CX news CX news
Crickex.news
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ
No Result
View All Result
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ
No Result
View All Result
Crickex.news
Join Now
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ করুন
Home বাংলাদেশ ক্রিকেট

তামিম ইকবাল: বাংলাদেশের ক্রিকেটকে বদলে দেওয়া উইজডেন বর্ষসেরা ক্রিকেটার

ক্রিকেক্স by ক্রিকেক্স
0
তামিম ইকবাল

অনুর্ধ্ব-১৯ ক্রিকেটে অসাধারণ ব্যাটিং পারফরম্যান্সের কারণে মাত্র ১৮ বছর বয়সে জাতীয় দলে ডাক পাওয়া তামিম। ক্যারিয়ারের প্রথম থেকেই আক্রমণাত্মক ব্যাটসম্যান হিসেবেই পরিচিতি লাভ করেন। ২০০৭ সালের বিশ্বকাপে ক্যারিয়ারের পঞ্চম ম্যাচেই ভারতের বোলারদের বিরুদ্ধে ভয়হীন ব্যাটিং করে তিনি বিশ্ব ক্রিকেটকে চমকে দেন।

এরপর থেকে তিনি বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। পরের বছরই তিনি ক্যারিয়ারের প্রথম শতক করেন এবং ৩৭ টি ম্যাচেই ব্যক্তিগত ১০০০ রান পূর্ণ করেন।

অভিষেকের পর থেকেই দাপটের সাথে খেলতে থাকা তামিম ইকবাল হঠাৎ করেই ২০১১ সালের বিশ্বকাপে তার সহজাত ছন্দ হারিয়ে ফেলেন, পুরো বাংলাদেশ দলও যেন ঠিকানা হারিয়ে ফেললো। ব্যাপক সমালোচনায় থাকা তামিম ইকবাল সেবার গর্জে উঠেছিলেন।

সমালোচকদের কড়া জবাব দিয়ে এশিয়া কাপে একাধারে চার ম্যাচে যথাক্রমে ৬৪, ৭০, ৫৯ ও ৬০ রানের দুর্দান্ত চারটি ইনিংস উপহার দেন, যার উপর ভর করে বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়া কাপ ফাইনাল খেলে। 

তামিম ইকবালের ব্যাটিং সফলতায় বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা আনন্দিত। তিনি একজন পরিণত ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি দলের সিনিয়র খেলোয়াড়দের মধ্যে একজন এবং তিনি দেশসেরা ব্যাটসম্যান হিসেবে পরিচিত।  অভিজ্ঞতা ও কঠোর পরিশ্রমের আদলে প্রতিটি খেলায় তার নৈপুণ্য ও ধারাবাহিকতা তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে এসেছে।

তামিমের ক্রিকেট ক্যারিয়ারের সূচনা

ক্রিকেটের প্রতি গভীর ভালোবাসা ও অসাধারণ প্রতিভাকে কাজে লাগিয়ে তামিম ইকবাল মাত্র ১৬ বছর বয়সেই চট্টগ্রাম বিভাগের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করেন। এই অভিষেক দিয়েই শুরু হয় তার ক্রিকেট ক্যারিয়ার। বিভাগীয় প্রথম শ্রেণির ক্রিকেটে তার দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তাকে সেই বছরই অনুর্ধ্ব-১৯ দলের আফ্রো-এশিয়া কাপ টুর্নামেন্টে ডাকা হয়।

তামিম ইকবাল ২০০৫ সালে মাত্র ১৬ বছর বয়সে অনুর্ধ্ব-১৯ দলের হয়ে আফ্রো-এশিয়া কাপ টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। টুর্নামেন্টের চারটি ম্যাচে তিনি ১৮, ৪২, ৬০ এবং ৬১ রানে অপরাজিত থেকে দারুণ একটি পারফরম্যান্স প্রদর্শন করেন।

সেই বছরের শেষের দিকে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা অনুর্ধ্ব-১৯ দল ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসে। সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে তিনি মাত্র ৭৩ বলে ১১২ রান করেন, যাতে ১৩টি চার এবং ৬টি ছক্কা ছিল। এই ইনিংসটি তাকে ব্যাটসম্যান হিসেবে আলোচনায় এনে দেয়।

তামিমের অভিষেক: আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে 

২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের মাটিতে ‘হারারে স্পোর্টস ক্লাব’ স্টেডিয়ামে সিরিজের চতুর্থ একদিনের আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের জাতীয় দলের ৮৩তম সদস্য হিসেবে তামিম ইকবালের অভিষেক হয়।

এই ম্যাচের মাধ্যমেই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সূচনা হয়। এই ম্যাচে তিনি সেভাবে জ্বলে উঠতে পারেননি, ৮ বলে মাত্র ৫ রান করে অ্যান্থনি আয়ারল্যান্ডের বলে গ্রে ব্রেন্টের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান। যদিও এ ম্যাচটি বাংলাদেশ ১৪ রানে জয়লাভ করেছিলো।

