CX news CX news
Crickex.news
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ
No Result
View All Result
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ
No Result
View All Result
Crickex.news
Join Now
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ করুন
Home বাংলাদেশ ক্রিকেট

নাজমুল হোসেন শান্ত: অধিনায়কত্বের যোগ্য দাবিদার?

ক্রিকেক্স by ক্রিকেক্স
0
নাজমুল হোসেন শান্ত

নাজমুল হোসেন শান্ত – এই ক্রিকেটারকে নিয়ে কম কিছু হয়নি। মিডিয়া, দর্শক, সমর্থক – সকলের সমালোচনার কেন্দ্রবিন্দুতে তিনি ছিলেন। একদিন হতাশায় বলে ফেলেছিলেন, “আমি প্রতিপক্ষের বিপক্ষে খেলি না, আমি খেলি পুরো দেশের বিপক্ষে।” পরে ‘সরি’ বললেও তার হতাশার গভীরতা স্পষ্ট ছিল।

কিন্তু সময়ের সাথে সাথে শান্ত নিজেকে বদলে ফেলেছেন। নিজের ও দলের প্রয়োজনে চিন্তাভাবনা, চেষ্টা এবং টেকনিকের পরিবর্তন এনেছেন। আর তার ফসল সাফল্য। আজ শান্ত বারবার সাফল্যের দেখা পাচ্ছেন। 

শান্ত তার ক্রিকেট ক্যারিয়ার শুরু করেন বয়সভিত্তিক দল দিয়ে। ২০১৬ সালে, বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশগ্রহণের জন্য তাকে বাংলাদেশ দলে নির্বাচিত করা হয়।

টুর্নামেন্টে বাংলাদেশ দলটি তৃতীয় স্থান অর্জন করে। মেহেদী হাসান মিরাজ টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছিলেন। শান্তও ব্যাট হাতে ভালো পারফর্ম করেছিলেন।

সেরা দশ রান সংগ্রাহকের তালিকায় তিনি ১০ নম্বরে ছিলেন। তিনি টুর্নামেন্টে মোট ২৫৯ রান সংগ্রহ করেছিলেন।

রাজশাহীর এই ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে রানের মহাকাব্য রচনা করেছেন। ২০১৭-১৮ সালের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মাত্র ১৬ ম্যাচে তিনি ৭৪৯ রানের অভূতপূর্ব কীর্তি গড়ে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতে নেন। এই অর্জনই তার মনে সাহস যুগিয়েছিল – রানের পাহাড় গড়ে তোলার, সেরা হওয়ার।

শান্তর ক্রিকেট জীবনের সূচনা বেশ সাহসী। মাত্র ১৯ বছর বয়সে, ২০১৭ সালে নিউজিল্যান্ড সফরে শিক্ষানবিশ হিসেবে যোগদান করেন। ব্যাটসম্যানদের ইনজুরির সুযোগে টেস্ট অভিষেক ঘটে তার। পরের বছর ওয়ানডেতেও অভিষেক হয়।

তার ক্যারিয়ার ছিল উত্থান-পতনের মিশ্রণ। ভালো খেলা, খারাপ খেলা, সমালোচনা, সমর্থকদের ধৈর্য পরীক্ষা – সবকিছুই পেয়েছেন তিনি। বারবার ‘লর্ড’ ডাক দিয়ে অসম্মানিতও হয়েছেন।

তবে তিনি এখন পারছেন। শান্ত যে পারেন, সেটা ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই প্রমাণ দিচ্ছেন, যেখানে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান ছিল তার, বিশ্বকাপের সেরা পাঁচ রান সংগ্রাহকদের একজন হিসেবে ভিরাট কোহলিদের পাশে নাম লিখিয়েছিলেন এই ওপেনার।

