CX news CX news
Crickex.news
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ
No Result
View All Result
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ
No Result
View All Result
Crickex.news
Join Now
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ করুন
Home বাংলাদেশ ক্রিকেট

বাংলাদেশ বনাম শ্রীলংকা টি-২০: সিরিজ জয়ের স্বপ্ন ভঙ্গ টাইগারদের

ক্রিকেক্স by ক্রিকেক্স
0
সিরিজ জয়ের স্বপ্ন ভঙ্গ টাইগারদের

সিরিজ জয়ের জন্য বাংলাদেশের ১৭৫ রানের লক্ষ্য ছিল, যা দ্বিতীয় ম্যাচের চেয়ে মাত্র ৫ রান বেশি। দ্বিতীয় ম্যাচে ১১ বল হাতে রেখে জয়ের লক্ষ্য ছুঁয়েছিল বাংলাদেশ। কিন্তু ভাগ্য সহায় হয়নি।

রিশাধ হোসেন ঝড়ো ব্যাটিং করে আশার আলো দেখালেও তার আউটের পর বাংলাদেশের সিরিজ জয়ের স্বপ্ন ভেঙে যায়। ৩০ বলে ৫৩ রানের ইনিংসে রিশাধ গুনে গুনে ৭টি ছক্কা মারেন। তাসকিন আহমেদও ২ ছক্কা ও ৩ বাউন্ডারির সাহায্যে ২১ বলে ৩১ রান করেন।

কিন্তু এরপর আর কেউ টিকে দাঁড়াতে পারেনি এবং ১৯.৪ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। বিস্তারিত আলোচনায়।

বাংলাদেশ বনাম শ্রীলংকা টি-২০ সিরিজ জয়ের লক্ষ্যে ফিল্ডিংয়ে টাইগাররা

শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ হাতছানি দিচ্ছে বাংলাদেশের। গতকাল শনিবার সিরিজের নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় এই দুই দল।

প্রথম দুই ম্যাচের মতো টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ধারণা করা হয়েছিল যে দিনের ম্যাচে টাইগাররা আগে ব্যাট করতে চাইবে, তবে শান্তর এই সিদ্ধান্তে চমকে গেছেন অনেকে।

এই সিদ্ধান্তের পেছনে কী কারণ থাকতে পারে, তা এখনো জানা যায়নি।

সিলেট স্টেডিয়ামে ৯ মার্চ বিকেল ৩টায় শুরু হয় ম্যাচ। বাংলাদেশ আগের দুই ম্যাচের একাদশই বহাল রাখে টাইগাররা। লঙ্কানরা তিনটি পরিবর্তন আনছে। ইনজুরিতে আক্রান্ত মাথিশা পাথিরানার বদলে খেলবে নুয়ান থুসারা।

২০১৮ সালে, বাংলাদেশ আবারও ঘরের মাঠে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে আতিথেয়তা দেয়। দুঃখজনকভাবে, বাংলাদেশ উভয় ম্যাচেই পরাজিত হয় – ৬ উইকেট এবং ৭৫ রানে। 

এবারের সিরিজে প্রথম ম্যাচে জয়লাভ করে শ্রীলঙ্কা কিছুটা বাংলাদেশকে চাপে ফেলেছে। কারণ ২০২২ সাল থেকে কোনো টি-টোয়েন্টি সিরিজ হারেনি বাংলাদেশ। তবুও, সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

১৮ রানে প্রথম উইকেট নেন তাসকিন আহেমদ

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের মতো সিরিজ নির্ধারণী ম্যাচেও তাসকিন আহমেদ বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিয়েছেন। মাত্র ১৮ রানে তিনি লঙ্কান ওপেনার ধনাঞ্জয় ডি সিলভাকে আউট করেছেন।

ডি সিলভা হালকা লাফিয়ে উঠে তাসকিনের বলে ঘুরিয়ে খেলতে গেলে শট মিডে থাকা ফিল্ডার সৌম্য সরকারকে ক্যাচ দেন। ১২ বলে মুখোমুখি হয়ে এই লঙ্কান ব্যাটসম্যান ৮ রান করেন।