তামিম ইকবালের টি-টুয়েন্টি অভিষেক

ওয়ানডেতে অভিষেকের পর ২০০৭ সালের সেপ্টেম্বরে কেনিয়ার মাটিতে অনুষ্ঠিত চতুর্দলীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জাতীয় দলের ১৭তম সদস্য হিসেবে অভিষেক হয় তামিম ইকবালের।

কেনিয়া জাতীয় দলের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে তামিম ১২ বলে ১১ রান করে পিটার ওনগোন্দোর বলে কলিন্স ওবাইয়ার হাতে ক্যাচ দিয়ে আউট হন। তবে নাজিমউদ্দিনের অসাধারণ এক ইনিংসের উপর ভর করে বাংলাদেশ ঐ ম্যাচে ৫ উইকেটে জয় লাভ করে।

তামিম ইকবালের টেস্ট অভিষেক

বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবালের টেস্ট অভিষেক হয় ২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অভিষেকের প্রায় বছরখানেক পরই এই বাঁহাতি ওপেনারের টেস্ট অভিষেক হয়।

অভিষেক ম্যাচেই তামিম ইকবাল দুটি অসাধারণ ইনিংস খেলেন। প্রথম ইনিংসে ৮৮ বলে ৫৩ রান এবং দ্বিতীয় ইনিংসে ১২৮ বলে ৮৪ রান করেন। তার এই দুটি ইনিংসের কারণে বাংলাদেশ দল প্রথম ইনিংসে ২৩৮ এবং দ্বিতীয় ইনিংসে ২৯২ রান করতে সক্ষম হয়। তামিমের অসাধারণ ব্যাটিং পারফরম্যান্সের বিপরীতে আরেক ওপেনার জুনায়েদ ইমরোজ সিদ্দিকী ছাড়া আর কোনো ব্যাটসম্যানই তেমন সুবিধা করতে পারেননি। ফলে বাংলাদেশ দল ম্যাচটি ৯ উইকেটে পরাজিত হয়।

দেশের হয়ে তামিম ইকবালের রেকর্ড

তামিম ইকবাল বাংলাদেশের একজন সফল ওপেনার। তিনি ফরম্যাটে দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। তার ব্যাটিং রেকর্ড অসামান্য।  এ যাবৎ মোট ৩১১টি আন্তর্জাতিক ম্যাচে ১১৯৯৬ রান করেছেন, যা বাংলাদেশ জাতীয় দলের যেকোনো ব্যাটসম্যানের থেকে বেশি। দেশের হয়ে তিন ফরম্যাটে মোট ২০টি শতক হাঁকিয়ে সর্বোচ্চ শতক হাঁকানো ব্যাটসম্যানও তিনি। এমনকি তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চসংখ্যক চার ও ছক্কা হাঁকানো ব্যাটসম্যানও তিনিই।

তামিমের আন্তর্জাতিক রেকর্ড সমূহ

তামিম ইকবাল তার ক্যারিয়ারের শুরু থেকেই একজন প্রতিভাবান ব্যাটসম্যান ছিলেন। তবে সময়ের সাথে সাথে তার ব্যাটিং আরও পরিণত হয়েছে। তার ব্যাটের তীক্ষ্ণতা দিন দিন বেড়েছে। তিনি একের পর এক রেকর্ড গড়েছেন। ইতোমধ্যেই তিনি বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটসম্যানে পরিণত হয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনেও তিনি বেশ আলোচিত একজন ব্যাটসম্যান।

২০১০ সালে তামিম তার টেস্ট ক্যারিয়ারের সেরা বছর কাটিয়েছেন। তিনি ৭ ম্যাচে ৫৯.৭৮ গড়ে ৮৩৭ রান করেছেন। এই পারফরম্যান্সের জন্য তিনি উইজডেন বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন।

তামিম বাংলাদেশের হয়ে প্রথম ৬,০০০ রান পূর্ণ করেছেন। বিশ্ব ক্রিকেটে তিনি ৫৫তম ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে নির্দিষ্ট একটি ভেন্যুতে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় তিনি ইনজামাম-উল হক, সনাৎ জয়সুরিয়ার মতো প্লেয়ারদের পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছেন।

তামিম ইকবাল কত টাকার মালিক

শুরুতে তামিম ইকবাল খান ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি থেকে প্রতি মাসে চার লক্ষ টাকা বেতন পেতেন। তবে বর্তমানে  বিসিবি থেকে তার বেতনের পরিমাণ ৬ লক্ষ ৩০ হাজার টাকা। বিসিবি থেকে বেতনের পাশাপাশি তিনি ম্যাচ ফী এবং বিভিন্ন আনুষঙ্গিক বেতন গুলো পেয়ে থাকেন।

