম্মদ জাভেদ মিয়াঁদাদ
কিংবদন্তি পাকিস্তানি ব্যাটারদের নামের তালিকা হলে সবার আগেই উঠে আসবে জাভেদ মিয়াঁদাদের নাম। ডান হাতি এই ব্যাটার ছিলেন পাকিস্তানের ব্যাটিং স্তম্ভ। একজন ক্রিকেটার হিসেবে ১৯৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে একটি দীর্ঘ ক্যারিয়ার ছিল।
১৯৯২ সালে বিশ্বকাপে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন তিনি। নিজের দক্ষতার পূর্ণ ব্যবহার করেই পাকিস্তানের হয়ে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক জাভেদ মিয়াঁদাদ। তাকে ক্রিকেট ইতিহাসে একজন উচু সারির এবং পাকিস্তানের সর্বকালের অন্যতম সফল ব্যাটসম্যান হিসেবে গণ্য করা হয়।
২. ইনজামাম-উল হক
ইনজামাম-উল-হক পাঞ্জাব প্রদেশের মুলতানে জন্মগ্রহণকারী সাবেক পাকিস্তানি আন্তর্জাতিক ক্রিকেটার ও অধিনায়ক। ইনজামামকে পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে সেরা ক্রিকেটারদের অন্যতম হিসেবে বিবেচনা করা হয়। একদিনের আন্তর্জাতিকে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী ইনজামাম টেস্ট ক্রিকেটে জাভেদ মিয়াঁদাদের পরেই অবস্থান করছেন।
২০০৩ থেকে ২০০৭ সাল মেয়াদে তিনি পাকিস্তান ক্রিকেট দলের টেস্ট, ওডিআই এবং টি২০ ক্রিকেটের অধিনায়ক ছিলেন। পাকিস্তানের সর্বকালের সেরা ব্যাটারদের একজন হিসেবেই বিবেচিত হন তিনি। ইনজামাম তাঁর ক্যারিয়ারে তুলেছেন ২০৫৪১ রান। এই রানের সুবাদে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের যে স্থান সেটা দখল করে নিয়েছেন ইনজামাম-উল হক।
৩. মোহাম্মদ ইউনুস খান
মোহাম্মদ ইউনুস খান প্রাক্তন পাকিস্তানি আন্তর্জাতিক ক্রিকেটার এবং পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। তিনি হলেন একজন তৃতীয় পাকিস্তানি টেস্ট ক্রিকেটার যিনি টেস্ট ক্রিকেট একটি ইনিংসে ৩০০ বা ততোধিক রান করেছেন। ১১টি ক্রিকেট খেলুড়ে দেশের বিপক্ষে শতক করার রেকর্ডের মালিক মোহাম্মদ ইউনুস।
পাকিস্তানের ক্রিকেট কে সুসজ্জিত করেছেন নিজের রান দিয়ে। প্রায় দশ হাজারের বেশি রান রয়েছে তাঁর আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করার পাশাপাশি সাদা পোশাকে সর্বোচ্চ সেঞ্চুরির মালিকও মোহাম্মদ ইউনুস।
৪. মহম্মদ শাহিদ আফ্রিদি
মহম্মদ শাহিদ আফ্রিদি একজন সাবেক পাকিস্তানি ক্রিকেটার এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। আফ্রিদি ১৯৯৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে ২৭টি টেস্ট ম্যাচ, ৩৯৮টি ওডিআই ম্যাচ ও ৯৯ টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ১৯৯৬ সালের ২রা অক্টোবর কেনিয়ার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এবং ১৯৯৮ সালের ২২শে অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই ক্রিকেটে তার অভিষেক ঘটে।
মারকাটারি ব্যাটিং আর কার্য্কর লেগ স্পিনের মিশেলে একজন দুর্দান্ত খেলোয়াড় ছিলেন শহীদ আফ্রিদি। নিজের সময়টায় তিনি ছিলেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডারদের একজন। মারকুটে ব্যাটিংয়ের জন্যে বুমবুম তকমা জুড়ে গিয়েছিল তাঁর নামের পাশে। মাত্র ৩৭ বলে শতক রানের রেকর্ডও করেছেন আফ্রিদি। তাছাড়া বিশ্ব ক্রিকেটে দশ হাজার রান ও পাঁচশ উইকেট শিকার করা তৃতীয় অলরাউন্ডার তিনি।
৫. ইমরান খান
ইমরান আহমদ খান নিয়াজি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় এবং অধিনায়ক। খেলোয়াড় জীবন শেষে তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডারদের একজন। ২০১৮ সালে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
পাকিস্তানের পেস বিপ্লবের শুরু যার হাত ধরে তিনি ইমরান খান। সুইংয়ে প্রতিপক্ষকে পরাস্ত করার পাশাপাশি ১৯৯২ সালের বিশ্বকাপ জিতেছিলেন দলকে নেতৃত্ব দিয়ে। মূলত নিজের বোলিং দিয়েই নজর কেড়েছিলেন ইমরান খান। তবে, ব্যাট হাতেও তিনি দলে জন্যে অবদান রাখা চেষ্টাটা করে গেছেন সব সময়। পাকিস্তানের হয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বোলার তিনি।