লঙ্কান দলের আরেক ওপেনার আভিষ্কা ফার্নান্দো আগের দুই ম্যাচে আশানুরূপ ব্যাটিং করতে না পারায় তাকে বাদ দিয়ে আজকের ম্যাচে ধনাঞ্জয়া ডি সিলভাকে নেওয়া হয়েছিল। কিন্তু তিনিও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। 

চতুর্থ ওভারে তাসকিনের প্রথম বলের লেংথ বুঝতে ভুল করেছেন ধনাঞ্জয়া। ফলে উইকেট হারিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।

১৭৪ রানের বিশাল লক্ষে সিরিজ জিততে ব্যাটিং এ নামে বাংলাদেশ

তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে বাংলাদেশ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাট করতে বলা হয়েছে। লঙ্কানরা টাইগারদের বোলিংয়ের সুযোগ নিয়ে বড় স্কোর গড়ে তোলে। 

কুশল মেন্ডিস ৮৬ রান করে ক্যারিয়ারসের সেরা টি-টোয়েন্টি ইনিংস খেলেছেন। তার দুর্দান্ত ইনিংসের সুবাদে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে সফরকারীরা ১৭৪ রান তোলে।

বাংলাদেশ ডেথ ওভারে দারুণ বোলিং করে লংকানদের দুইশ রানের গণ্ডি থেকে দূরে সরিয়ে দেয়। শেষ ৫ ওভারে মাত্র ৩৯ রান তুলতে পেরেছিলো লংকা।

এই দারুণ পারফরম্যান্সের পেছনে ছিল ১৬ ও ১৭তম ওভারের গুরুত্বপূর্ণ ভূমিকা। এই দুই ওভারে রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ যথাক্রমে ৩ ও ২ রান দিয়ে লংকানদের রানের গতি কমিয়ে দেন।

শেষ টি-২০ ম্যাচে লংকানদের বিপক্ষে রিশাদ হাসানের ফিফটি

৬ উইকেট হারিয়ে মাত্র ৩২ রানে, বাংলাদেশের হার প্রায় নিশ্চিত। শ্রীলঙ্কা বড় ব্যবধানে জয়ের আশায় বুক বেঁধেছিল। কিন্তু রিশাদ হোসেন তাদের সেই আশায় ‍কিছুটা হলেও বাধা সৃষ্টি করেছেন। 

ঝোড়ো ব্যাটিংয়ে তিনি ফিফটি করেন এবং সফরকারী বোলারদের ‍হতাশ করেন। ৩০ বলে ৫৩ রান করে তিনি হারের ব্যবধান কমিয়ে আনেন।

রিশাদ ঝোড়ো ব্যাটিং করে ৭টি ছক্কা হাঁকিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছয়ের রেকর্ড ভেঙে দিয়েছেন। এই রেকর্ডটি আগে জাকের আলি অনিকের দখলে ছিল। জাকের সিরিজের প্রথম ম্যাচে অভিষেক ইনিংসেই ৬ ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়েছিলেন।

রিশাদের এই রেকর্ড ভাঙার ইনিংসটি টাইগারদের হারের ব্যবধান কমাতে সাহায্য করেছে।

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে ৫ জন ব্যাটসম্যান এক ইনিংসে ৫টি ছক্কা মেরেছিলেন। নাজিমউদ্দিন ২০০৭ সালে নাইরোবিতে পাকিস্তানের বিপক্ষে, জিয়াউর রহমান ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে, তামিম ইকবাল ২০১৬ সালে ওমানের বিপক্ষে, লিটন দাস ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এবং মাহমুদউল্লাহ রিয়াদ ২০১৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এই কীর্তি অর্জন করেন।

বাংলাদেশ বনাম শ্রীলংকা টি-২০ সিরিজে শেষ ম্যাচে হার বাংলাদেশের

টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে কখনোই বাংলাদেশের এত দ্রুত ছয় উইকেট পতনের ঘটনা ঘটেনি। মাত্র ৩২ রানে ৬ উইকেট হারিয়ে বড় হারের আশঙ্কায় ছিল বাংলাদেশ। কিন্তু রিশাদ হোসেন তখন ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করেন। 

