নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ আরেকটি ধাক্কা খেল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি ৭ উইকেটে হেরেছে তারা। এতে সিরিজ হার নিশ্চিত হলো তাদের। একই সঙ্গে নিউজিল্যান্ডের মাটিতে সাদা বলের সংস্করণে জয়ের আশা আরও দূরে সরে গেল। নিউজিল্যান্ডের নেলসনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ২৯১ রানে অলআউট হয়। সৌম্য সরকার ১৬৯ রানের ক্যারিয়ার-সেরা ইনিংস খেলেন। জবাবে হেনরি নিকোলস ৯৫ ও উইল ইয়াং ৮৯ রানে অপরাজিত থেকে নিউজিল্যান্ডকে ২২ বল হাতে রেখে জয় এনে দেন।
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রথম ওয়ানডেতে টস জিতলেও এবার টস ভাগ্য পক্ষে আসেনি নাজমুল হোসেন শান্তর। টস জিতে নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। টস হেরেও অবশ্য অখুশি নন শান্ত। সিরিজে ফেরার লড়াইয়ে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।
প্রথম ওয়ানডেতে টস জিতেও দ্বিতীয় ম্যাচে টস ভাগ্য পক্ষে আসেনি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। টস হেরেও শান্ত অখুশি নন। সিরিজে ফেরার লক্ষ্যে একাদশে দুটি পরিবর্তন আনে বাংলাদেশ।
বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বুধবার নেলসনে কিউইদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি মনে করেন, রৌদ্রজ্জ্বল আবহাওয়ায় ব্যাটিংয়ের জন্য এটি ভালো কন্ডিশন। সিরিজ হার এড়াতে বাংলাদেশ মোস্তাফিজুর রহমানকে পাচ্ছে না।
তিনি আইপিএলে চেন্নাই সুপার কিংসে খেলার জন্য দলের বাইরে রয়েছেন। তার জায়গায় ডানহাতি পেসার তানজিম হাসান সাকিব খেলছেন। এছাড়া আফিফ হোসেনের বদলে লেগ স্পিনার রিশাদ হোসেন খেলছেন। এটি তার প্রথম ওয়ানডে।
বাংলাদেশের ব্যাটিং বিবরণ
টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের ওপেনার এনামুল হক বিজয় ইনিংসের পঞ্চম ওভারে দ্বিতীয় স্লিপে টম লাথামের হাতে ক্যাচ দিয়ে আউট হন। মাত্র ১২ বলে তিনি ২ রান করেছিলেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ইনিংসের শুরুটা ভালো করেননি। ৯ বলে ৬ রান করে তিনি ফ্লিক করতে গিয়ে হেনরি নিকোলসের হাতে ক্যাচ দেন। পরের ওভারে লিটন দাসও ১১ বলে ৬ রান করে উইল ইয়াংয়ের হাতে ধরা দেন।
বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। প্রথম ৩ উইকেটে মাত্র ৪৪ রান হারিয়ে ফেলে তারা বিপদে পড়ে যায়। তরুণ তাওহীদ হৃদয়ের সাথে জুটি বেঁধে সৌম্য সরকার চেষ্টা করেন দলকে বিপদ থেকে উদ্ধার করতে। তাদের জুটিতে ধীরে ধীরে রান যোগ হতে থাকে। কিন্তু হঠাৎ করে দুর্ভাগ্য তাদের সঙ্গী হয়। ক্লার্কসনকে স্ট্রেইট ড্রাইভ করে সৌম্য। বল বোলারের আঙুল এবং ট্রাউজার ছুঁয়ে নন-স্ট্রাইক প্রান্তের স্টাম্পে আঘাত হানে।
