প্রযুক্তির ব্যবহার বর্তমানে খেলাধুলার ক্ষেত্রে অপরিহার্য হয়ে উঠেছে। ক্রিকেটও তার ব্যতিক্রম নয়। আউট হওয়ার সিদ্ধান্ত থেকে শুরু করে দর্শকদের বিনোদনের জন্য বিভিন্ন দর্শনীয় গ্রাফিক্সের ব্যবহার, এমনকি স্লো-মোশনে খেলোয়াড়দের বিভিন্ন মজার অঙ্গভঙ্গি দেখানোও এখন ক্রিকেটের অংশ।
এসব প্রযুক্তির ব্যবহার নিয়ে বিতর্কেরও শেষ নেই। একদলের বক্তব্য হল, এসব প্রযুক্তি আম্পায়ারের ক্ষমতা খর্ব করছে। অন্যদিকে, আরেক দলের মতে, আম্পায়ারদের ভুলের মাসুল দল ভোগ করবে কেন?
ক্রিকেট মাঠে স্নিকোমিটার প্রযুক্তি
স্নিকোমিটার প্রযুক্তির একটি অংশ যা ক্রিকেট খেলায় খেলা চলাকালীন শব্দ ফ্রিকোয়েন্সি সনাক্ত করতে ব্যবহৃত হয় । তারপরে এটি অবাঞ্ছিত ফ্রিকোয়েন্সিগুলিকে নিমজ্জিত করতে এবং পছন্দসইগুলিকে প্রশস্ত করতে ফ্রিকোয়েন্সিগুলিকে ফিল্টার করে। এই প্রক্রিয়াটি শব্দের মাধ্যমে নির্ধারণ করতে ব্যবহৃত হয় যে খেলোয়াড়ের ব্যাট এবং বলের মধ্যে শব্দের মাধ্যমে যোগাযোগ ছিল কিনা।
স্নিকোমিটার আসলে একটি অত্যন্ত সংবেদনশীল মাইক্রোফোন যা স্ট্যাম্পের মধ্যে থাকে। এটি এতটাই কার্যকারি যে পারিপার্শ্বিক অন্যান্য শব্দের মধ্যে থেকে ব্যাট-প্যাড বা ব্যাট-বলের সংঘর্ষের শব্দকে আলাদা করে দিতে সক্ষম। যদি ব্যাট বলের সাথে ধাক্কা খায় তবে ব্যাটের কাঠ ও বলের মধ্যে সংঘর্ষের ফলে খুব অল্প সময়ের জন্যে পরিস্কার একটি পিক লক্ষ্য করা যায়। কিন্তু যদি ব্যাট প্যাডের সাথে বা বল গ্লাভসের সাথে ধাক্কা খায় তবে অনেক জোরে এবং অনেক বেশি সময়ের জন্য শব্দটি স্থায়ী হয়।
সময়ের এই পার্থক্য আমাদের কান বুঝতে অক্ষম হলেও স্লোমোসান ক্যামেরা এবং স্নিকোমিটার একসাথে চালিয়ে খুব সহজেই বোঝা যায়। স্নিকোমিটার আমাদের সংঘর্ষের ছবি দেখায়। কিন্তু সেই সংঘর্ষ ব্যাট-বল , ব্যাট-প্যাড নাকি ব্যাট মাটিতে লাগার ফলে হয়েছে সেটা ঠিক করেন আম্পায়ারই। অনেক সময় একাধিক শব্দ একসাথে ধরা পড়লে অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে তাদের আলাদা করা। তাই বর্তমানে স্নিকোমিটারের ব্যাবহার বন্ধ করে “হটস্পট” প্রযুক্তির ব্যাবহার করা হচ্ছে।
মাঠে প্রযুক্তির প্রয়োগ হটস্পট
