CX news CX news
Crickex.news
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ
No Result
View All Result
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ
No Result
View All Result
Crickex.news
Join Now
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ করুন
Home বাংলাদেশ ক্রিকেট

প্রথম ম্যাচেই চ্যাম্পিয়নদের ৫ উইকেটে হারিয়ে ঢাকার ‘দুর্দান্ত’ জয়

ক্রিকেক্স by ক্রিকেক্স
0
ঢাকার ‘দুর্দান্ত’ জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের উদ্বোধনী ম্যাচ ক্রিকেটপ্রেমীদের মাঝে উচ্ছ্বাসের সঞ্চার করেছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকার মধ্যকার এই ম্যাচটি ছিল টানটান উত্তেজনাপূর্ণ। শেষ পর্যন্ত ৫ উইকেটের ব্যবধানে জয়লাভ করে দুর্দান্ত ঢাকা।

নাইম শেখের ৫০ রানের ইনিংসের পর ইরফান শুক্কুরের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ের দেখা পায় দুর্দান্ত ঢাকা।।

এই জয়ে দুর্দান্ত ঢাকার পক্ষে শুরুটা ভালোই হয়েছে। আগামী ম্যাচগুলোতেও তাদের এই ধারাবাহিকতা ধরে রাখার আশা করা হচ্ছে।

উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে দুর্দান্ত ঢাকা

কুমিল্লা ভিক্টোরিয়ান্স টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা করে রয়ে সয়ে। দুই ওপেনার লিটন দাস ও ইমরুল কায়েস দেখেশুনেই খেলেন নতুন বল। কিন্তু চতুরাঙ্গা ডি সিলভা তাদের জুটিকে বেশিক্ষণ স্থায়ী হতে দেননি। লিটন দাস ১৩ রান করে আউট হন। তিন নম্বরে নামা তাওহীদ হৃদয় চাপ বাড়তে দেননি। তিনি ইমরুল কায়েসের সঙ্গে গড়েন ম্যারাথন জুটি।

দুই ব্যাটসম্যান মিলে একশতের বেশি রান করেছেন, তবে তাদের রান তোলার গতি নিয়ে কিছুটা বিতর্ক আছে। বাঁ-হাতি ওপেনার ৬৬ রান করলেও ৫৬ বল খেলেছেন, যা কিছুটা ধীরগতি। অন্যদিকে, হৃদয় ৪৭ রান করেছেন ৪১ বল খেলে, যা তুলনামূলকভাবে দ্রুতগতি।

এজন্যই উইকেট হাতে থাকা সত্ত্বেও বড় রান করতে পারেননি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। শেষদিকে খুশদিল শাহ দুই ছয় না হাঁকালে হয়তো ১৪০ রানও করতে পারতো না দলটি।

১৪৪ রানের লক্ষে ব্যাট করতে নামে দুর্দান্ত ঢাকা

১৪৪ রানের মাঝারি মানের টার্গেট তাড়ায় রীতিমতো ঝড় তুললেন নাঈম শেখ। তাকে যোগ্য দিলেন লঙ্কান ব্যাটার দানুশকা গুনাথিলাকা। দুই ওপেনারের শতরানের জুটিতে ম্যাচের ভাগ্য লেখা হয়ে গিয়েছিল অনেকটাই। তবে শেষ দিকে মুস্তাফিজদের দারুণ বোলিংয়ে ম্যাচের লাগাম টানার চেষ্টায় ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 

ঢাকা প্রথম উইকেট হারানোর পর ১০১ রান তুলতেই আরও চার উইকেট হারিয়ে ব্যাকফুটে পড়ে যায়। নাঈমদের আগ্রাসী ব্যাটিংয়ে ঢাকার জয়ের সম্ভাবনা দেখা দিয়েছিল, তবে কুমিল্লার দারুণ বোলিংয়ে ম্যাচ গড়ায় শেষ ওভার পর্যন্ত। শেষ পর্যন্ত লো স্কোরিং ম্যাচে ঢাকা ৫ উইকেটে জয়লাভ করে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের উদ্বোধনী ম্যাচটি শুরু থেকেই বেশ মসৃণ গতিতে এগিয়ে যাচ্ছিল। কিন্তু শেষ ওভারে আক্রমণে এসেই দুর্দান্ত ঢাকার পেসার শরিফুল ইসলাম ম্যাচে রোমাঞ্চের আমেজ আনেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ইনিংসের শেষ তিন বলে তিনি তিন উইকেট শিকার করেন, যা ছিল টুর্নামেন্টের ইতিহাসে সপ্তম হ্যাটট্রিক। শরিফুলের দারুণ বোলিংয়ের কারণে কুমিল্লা ভিক্টোরিয়ান্স মাত্র ১৪৩ রানে অলআউট হয়।