ক্রিজে ছেড়ে এগিয়ে থাকা হৃদয় আউট হয়ে যান ১৬ বলে ১২ রান করে। তবে একপ্রান্তে ঠিকই হাফ সেঞ্চুরি তুলে নেন সৌম্য। শেষ অবধি এসে একজন ভালো সঙ্গীও পেয়ে যান তিনি। মুশফিকুর রহিমের সঙ্গে মিলে দলের বিপর্যয় সামাল দেন সৌম্য। এ দু’জনের জুটিতে ১০৮ বলে আসে ৯১ রান। ৫৭ বলে ৪৫ রান করে মুশফিক উইকেটের পেছনে ক্যাচ দিলে এই জুটি ভাঙে। পরে সঙ্গী বদলালেও সৌম্যর রানের গতি থামেনি। ২০১৮ সালের পর প্রথমবারের মতো ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন তিনি। সবমিলিয়ে ক্যারিয়ারে এটি তার চতুর্থ সেঞ্চুরি।
নিউজিল্যান্ডের ব্যাটিং বিবরণ
২৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি আগ্রাসী ব্যাটিং করে। উইল ইয়ং দ্রুতগতিতে ৩২ বলে ৪৭ রান করেন। অন্যদিকে, রাচীন রবীন্দ্র ধীর গতিতে ব্যাট করে ৩৩ বলে ৪৫ রান করেন। তবে, ১১তম ওভারের শেষ বলে রিশাদ হোসেনের দারুণ ক্যাচে আউট হন রাচীন রবীন্দ্র। এই ক্যাচটি নিউজিল্যান্ডের ব্যাটিংকে ধাক্কা দেয়। দ্বিতীয় উইকেট জুটিতে উইল ইয়ং ও হেনরি নিকোলস ১৩১ বলে ১২৮ রান তোলেন। অবশেষে এই জুটি ভাঙেন হাসান মাহমুদ। ৯৪ বলে ৮৯ রান করা এই ব্যাটারকে হাসান নিজের ক্যাচেই ফেরান। ইয়ং ৮টি চার ও ২টি ছক্কা হাঁকান।
ছোট মাঠ আর ব্যাটিং উইকেটে রান তাড়ায় নেমে খুব একটা বেগ পেতে হয়নি নিউজিল্যান্ডকে। পাওয়ার প্লের ১০ ওভারে ৬১ রান করে নিউজিল্যান্ড, হারায়নি কোনো উইকেট। ঠিক পরের ওভারে এসেই বাংলাদেশকে উইকেট এনে দেন হাসান মাহমুদ। ৭ চার ও ১ ছক্কায় ৩৩ বলে ৪৫ রান করে আউট হন রাচিন রবীন্দ্র।
পরের উইকেট বাংলাদেশ যতক্ষণে পায়, ততক্ষণে ম্যাচের মোড় ঘুরে গেছে পুরোপুরি। ১২৮ রানের জুটিতে ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে নেন হেনরি নিকোলস ও উইল ইয়াং। আগের ম্যাচের সেরা খেলোয়াড় ইয়াং এদিন পুড়েন সেঞ্চুরি আক্ষেপে। তাকেও ফেরান হাসান মাহমুদ। ৮ চার ও ২ ছক্কায় ৯৪ বলে ৮৯ রান করেন ইয়াং।
ইয়াংয়ের সঙ্গী নিকোলসও অল্পের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন। সেঞ্চুরি থেকে কেবল ৫ রান দূরে থাকতে শরিফুল ইসলামের বলে রিশাদ হোসেনকে ক্যাচ দেন তিনি। কেউই সেঞ্চুরি করতে না পারলেও জিততে কোনো সমস্যা হয়নি কিউইদের। কিউই অধিনায়ক টম ল্যাথাম (৩৪*) ও উইকেটকিপার-ব্যাটার টম ব্লান্ডেল (২৪*) মিলে বাকি পথ অনায়াসেই পাড়ি দেন।
৫ বছর পর সেঞ্চুরি করেই শচীন এর রেকর্ড ভাঙ্গলেন সৌম্য সরকার
৫ বছরের বেশি সময় পর ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরি করলো ওপেনার সৌম্য সরকার। সর্বশেষ ২০১৮ সালের ২৬ অক্টোবর জিম্বাবুয় দলের বিপক্ষে শত রান করেছিলেন তিনি। আজ ২০ ডিসেম্বার ২০২৩ নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে পাঁচ বছরের সেঞ্চুরি না পাওয়ার অতৃপ্তি মেটালেন সৌম্য।