শান্ত’র সবচেয়ে বড় গুণ সে মানসিকভাবে শক্তিশালী

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির ক্রিকেট কোচ এবং সাকিবসহ বাংলাদেশের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারদের মেন্টর নাজমুল আবেদীন ফাহিমের মতে, “শান্ত ছোটখাটো কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করেছে, তারই ফল সে এখন পাচ্ছে”।

নাজমুল আবেদীন ফাহিম মনে করেন, শান্ত’র সবচেয়ে বড় গুণ সে মানসিকভাবে শক্তিশালী। এটা অনেক ক্রিকেটারের বেলায় ঘটে না।

শান্তকে নিয়ে যেভাবে সমালোচনা হয়েছে এটা সামলানো কঠিন। তবে শান্ত এটাকে দারুণভাবে সামলেছেন বলে মনে করেন কোচ নাজমুল আবেদীন ফাহিম।

“এতো কিছুর পরেও মানসিকভাবে কখনো ভেঙ্গে পড়েনি,” বলেন মি. ফাহিম।

তিনি আরও বলেন, “এটা একটা ইঙ্গিত যে শান্ত ধীরে ধীরে বাংলাদেশের ক্রিকেটের গুরুত্বপূর্ণ একজন চরিত্র হয়ে উঠবেন”।

ঠিক তাই , শান্ত এখন তিন ফরমেটে এ বাংলাদেশ দলের অধিনায়ক। শান্ত যে মানসিক ভাবে বেশ শক্তিশালী তার প্রমান তিনি নিজেই।

অধিনায়কত্বটা প্রাপ্যই ছিল নাজমুলের?

সাকিব আল হাসান যখন খেলতে পারছিলেন না, তখন নাজমুল হোসেনকে বেশ কয়েকবার বাংলাদেশ দলের অধিনায়কত্ব করার সুযোগ দেওয়া হয়েছিল। প্রতিবারই, নাজমুল দায়িত্ব নিতে প্রস্তুত ছিলেন।

এই আলোচনা ২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের সময় শুরু হয়েছিল। সাকিব হ্যামস্ট্রিংয়ে আঘাত পেয়ে ভারতের বিপক্ষে ম্যাচে খেলতে না পারলে নাজমুল বাংলাদেশ দলের নেতৃত্ব দেন। এরপর বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচেও তাকে অধিনায়কের ভূমিকায় পালন করতে হয়।

বিশ্বকাপের আগে নাজমুল হোসেন বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে অভিষেক করেন।

সাকিব আল হাসান বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজ থেকে বিশ্রাম নেওয়ায়, লিটন কুমার দাস সেই সিরিজে অধিনায়ক হিসেবে দায়িত্ব পান।

দুই ম্যাচ পর লিটনকে বিশ্রাম দেওয়া হয় (যদিও তিনি অসুস্থ ছিলেন)। নাজমুল সেই তৃতীয় ম্যাচে বাংলাদেশের অধিনায়ক হিসেবে অভিষেক করেন।

নাজমুলের নেতৃত্বে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জিতেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ও প্রথম টি–টোয়েন্টি জয়ও এসেছে তাঁর নেতৃত্বে।

সেই থেকে এখন পর্যন্ত মোট ১১টি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। বিশ্বকাপের ওই দুটি ম্যাচ বাদে বাকি ৯টিই নিউজিল্যান্ডের বিপক্ষে। নাজমুলের নেতৃত্বে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জিতেছে বাংলাদেশ। 

নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ও প্রথম টি–টোয়েন্টি জয়ও এসেছে তাঁর নেতৃত্বে। দুটিই গত ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে।

মাঠের অধিনায়কত্বে তো বটেই, মাঠের বাইরের নেতৃত্বগুণ দিয়েও দীর্ঘ মেয়াদে অধিনায়ক হওয়ার জোরালো দাবি তুলেছিলেন নাজমুল হোসেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এ ঘোষণা তাই অনেকটা অনুমিতই ছিল। আপাতত তাঁকে অধিনায়ক করা হয়েছে চলতি বছরের জন্য।