এছাড়াও তামিম ইকবাল প্রতিটি টেস্ট ম্যাচের জন্য ২ লক্ষ টাকা কিংবা তারও বেশি সম্মানী পেয়ে থাকেন। তামিম ইকবালের মোট সম্পদের পরিমাণ ২০২৩ সালে আনুমানিক প্রায় ৪০ মিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমাণ দাঁড়ায় ৩৪৫ কোটি টাকা।

তামিম ইকবাল প্রতি বছর প্রায় ৫৩ লক্ষ টাকা আয় করে থাকেন বিভিন্ন গণমাধ্যমের হিসাব অনুসারে। এছাড়া বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানা যায় যে তিনি বিপিএল থেকে এখনো পর্যন্ত আয় করতে সক্ষম হয়েছেন ৪ কোটি ১৫ লক্ষ টাকা।

উইজডেন বর্ষসেরা ক্রিকেটার

২০১০ সালের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে তামিম ইকবাল মাত্র ১৯ রানেই ১০০০ টেস্ট রানের মাইলফলক স্পর্শ করেন। এতে তিনি বাংলাদেশের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন। এছাড়াও, তিনি টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন।

ওই বছরের মে মাসে ইংল্যান্ড সফরে বাংলাদেশ আরও দুটি টেস্ট খেলে। তামিম এই দুটি টেস্টেই সেঞ্চুরি করেন। যদিও বাংলাদেশ এই সফরে ২-০ ব্যবধানে পরাজিত হয়।

ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তামিম ২০১১ সালে উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক কর্তৃক বর্ষসেরা চার ক্রিকেটারের একজন নির্বাচিত হন। অক্টোবরে, তিনি উইজডেনের বর্ষসেরা টেস্ট খেলোয়াড় নির্বাচিত হন। তিনি এই পুরস্কার জয়ী দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হন। ২০১১ সালের নভেম্বরে বিসিবি ১৬টি কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করে। তামিম এই চুক্তির শীর্ষ পর্যায়ের ছয় খেলোয়াড়ের একজন ছিলেন।

Tags: তামিম ইকবালবাংলাদেশ ক্রিকেট দল
ShareTweetPinSend

গরম ক্রিকেট খবর

টেস্ট সিরিজের
বাংলাদেশ ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা এখন আড়ালে

by joshua
October 26, 2026
0

বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক সময়ে একের পর এক হতাশাজনক পারফরম্যান্স, দলের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন এবং কোচিং...

Read moreDetails
নাহিদা আক্তার

বাংলাদেশের মহিলা টি-টোয়েন্টি দলের অধিনায়ক নির্বাচিত নাহিদা আক্তার

October 20, 2026
আইপিএল

বিসিসিআই-এর আইপিএল সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক স্থগিত, নতুন তারিখ পরে ঘোষণা

October 13, 2026
আফগানিস্তান টেস্টের

আফগানিস্তান টেস্টের আগে বাংলাদেশের আরও উন্নতির লক্ষ্যে শান্ত

October 12, 2026

বিনামূল্যে বাংলাদেশ ক্রিকেট খবর

সেরা ক্রিকেট বাংলা টিপস সরাসরি আপনার ইনবক্সে পৌঁছে দিতে আমাদের গ্রাহকদের তালিকায় যোগ দিন

ক্রিকেক্স টাইটেল স্পন্সর

csgcsgmsa
csgcsgcsg

ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর

cx-new-brand
cx brand bdt

সর্বশেষ সংবাদ

নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণা নিউজিল্যান্ডের, চোট কাটিয়ে ফিরছেন রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে

November 12, 2026
সৈয়দ মুশতাক আলী ট্রফি ২০২৬-২৭

সৈয়দ মুশতাক আলী ট্রফি ২০২৬-২৭: সব দলের পূর্ণাঙ্গ স্কোয়াড, অধিনায়ক ও তারকা ক্রিকেটারদের তালিক।

November 9, 2026
গ্লেন ম্যাক্সওয়েলকে

আইপিএল ২০২৭ মিনি-নিলামে গ্লেন ম্যাক্সওয়েলকে টার্গেট করতে পারে যে ৫টি দল

November 4, 2026
ভারত বনাম নিউজিল্যান্ড

টিম সাইফার্ট ও গ্লেন ফিলিপসের দাপটে পঞ্চম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের জয়, ৩-২ ব্যবধানে সিরিজ জিতল ভারত

November 2, 2026
আইসিসির

আইসিসির নতুন নিয়মে বড় পরিবর্তন, দিনের টেস্টে গোলাপি বল ও সময় নষ্টে পাঁচ রান জরিমানা

October 8, 2026
Load More

আমাদের সাথে থাকুন!

FacebookinstagramTelegram

  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ করুন

© 2018-2026 Crickex.news

No Result
View All Result
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ

© 2018-2026 Crickex.news