দ্য হ্যাটট্রিক ম্যান, শরিফুল ইসলাম

দশম আসরের উদ্বোধনী ম্যাচেই হ্যাটট্রিকের স্বাদ পেলেন শরিফুল। ফিরিয়েছেন খুশদিল শাহ, রস্টন চেজ আর মাহিদুল ইসলাম অঙ্কনকে।

শরিফুল ইসলাম ২০২৩ সালে বাংলাদেশের বোলিং আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি তিন ফরম্যাটেই বল হাতে বছরের সেরা পারফরমারদের একজন ছিলেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত ঢাকা তাকে দলে নিয়ে এসেছিল। এই তরুণ তার দলের আশা পূরণ করতে বিন্দুমাত্র দেরি করেননি। তিনি আসরের শুরুতেই দুর্দান্ত পারফরম্যান্স শুরু করলেন ।

শরিফুল ইসলাম টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবারের মত হ্যাটট্রিক করে ঢাকাকে ম্যাচ জেতাতে সাহায্য করেছেন। তিনি চার ওভার বল করে মাত্র ২৭ রান দিয়ে তিন উইকেট শিকার করেছেন। তার এমন নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে কুমিল্লা ভিক্টোরিয়ান্স মাত্র ১৪৩ রানে অলআউট হয়ে যায়।

পঞ্চগড়ের এই ক্রিকেটার জাতীয় দলের জার্সিতে এবং বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। তবে, রাজধানী ঢাকার দলটি তার কাছ থেকে টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিকতা প্রত্যাশা করছে। কারণ, দলের স্কোয়াড বিবেচনায় শরিফুল-তাসকিনরাই সবচেয়ে বড় সম্পদ।

দুর্দান্ত ঢাকার যোদ্ধা, নাইম শেখ মাত্র ৩৮ বলে করেছেন ফিফটি

ঘরোয়া ক্রিকেটে নাইম শেখের ব্যাট যেন রানের ফুলঝুরি ছড়াচ্ছে। গত ডিপিএলের সেরা ব্যাটার এবার বিপিএলেও তার দাপট দেখিয়েছেন। উদ্বোধনী ম্যাচে তিনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে দুর্দান্ত এক ফিফটি হাঁকান। তার এই ফিফটির সুবাদে ঢাকা দল বিপিএল ইতিহাসের সবচেয়ে সফলতম দল কুমিল্লাকে হারিয়ে দিয়ে শুভ সূচনা করে।

কুমিল্লার দেওয়া ১৪৪ রানের লক্ষ্য ঢাকার জন্য হাতের নাগালে ছিল। কিন্তু মিরপুরের পিচের রহস্যময়তায় ব্যাটারদের জন্য তা হয়ে উঠতে পারত নাভিশ্বাসের কারণ। এমন এক শঙ্কা নিয়েই নাইম শেখ ব্যাটিংয়ে নামেন। কিন্তু তিনি শঙ্কাকে উড়িয়ে দিয়ে দুরন্ত শুরু করেন। প্রথম বলেই ফোর্ডের বলে চার মেরে শুরু করেন তিনি। এরপর মুশফিকের করা এক ওভারে দুটি ছক্কা ও একটি চার হাঁকান।

নাইম শেখ প্রথমে ভালো খেলছিলেন। কিন্তু হঠাৎ করেই তিনি ক্র্যাম্পিংয়ে পড়েন। এর ফলে তার ব্যাটিং ছন্দে ব্যাঘাত ঘটে। অর্ধশতক পূরণ করতে শেষ ১০ রান করতে তিনি ১৫ বলেই ব্যর্থ হন। ফিফটি পূরণের পরও তিনি আর বেশি রান করতে পারেননি। তিন চার ও তিন ছক্কায় ৪০ বলে তিনি ৫২ রান করে আউট হন। তবে গুনাথিলাকার সাথে তার গড়া ১০১ রানের জুটি দলের জয়ের ভিত্তি গড়ে দেয়।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকার ম্যাচ ফলাফল