এ বছর বাংলাদেশের অনেক খেলা, যার মধ্যে টি–টোয়েন্টি বিশ্বকাপও আছে। অধিনায়ক হিসেবে এরই মধ্যে নিজেকে চেনানো নাজমুল তাই দীর্ঘ মেয়াদে অধিনায়ক থাকার দাবি জানানোর যথেষ্ট সুযোগই পাচ্ছেন।

২০২৩ সালে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান শান্তর

বাংলাদেশ অন্য দুই সংস্করণ অর্থাৎ টেস্ট ও টি-টোয়েন্টির চেয়ে ওয়ানডে ভালো খেলে, এই বাস্তবতা ২০২৩ এ পড়েছে প্রশ্নের মুখে।

২০২৩ সালে, বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের অবস্থা ছিল বেশ প্রশ্নের মুখে। টেস্ট ও টি-টোয়েন্টির তুলনায়, যেখানে দলটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, ওয়ানডেতে তাদের পারফরম্যান্স বেশ হতাশাজনক।

গত বছর বাংলাদেশ মোট ৩২টি ওয়ানডে ম্যাচ খেলেছে, তার মধ্যে জিতেছে মাত্র ১১টি। লাল-সবুজ জার্সিধারীরা ১৮টি ম্যাচে হেরেছে এবং ৩টি ম্যাচে ফলাফল আসেনি।

ঘরের মাঠে বাংলাদেশের পারফরম্যান্সও বেশ খারাপ। ইংল্যান্ড, আফগানিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ হেরেছে তারা। শুধুমাত্র আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছে।

যদিও ২০২৩ সালে বাংলাদেশ ক্রিকেট দলের পারফরম্যান্স হতাশাজনক ছিল, তবুও কিছু ক্রিকেটার ব্যক্তিগতভাবে দারুণ সাফল্য পেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন নাজমুল হোসেন শান্ত। 

বাঁহাতি এই টপ-অর্ডার ব্যাটসম্যান ২৭ ম্যাচে ৪১.৩৩ গড়ে ও ৮৫.৮১ স্ট্রাইক রেটে ৯৯২ রান করেছেন। এটি ২০২৩ সালে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ রান। শান্তের ইনিংসে ছিল দুটি সেঞ্চুরি ও আটটি হাফসেঞ্চুরি।

২০২৩ সালে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার প্রথম পাঁচজন খেলোয়াড়ের পরবর্তী স্থানগুলোতে মুশফিকুর রহিম (২৯ ম্যাচে ৩৬.৭৮ গড়ে ৮৪৬ রান), সাকিব আল হাসান (২৩ ম্যাচে ৩৫ গড়ে ৭৩৫ রান), তাওহিদ হৃদয় (২৭ ম্যাচে ৩৪.৬১ গড়ে ৭২৭ রান) এবং লিটন দাস (২৯ ম্যাচে ২৬.০৪ গড়ে ৬৫১ রান) অবস্থান করছেন।

শান্ত ‘পাস-মার্ক’ পেয়েছিলেন?

দশ ম্যাচ, পনেরো ম্যাচ, কখনো এক, দুই বছর একজন ক্রিকেটারকে বিচার করার জন্য যথেষ্ট সময় নয়, তবে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ, তাই যে কোনও মন্তব্য সহজেই ছড়িয়ে যায়।

শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার মারভান আতাপাত্তু টেস্ট ক্রিকেটে অভিষেকের পর প্রথম ছয় ইনিংসের ছয়টিতেই শূণ্য রান করে আউট হয়ে গিয়েছিলেন। তিনি প্রথম টেস্ট সেঞ্চুরি পেয়েছিলেন অভিষেকের সাত বছর পরে।