শেখ মেহেদি হাসানের সাথে প্রথমে টিকে থাকার লড়াই করে রিশাদ। এরপর তাসকিন আহমেদের সাথে গড়ে তোলেন এক বড় জুটি।

রিশাদ হোসেন বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছেন। কিন্তু দলকে জেতানোর মতো সময় তার হাতে ছিল না। বড় শট খেলতে গিয়ে তিনি আউট হয়ে যান এবং বাংলাদেশের হার নিশ্চিত হয়। 

তাসকিন আহমেদও চেষ্টা করেছেন, কিন্তু ব্যাটসম্যানরা যেদিন ব্যর্থ ছিল, সেদিন শেষের ঝড়ও বাংলাদেশকে জয়ের সুবাস দিতে পারেনি।

নুয়ান তুশারার ঝোড়ো বোলিং বাংলাদেশকে আবারও সিরিজ হারের স্বাদ গ্রহন করতে বাধ্য করেছে। লঙ্কানদের বিপক্ষে টাইগাররা আগে কখনোই সিরিজ জিততে পারেনি। 

সিলেটে প্রথম ম্যাচে ৩ রানের হারের পর দ্বিতীয় ম্যাচে জয়ী হলেও, তৃতীয় ম্যাচে থুশারার কবলে পড়ে বাংলাদেশের জয়ের আশা ধূলিসাৎ হয়। ২৮ রানের জয়ের মাধ্যমে সিরিজটি নিজেদের করে নেয় সফরকারী শ্রীলঙ্কা।

বাংলাদেশ বনাম শ্রীলংকা টি-২০ সিরিজ হারের পরে যা বললেন শান্ত

সিলেটে শুরু হয়েছিল রোমাঞ্চকর লড়াই। প্রথম ম্যাচে মাত্র ৩ রানে হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জ্বরালো ক্রিকেট দেখিয়ে সিরিজে সমতা ফেরায় নাজমুল শান্তর দল। তৃতীয় ও শেষ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের আশা ছিল টাইগারদের। 

কিন্তু তুশারার বোলিং তোপে ছিন্নভিন্ন হয়ে যায় সেই স্বপ্ন। ম্যাচ শেষে টাইগার অধিনায়ক বলেন, “লঙ্কানরা শুরুতে অসাধারণ ব্যাটিং করেছে। 

তবে শেষ ৪-৫ ওভারে আমরাও দারুণ কামব্যাক করেছিলাম। পরের ইনিংসে পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় নুয়ান তুসারা, পুরো কৃতিত্ব তারই। অসাধারণ বোলিং করেছে সে। তবে আমাদের আরও সতর্কতার সাথে ব্যাটিং করা উচিত ছিল, বিশেষ করে শুরুর ছয় ওভারে।”

টি-টোয়েন্টি সিরিজ শেষে নাজমুল হোসেন শান্ত বলেছেন, “পুরো সিরিজের দিকে তাকালে আমরা ভালো ক্রিকেট খেলেছি। বিশেষ করে শেষ ম্যাচে ম্যাচে রিশাদ, তাসকিন ও মেহেদীর ব্যাটিং আমাদের জন্য খুশি হওয়ার মতো। এই সিরিজ থেকে আমরা অনেক আত্মবিশ্বাস পেয়েছি।”

তবে শান্ত স্বীকার করেছেন যে ওয়ানডে ক্রিকেট টি-টোয়েন্টির চেয়ে ভিন্ন ফরম্যাট, তাই তাদের পুরো মনোযোগ এখন ওয়ানডে সিরিজের দিকে।

২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা এখন চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে ১৩, ১৫ ও ১৮ মার্চ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ।

বাংলাদেশ বনাম শ্রীলংকা টি-২০ সিরিজ একাদশ

বাংলাদেশের একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: ধনাঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, নুয়ান থুসারা ও বিনুরা ফার্নান্দো।

বাংলাদেশ বনাম শ্রীলংকা টি-২০ সিরিজ সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা: ১৭৪/৭, ২০ ওভার (কুশল মেন্ডিস ৮৬, শানাকা ১৯, হাসারাঙ্গা ১৫; তাসকিন ২/২৫, রিশাদ ২/৩৫)