এই সিরিজের আগের ম্যাচেও সৌম্য আউট হয়েছিলেন কোনো রান না করেই। তাকে কেন আবার জাতীয় দলে ফেরানো হয়েছে সে প্রশ্ন উঠেছিল সবার মনে। নিউজিল্যান্ডের বিপক্ষে স্যাক্সটন ওভাল নেলসন ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় ওয়ানডেতে সৌম্য সেই প্রশ্নের জবাব দিলেন এবং তা ছিল শক্ত জবাব।
নিউজিল্যান্ডের মাঠে এশিয়ান ব্যাটারদের মধ্যে সৌম্যের এই স্কোর হল সর্বোচ্চ রানের ইনিংস। সৌম্য আজকে নিউজিল্যান্ডে ভেঙেছেন কিংবদন্তি শচিন টেন্ডুলকারের ১৬৩ রানের রেকর্ড। আজকের ম্যাচে নিউজিল্যান্ডের মাঠে সৌম্য সরকার করেছেন ১৫১ বলে ১৬৯ রান। নিউজিল্যান্ডের মাঠে সৌম্যের আগে প্রথম কোন এশিয়ান ব্যাটার হয়ে শচিন টেন্ডুলকারের রেকর্ড ছিল ১৬৩ রান করার।
নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশি ব্যাটসম্যানের চতুর্থ শতক
অশোকের বলে অফ সাইডে সিঙ্গেল। এরপর লাফ দিলেন। ব্যাটের ওপর হেলমেট নিয়ে দুহাতে ধরে করলেন ধ্যানের ভঙ্গি। সৌম্য পেলেন ক্যারিয়ারে তৃতীয় শতকের দেখা, দ্বিতীয় শতকটি এসেছিল ২০১৮ সালের অক্টোবরে। শতকে যেতে তাঁর লেগেছে ১১৬ বল। ফিফটির পর ভাগ্যের ছোঁয়া পেয়েছেন। ৫০-৬০ রানের মাঝে জীবন পেয়েছেন তিনবার। ৯০-এর পর গিয়ে আরেকবার। সে সব কাজে লাগালেন তিনি। এখন পর্যন্ত বাংলাদেশের ইনিংস ধরে রেখেছেন এ বাঁহাতিই।
ঢাকা প্রিমিয়ার লিগের গত মৌসুমে স্বীকৃত ক্রিকেটে সর্বশেষ শতকের দেখা পেয়েছিলেন সৌম্য। এবার জাতীয় দলে এসেছেন বিস্ময় জাগিয়েই, তবে নিউজিল্যান্ডের কন্ডিশনে একাধিক অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতিতে ভরসা রাখা হয় তাঁর ওপর। প্রথম ম্যাচে ০ রানে ফিরলেও দ্বিতীয় ওয়ানডেতে টিম ম্যানেজমেন্টের সে আস্থার প্রতিদান দিলেন সৌম্য।
ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস
| রান | ব্যাটসম্যান | প্রতিপক্ষ | ভেন্যু | সাল |
| ১৭৬ | লিটন দাস | জিম্বাবুয়ে | সিলেট | ২০২০ |
| ১৬৯ | সৌম্য সরকার | নিউজিল্যান্ড | নেলসন | ২০২৩ |
| ১৫৮ | তামিম ইকবাল | জিম্বাবুয়ে | সিলেট | ২০২০ |
| ১৫৪ | তামিম ইকবাল | জিম্বাবুয়ে | বুলাওয়ে | ২০০৯ |
| ১৪৪ | মুশফিকুর রহিম | শ্রীলঙ্কা | দুবাই | ২০১৮ |
| ১৪৪ | ইমরুল কায়েস | জিম্বাবুয়ে | মিরপুর | ২০১৮ |
বাংলদেশ নিউজিল্যান্ড সিরিজ একাদশ
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, রিশাদ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।
নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, অ্যাডাম মিল্ন, হেনরি নিকোলস, উইল ও’রোক, রাচিন রবীন্দ্র, আদিত্য অশোক, উইল ইয়াং।