গত দশকের সেরা ওপেনারদের একজন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা ক্যারিয়ারের প্রথম শতক পেয়েছেন ৪৩তম ম্যাচে।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের যে মান এবং ব্যাটসম্যানদের যে ধরনের উইকেটে খেলতে হয়, তাতে আন্তর্জাতিক ক্রিকেটের সাথে খাপ খাইয়ে নিতে খানিকটা বেশি সময় লাগাটাই স্বাভাবিক বলে মনে করেন বিশ্লেষকরা।

নাজমুল হোসেন শান্ত’র প্রতি সমর্থকদের একটা বড় অংশের সোশ্যাল মিডিয়া ট্রায়াল একটু বেশিই হয়ে গিয়েছিল, বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলার সময় গণমাধ্যমে শান্ত বলেছিলেন, “কখনো কখনো মনে হয়, গোটা দেশের বিরুদ্ধে খেলি আমি।”

এই বিপিএলেই শান্ত ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক, বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যান অফ দ্য টুর্নামেন্ট, তবে স্ট্রাইক রেট কম হওয়ায় এই প্রাপ্তিতে অনেকে ‘পাস মার্ক’ দিতে রাজি হননি। এবারে শান্ত পাস মার্ক পেলেন, শান্ত।

Tags: নাজমুল হোসেন শান্তবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ ক্রিকেট ২০২৪বাংলাদেশ ক্রিকেট অধিনায়ক
ShareTweetPinSend

গরম ক্রিকেট খবর

টেস্ট সিরিজের
বাংলাদেশ ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা এখন আড়ালে

by joshua
October 26, 2026
0

বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক সময়ে একের পর এক হতাশাজনক পারফরম্যান্স, দলের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন এবং কোচিং...

Read moreDetails
নাহিদা আক্তার

বাংলাদেশের মহিলা টি-টোয়েন্টি দলের অধিনায়ক নির্বাচিত নাহিদা আক্তার

October 20, 2026
আইপিএল

বিসিসিআই-এর আইপিএল সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক স্থগিত, নতুন তারিখ পরে ঘোষণা

October 13, 2026
আফগানিস্তান টেস্টের

আফগানিস্তান টেস্টের আগে বাংলাদেশের আরও উন্নতির লক্ষ্যে শান্ত

October 12, 2026

বিনামূল্যে বাংলাদেশ ক্রিকেট খবর

সেরা ক্রিকেট বাংলা টিপস সরাসরি আপনার ইনবক্সে পৌঁছে দিতে আমাদের গ্রাহকদের তালিকায় যোগ দিন

ক্রিকেক্স টাইটেল স্পন্সর

csgcsgmsa
csgcsgcsg

ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর

cx-new-brand
cx brand bdt

সর্বশেষ সংবাদ

নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণা নিউজিল্যান্ডের, চোট কাটিয়ে ফিরছেন রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে

November 12, 2026
সৈয়দ মুশতাক আলী ট্রফি ২০২৬-২৭

সৈয়দ মুশতাক আলী ট্রফি ২০২৬-২৭: সব দলের পূর্ণাঙ্গ স্কোয়াড, অধিনায়ক ও তারকা ক্রিকেটারদের তালিক।

November 9, 2026
গ্লেন ম্যাক্সওয়েলকে

আইপিএল ২০২৭ মিনি-নিলামে গ্লেন ম্যাক্সওয়েলকে টার্গেট করতে পারে যে ৫টি দল

November 4, 2026
ভারত বনাম নিউজিল্যান্ড

টিম সাইফার্ট ও গ্লেন ফিলিপসের দাপটে পঞ্চম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের জয়, ৩-২ ব্যবধানে সিরিজ জিতল ভারত

November 2, 2026
আইসিসির

আইসিসির নতুন নিয়মে বড় পরিবর্তন, দিনের টেস্টে গোলাপি বল ও সময় নষ্টে পাঁচ রান জরিমানা

October 8, 2026
Load More

আমাদের সাথে থাকুন!

FacebookinstagramTelegram

  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ করুন

© 2018-2026 Crickex.news

No Result
View All Result
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ

© 2018-2026 Crickex.news