দুই পেসার শহিদুল ইসলাম ও আল-আমিন হোসেনের বোলিং নৈপুন্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে তামিম-মুশফিক-মাহমুদুল্লাহ’র ফরচুন বরিশালকে ১৬ রানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শহিদুল ৩টি ও আল-আমিন ২টি উইকেট নেন।
এই জয়ের ফলে সাকিব আল হাসানের রংপুর রাইডার্সের পয়েন্ট তালিকায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সাথে সমান ১০ পয়েন্ট হয়েছে। তবে, রান রেটে এগিয়ে থাকায় রংপুর পয়েন্ট তালিকার শীর্ষে এবং চট্টগ্রাম দ্বিতীয় স্থানে রয়েছে।
৭ ম্যাচে ৩ জয় এবং ৪ হারের সাথে ৬ পয়েন্ট নিয়ে বরিশাল বুলস পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে রয়েছে।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টস হেরে প্রথমে ব্যাট করার সুযোগ পায়। পাওয়ার প্লে-এর মধ্যে তাদের এক উইকেট পতনের পর স্কোরবোর্ডে ৩৯ রান দেখায়। বরিশালের মোহাম্মদ সাইফুদ্দিন ১৯ বলে ১০ রান করা ওপেনার তানজিদ হাসানকে আউট করে এই সাফল্য এনে দেন।
তানজিদ হোসেনের পর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের রানের গতি ধরে রাখেন অস্ট্রেলিয়ান ওপেনার জশ ব্রাউন ও ব্রুস। ব্রাউন ২০ বলে ৩২ এবং শাহাদাত হোসেনের সাথে ৩১ বলে ৩৩ রান করেন ব্রুস। ১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৩ বলে ৩৮ রান করা ব্রাউনকে বোল্ড করেন স্পিনার তাইজুল ইসলাম।
টস জিতলেন তামিম, ব্যাটিংয়ে চট্টগ্রাম
চলমান বিপিএলের আসরে সিলেট পর্বে প্রথম দেখায় ফরচুন বরিশালকে হারিয়ে চমক দেখিয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এবার দুই দিনের বিরতির পর ঢাকা পর্বে আবারও মুখোমুখি হয়েছে এই দুই দল।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় তিনি। দুই দলের জন্যই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ছিল।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর ১৪৬ রানের টার্গেট
ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে সাতজন বোলার ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করে চমৎকার কৌশল প্রদর্শন করেছিলেন। যদিও চট্টগ্রামের ব্যাটাররা তেমন আক্রমণাত্মক ছিল না, তবুও বরিশালের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং চট্টগ্রামকে বড় রান করতে বাধা দিয়েছিল।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১৪৫ রানে অলআউট হয়েছে। টম ব্রুস ৪০ বলে ৫০ রান করলেও অন্য ব্যাটসম্যানরা তেমন সুবিধা করতে পারেননি। জস ব্রাউন ৩৮ রান করলেও দলের বাকি ব্যাটসম্যানরা রানের খাতায় তেমন অবদান রাখতে পারেননি।
এদিন টস হেরে ব্যাটিংয়ে নামা চ্যালেঞ্জার্সদের শুরুটা ভালোই আসে। ৫.৩ ওভারে স্কোরবোর্ডে জমা হয় ৩৯ রান। এরপরই স্লথ ব্যাটিংয়ের শুরু। তানজিদ তামিম আরেকবার বড় রান করতে ব্যর্থ হন। ইনজুরি কাটিয়ে ফের ক্রিকেটে ফেরা মোহাম্মদ সাইফউদ্দিনের শিকার হওয়ার আগে জুনিয়র তামিম করেন ১০ রান।
বরিশালের বোলাররা চট্টগ্রামের ব্যাটসম্যানদের রান করতে বেশ বেগ পেতে বাধ্য করে। যদিও উইকেট পতনের হার তেমন বেশি ছিল না, তবুও মিডল অর্ডারের ব্যাটসম্যানরা রান সংগ্রহে তেমন ভালো করতে পারেননি। সাহাদাত ১৫, নাজিবুল্লাহ জাদরান ৪ এবং সৈকত আলী মাত্র ১১ রান করেন। তিন নম্বরে ব্যাট করতে নামা টম ব্রুস ৪০ বলে ৫০ রানের ইনিংস খেলে চট্টগ্রামকে দেড়শ রানের স্কোরে নিয়ে যান।
তামিমদের হয়ে সাত বোলারের চারজন পান উেইকেটের দেখা। ইনিংসের সর্বোচ্চ ২টি উইকেট নেন মোহাম্মদ ইমরান। এই প্রতিবেদন লেখা অবধি ১ ওভারে কোনো উইকেট না হারিয়ে বরিশাল তুলেছে ১১ রান।
রোনালদোর মতো সেলিব্রেশন করা নিয়ে যা বললেন শহিদুল