বাংলাদেশ: ১৪৬/১০, ১৯.৪ ওভার (রিশাদ হোসেন ৫৩, তাসকিন ৩১, মেহেদী হাসান ১৯; নুয়ান থুসারা ৫/২০, হাসারাঙ্গা ২/৩২)

সিরিজ: শ্রীলঙ্কা ২-১ ব্যবধানে। 

ম্যাচ সেরা: কুশল মেন্ডিস।

ফল: শ্রীলঙ্কা ২৮ রানে জয়ী।

Tags: কুশল মেন্ডিসচন্ডিকা হাথুরুসিংহেতাসকিন আহেমদনাজমুল হোসেন শান্তবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ ক্রিকেট দলবাংলাদেশ বনাম শ্রীলংকা টি-২০বাংলাদেশ বনাম শ্রীলংকা টি-২০ সিরিজমেহেদী হাসান মিরাজরিশাদ হোসেনশ্রীলংকা ক্রিকেটশ্রীলংকা ক্রিকেট টিম
ShareTweetPinSend

গরম ক্রিকেট খবর

নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড
সর্বশেষ সংবাদ

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণা নিউজিল্যান্ডের, চোট কাটিয়ে ফিরছেন রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে

by joshua
November 12, 2026
0

ভারতের বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করে দিল নিউজিল্যান্ড। এই সিরিজকে সামনে...

Read moreDetails
সৈয়দ মুশতাক আলী ট্রফি ২০২৬-২৭

সৈয়দ মুশতাক আলী ট্রফি ২০২৬-২৭: সব দলের পূর্ণাঙ্গ স্কোয়াড, অধিনায়ক ও তারকা ক্রিকেটারদের তালিক।

November 9, 2026
গ্লেন ম্যাক্সওয়েলকে

আইপিএল ২০২৭ মিনি-নিলামে গ্লেন ম্যাক্সওয়েলকে টার্গেট করতে পারে যে ৫টি দল

November 4, 2026
ভারত বনাম নিউজিল্যান্ড

টিম সাইফার্ট ও গ্লেন ফিলিপসের দাপটে পঞ্চম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের জয়, ৩-২ ব্যবধানে সিরিজ জিতল ভারত

November 2, 2026

বিনামূল্যে বাংলাদেশ ক্রিকেট খবর

সেরা ক্রিকেট বাংলা টিপস সরাসরি আপনার ইনবক্সে পৌঁছে দিতে আমাদের গ্রাহকদের তালিকায় যোগ দিন

ক্রিকেক্স টাইটেল স্পন্সর

csgcsgmsa
csgcsgcsg

ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর

cx-new-brand
cx brand bdt

সর্বশেষ সংবাদ

নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণা নিউজিল্যান্ডের, চোট কাটিয়ে ফিরছেন রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে

November 12, 2026
সৈয়দ মুশতাক আলী ট্রফি ২০২৬-২৭

সৈয়দ মুশতাক আলী ট্রফি ২০২৬-২৭: সব দলের পূর্ণাঙ্গ স্কোয়াড, অধিনায়ক ও তারকা ক্রিকেটারদের তালিক।

November 9, 2026
গ্লেন ম্যাক্সওয়েলকে

আইপিএল ২০২৭ মিনি-নিলামে গ্লেন ম্যাক্সওয়েলকে টার্গেট করতে পারে যে ৫টি দল

November 4, 2026
ভারত বনাম নিউজিল্যান্ড

টিম সাইফার্ট ও গ্লেন ফিলিপসের দাপটে পঞ্চম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের জয়, ৩-২ ব্যবধানে সিরিজ জিতল ভারত

November 2, 2026
আইসিসির

আইসিসির নতুন নিয়মে বড় পরিবর্তন, দিনের টেস্টে গোলাপি বল ও সময় নষ্টে পাঁচ রান জরিমানা

October 8, 2026
Load More

আমাদের সাথে থাকুন!

FacebookinstagramTelegram

  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ করুন

© 2018-2026 Crickex.news

No Result
View All Result
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ

© 2018-2026 Crickex.news