নাইম শেখের উইকেট হারানোর পর ঢাকার জয়ের সম্ভাবনা কমে গেল। ম্যাচটি কঠিন হয়ে উঠল। তবে শেষ ওভারে ঢাকার ব্যাটসম্যান ইরফান শুক্কুর ও মোসাদ্দেক হোসেন সৈকত নাইম শেখের ফিফটির অবদানকে বৃথা যেতে দিলেন না। তারা দুর্দান্ত ব্যাটিং করে ঢাকাকে ৩ বল হাতে রেখে ৫ উইকেটে জয় এনে দেন।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং দুর্দান্ত ঢাকা স্কোয়াড

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: লিটন দাস (অধিনায়ক), ইমরুল কায়েস, তাওহীদ হৃদয়, জাকের আলী, মাহিদুল ইসলাম অঙ্কন, খুশদিল শাহ, রোস্টন চেজ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, ম্যাথিউ ফোর্ড, মুসফিক হাসান।
দুর্দান্ত ঢাকা: মোহাম্মদ নাইম, দানুশকা গুনাথিলাকা, চতুরাঙ্গা ডি সিলভা, লাসিথ ক্রসপুলে, ইরফান সুক্কুর, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), সাইফ হাসান, তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম, উসমান কাদির।

Tags: কুমিল্লা ভিক্টোরিয়ান্সঢাকার ‘দুর্দান্ত’ জয়দুর্দান্ত ঢাকামোসাদ্দেক হোসেনলিটন দাস
ShareTweetPinSend

গরম ক্রিকেট খবর

টেস্ট সিরিজের
বাংলাদেশ ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা এখন আড়ালে

by joshua
October 26, 2026
0

বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক সময়ে একের পর এক হতাশাজনক পারফরম্যান্স, দলের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন এবং কোচিং...

Read moreDetails
নাহিদা আক্তার

বাংলাদেশের মহিলা টি-টোয়েন্টি দলের অধিনায়ক নির্বাচিত নাহিদা আক্তার

October 20, 2026
আইপিএল

বিসিসিআই-এর আইপিএল সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক স্থগিত, নতুন তারিখ পরে ঘোষণা

October 13, 2026
আফগানিস্তান টেস্টের

আফগানিস্তান টেস্টের আগে বাংলাদেশের আরও উন্নতির লক্ষ্যে শান্ত

October 12, 2026

বিনামূল্যে বাংলাদেশ ক্রিকেট খবর

সেরা ক্রিকেট বাংলা টিপস সরাসরি আপনার ইনবক্সে পৌঁছে দিতে আমাদের গ্রাহকদের তালিকায় যোগ দিন

ক্রিকেক্স টাইটেল স্পন্সর

csgcsgmsa
csgcsgcsg

ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর

cx-new-brand
cx brand bdt

সর্বশেষ সংবাদ

নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণা নিউজিল্যান্ডের, চোট কাটিয়ে ফিরছেন রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে

November 12, 2026
সৈয়দ মুশতাক আলী ট্রফি ২০২৬-২৭

সৈয়দ মুশতাক আলী ট্রফি ২০২৬-২৭: সব দলের পূর্ণাঙ্গ স্কোয়াড, অধিনায়ক ও তারকা ক্রিকেটারদের তালিক।

November 9, 2026
গ্লেন ম্যাক্সওয়েলকে

আইপিএল ২০২৭ মিনি-নিলামে গ্লেন ম্যাক্সওয়েলকে টার্গেট করতে পারে যে ৫টি দল

November 4, 2026
ভারত বনাম নিউজিল্যান্ড

টিম সাইফার্ট ও গ্লেন ফিলিপসের দাপটে পঞ্চম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের জয়, ৩-২ ব্যবধানে সিরিজ জিতল ভারত

November 2, 2026
আইসিসির

আইসিসির নতুন নিয়মে বড় পরিবর্তন, দিনের টেস্টে গোলাপি বল ও সময় নষ্টে পাঁচ রান জরিমানা

October 8, 2026
Load More

আমাদের সাথে থাকুন!

FacebookinstagramTelegram

  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ করুন

© 2018-2026 Crickex.news

No Result
View All Result
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ

© 2018-2026 Crickex.news