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পেসার শহিদুল ইসলাম গতকাল মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত বোলিং প্রদর্শন করেছেন। তার ঝলমলে বোলিংই আলোচিত ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত বরিশাল দলকে রান সংগ্রহে বাধাগ্রস্ত করে।
ম্যাচে শহিদুল ৩ উইকেট শিকার করেন। তার এই অসাধারণ বোলিং পারফরম্যান্সের জন্য তিনি ম্যাচসেরা পুরস্কারও জিতে নেন।
শহিদুলের বোলিং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার বোলিং প্রদর্শন প্রমাণ করে যে তিনি একজন প্রতিভাবান পেসার এবং ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য একজন মূল্যবান সম্পদ হতে পারেন।
তবে এই ম্যাচে আলাদা করে নজর কেড়েছে তার সেলিব্রেশন। তামিম ইকবালকে আউট করে ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো সেলিব্রেশন করেছেন তিনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানতে চাইলে এই পেসার বলেন, ‘রোনালদোকে আমার ভালো লাগে। মেসিকেও ভালো লাগে। একটু চেষ্টা ছিল রোনালদোর মতো করার। উনার হার্ড ওয়ার্কিংয়ের জন্য রোনালদোকে ভালো লাগে। চেষ্টা করেছি ওরকম উদযাপন করার।
আমার কাছে মনে হয় পুরোপুরি ভালোভাবে হয়নি… প্র্যাকটিস করব! মেসির উদযাপন মনে নাই।’ তবে একপর্যায়ে নিজের পছন্দের দলটাও জানিয়ে দিলেন তিনি। বললেন, ‘ভাই আমি আর্জেন্টিনা!’
ম্যাচ সেরার বিষয়ে শহিদুল বলেন, ‘স্লগে শেষের দিকে সে-ই জেতে যার মাথা একটু ঠাণ্ডা থাকে। হোক সেটা ব্যাটার কিংবা বোলার। যে মাথা ঠাণ্ডা রেখে ঐ সময় বল করতে পারবে তার জন্য সফল হওয়ার সম্ভাবনা বেশি।
চেষ্টা করেছি যতটা সম্ভব মাথা ঠাণ্ডা রেখে যেন সিদ্ধান্ত নিতে পারি। যাতে তাদের জোনে বল না পায়। ঐ চেষ্টাই করেছি, আলহামদুলিল্লাহ হয়েছে।’
আগামীতেও ধারাবাহিকতা ধরে রাখতে চান শহিদুল, ‘এটা আমার কাছেও মনে হয়। গত কয়েক বিপিএলেই, শেষের দিকে ওভার আলহামদুলিল্লাহ আমার ভালো হচ্ছে। হয়ত পরিকল্পনা ঠিক আছে। এই পরিকল্পনাতেই ঠিক থাকতে চাই। আমার পরিকল্পনা সাধারণ- যেটা ভালো পারি সেটাই করব। সবচেয়ে বড় জিনিস মাথা ঠাণ্ডা রেখে সিদ্ধান্ত নেওয়া।’
ফরচুন বরিশাল এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: সংক্ষিপ্ত স্কোর:
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ২০ ওভারে ১৪৫/৫ (তানজিদ ১০, ব্রাউন ৩৮, ব্রুস ৫০*, শাহাদাত ১৫, নাজিবউল্লাহ ৪, সৈকত ১১, শুভাগত ২*; ইমরান ৪-০-৩১-২, সাইফউদ্দিন ৪-০-২৪-১, আফ্রিদি ৪-০-২৬-১, তাইজুল ৪-০-২১-১, মালিক ১-০-১৫-০, মিরাজ ১-০-৮-০, সৌম্য ২-০-১৭-০)
ফরচুন বরিশাল: ২০ ওভারে ১২৯/৮ (তামিম ৪৯, শেহজাদ ১৬, সৌম্য ০, মিরাজ ০, মুশফিক ৯, মালিক ১৪, মাহমুদউল্লাহ ৩, সাইফউদ্দিন ৩০*, আফ্রিদি ০, ইমরান ০*; আল আমিন ৪-০-৩১-২, বিলাল ৪-০-২১-১, শহিদুল ৪-১-১৩-৩, শুভাগত ১-০-৯-০, সৈকত ৩-০-২৮-১, নিহাদউজ্জামান ৪-০-২৪-১)
ফল: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১৬ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: শহিদুল ইসলাম
ফরচুন বরিশাল এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড
ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, আহমেদ শেহজাদ, শোয়েব মালিক, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোহাম্মদ ইমরান, আব্বাস আফ্রিদি ও মোহাম্মদ সাইফউদ্দিন।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: জশ ব্রাউন, তানজিদ হাসান তামিম, সৈকত আলী, শাহাদাত হোসেন, নাজিবুল্লাহ জাদরান, শুভাগত হোম (অধিনায়ক), টম ব্রুস, শহিদুল ইসলাম, বিলাল খান, নাহিদুজ্জামান ও আল-আমিন হোসেন।