৬. মোহাম্মদ ইউসুফ
ইউসুফ ইউহানা বা মোহাম্মদ ইউসুফ পাকিস্তানের সাবেক ও বিখ্যাত আন্তর্জাতিক ক্রিকেট তারকা। তিনি তার দক্ষ ব্যাটিং ও নেতৃত্বের গুণের জন্য পরিচিত। তিনি পাকিস্তান জাতীয় দলের ডানহাতি ব্যাটসম্যান ও অধিনায়কের দায়িত্বে ছিলেন। ইউসুফের ব্যাটিংয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তার বিচক্ষণতা ও টেকনিক্যাল দক্ষতা।
নান্দনিকতার এক অন্যতম উদাহরণ মোহাম্মদ ইউসুফ। ২০০৬ সালে এক পঞ্জিকা বর্ষে টেস্টে ১৭৮৮ রান করেছিলেন পাকিস্তানের ডান-হাতি এই ব্যাটার। সব ফরম্যাটেই পাকিস্তানের মিডল অর্ডার আগলে রাখার কাজটা করতেন সুনিপুণভাবে। রঙিন পোশাক গায়ে ইউসুফ পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।
৭. শোয়েব আখতার
শোয়েব আখতার একজন সাবেক পাকিস্তানি ডান হাতি ফাস্ট বোলার। যাকে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির বোলার মনে করা হয়। তিনি দ্রুত গতির বল ডেলিভারির জন্য অফিসিয়ালি বিশ্বরেকর্ড গড়েছিলেন। কেপটাউনের নিউল্যান্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ২০০৩ সালে তার বোলিং স্পীড ছিল ঘণ্টায় ১৬১.৩৭ কি.মি। গোটা ক্রিকেট ইতিহাসে দ্রুততম বল করা পেসার শোয়েব আখতার।
মূলত তিনি তাঁর গতিতেই পরাস্ত করতেন প্রতিপক্ষের ব্যাটারদের। বিপরীত দলে থাকা প্রতিটা খেলোয়াড় যেন চিন্তায় থাকতেন শোয়েবকে কি করে খেলবেন তা নিয়ে। নিজেকে বাঁচিয়ে রাখার উপায়ই যেন খুঁজে বেড়াতেন শোয়েবের বিপরীতে থাকা ব্যাটাররা।
৮. সাকলাইন মুশতাক
সাকলাইন মুশতাক একজন পাকিস্তানি ক্রিকেটার এবং ১৯৯৫ সালের পর থেকে পাকিস্তানি ক্রিকেটার দলের সদস্য। পেশাওয়ারে শ্রীলঙ্কার বিরুদ্ধে তার আন্তর্জাতিকভাবে অভিষেক হয়েছিল। তার বোলিং স্টাইল অফ স্পিন। তিনি টেস্ট ক্রিকেটে ২০০ উইকেট অধিকার করেছেন। তার ওডিআই পরিসংখ্যান ২১.৭৮ গড়ে ২৮৮ উইকেট।
সাকলাইন মুশতাক প্রমাণ করেছিলেন শুধুমাত্র পেসার নয়, পাকিস্তানে বিশ্বমানের স্পিনারও প্রস্তুত হয়। নিজের দুসরা দিয়েই রাজত্ব করেছিলেন তিনি। মাত্র নয় বছরের ক্যারিয়ারে দ্রুততম সময়ে ২০০ ও ২৫০ ওয়ানডে উইকেট শিকার করে অনন্য রেকর্ড নিজের দখলে রেখেছেন পাকিস্তানের এই স্পিনার।
৯. ওয়াকার ইউনুস
ওয়াকার ইউনুস পাঞ্জাবের ভেহারি এলাকায় জন্মগ্রহণকারী সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার। তাকে বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা ফাস্ট বোলারদের একজনরূপে গণ্য করা হয়। বর্তমানে পাকিস্তান ক্রিকেট দলে কোচের দায়িত্ব পালন করছেন ওয়াকার। পেস আক্রমণের জন্য পাকিস্তান বেশ প্রসিদ্ধ। আর সে সুনামের অন্যতম ভাগিদার ওয়াকার ইউনুস।
প্রতিপক্ষ ব্যাটারদের নাভিশ্বাস তুলে দেওয়ার জন্যে তিনি ছিলেন যথেষ্ট। তাঁর পিন-পয়েন্ট ইয়োর্কার গুলো ছিল প্রাণঘাতি। সর্বকনিষ্ঠ বোলার হিসেবে চারশ উইকেট শিকারের রেকর্ড রয়েছে ওয়াকারের দখলে। তাছাড়া ৭৮৯ উইকেট নিয়ে তিনি পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বোলার।
১০. ওয়াসিম আকরাম
ওয়াসিম আকরাম একজন সাবেক পাকিস্তানি ক্রিকেট খেলোয়াড়। তিনি একজন পরিপূর্ণ বামহাতি দ্রুতগতির বোলার এবং বামহাতি ব্যাটসম্যান ছিলেন। তিনি পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের একদিনের আন্তর্জাতিক ও টেস্ট ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। সুইংয়ের রাজা বলা হত ওয়াসিম আকরামকে।
১৯৯২ সালের পাকিস্তানের বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর ছিলেন ওয়াসিম আকরাম। তিনি ছিলেন সে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার। তাছাড়া পুরো ক্যারিয়ার জুড়েই নিজের সুইং দিয়ে তিনি প্রতিপক্ষের সকল পরিকল্পনা ভেস্তে দিয়েছেন বারংবার। কিংবদন্তি ব্যাটারদের খাবি খাইয়ে নিজের পকেটে পুরেছেন ৯১৬টি উইকেট। এখন অবধি পাকিস্তানের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ওয়াসিম আকরাম।