উষ্ণতা থাকার কারণে যেকোনো বস্তু ইনফ্রারেড রশ্মি বিকিরণ করে। বিকিরনের তীব্রতা বস্তুটির উষ্ণতার চতুর্থ গুণকের সমানুপাতিক। অর্থাৎ, উষ্ণ বস্তু বেশি পরিমাণে ইনফ্রারেড রশ্মি বিকিরণ করে। এই সম্পর্কটিকে কাজে লাগিয়ে “হটস্পট” প্রযুক্তি ব্যবহার করা হয়। ক্রিকেট পিচের দুপাশে পরস্পরের বিপরীতে দুটি ইনফ্রারেড ক্যামেরা লাগানো হয়। ব্যাট এবং বলের সংঘর্ষের ফলে ঘর্ষণের কারণে সংঘর্ষের স্থানটি আশেপাশের স্থানের তুলনায় সামান্য বেশি উষ্ণ হয়।
সেখান থেকে অধিক ইনফ্রারেড বিকিরনের ফলে জায়গাটি সাদা দেখাবে। যদি বল ব্যাটে লেগে প্যাডে লাগে তাহলে দুটি সাদা স্পট দেখা যাবে। স্লো-মোসান ক্যামেরার সাহায্যে কোন স্পটটি আগে তৈরি হয়েছে সেটা দেখে অনায়াসে বোঝা সম্ভব আউট হয়েছে নাকি হয় নি। হটস্পট দিয়ে ব্যাটের কানায় বল লেগে উইকেট –কিপারের হাতে গেছে কিনা অথবা বল ব্যাটের ঠিক কোন জায়গায় লেগেছে তাও বোঝা সম্ভব।
ক্রিকেট মাঠে হক-আই প্রযুক্তি
ক্রীড়াজগতে হক-আই প্রযুক্তির যাত্রা শুরু ২০০১ সালে ক্রিকেট খেলার মাধ্যমে। ইংল্যান্ডের রোমসি’তে অবস্থিত রোক ম্যানর রিসার্চ লিমিটেড এর ইঞ্জিনিয়ারদের হাত ধরেই হক-আই এর বিকাশ হয়। পল হকিঙ্কস এবং ডেভিড শেরী এই প্রযুক্তির স্বত্বাধিকার (পেটেন্ট) ধারণ করছেন।
ক্রিকেট ছাড়াও হক আই ফুটবলে গোললাইন অতিক্রম করেছে কিনা বা টেনিস বল বা ব্যাডমিন্টন শাটল লাইনের বাইরে না ভেতরে পড়েছে কিনা দেখতে ব্যবহার করা হয়। ক্রিকেটে এল.বি.ডাবলু সংক্রান্ত সমস্যায় হক আই এর সাফল্য ঈর্ষনীয়। বলের সঠিক গতিপথ নির্ধারণের জন্যে মাঠের মধ্যে ছটি উচ্চক্ষমতা সম্পন্ন ক্যামেরা ব্যাবহার করা হয়।
এই ক্যামেরা গুলো মিলিত ভাবে বোলারের হাত থেকে বল ছাড়া থেকে বলটি ডেড হওয়া অব্দি বলটিকে লক্ষ্য করে। সবকটি ক্যামেরা থেকে পাওয়া ছবিগুলিকে উচ্চপ্রযুক্তি সম্পন্ন কম্পিউটারের সাহায্যে বিশ্লেষণ করে বলটির গতিপথের ত্রিমাত্রিক চিত্র বানানো হয়।
এল.বি.ডাবলু এর ক্ষেত্রে দেখা হয় কোথায় বলটি যেতে পারত যদি প্যাডে না লাগত। এই কাল্পনিক সম্ভাব্য গতিপথ নির্ধারণ করার জন্যে প্রথমে বেশকিছু তথ্য ক্যামেরা থেকে পাওয়া যায়। যেমন বলটির গতিবেগ, বলটির সুইং, কতটা বাউন্স করেছে এবং ড্রপ খাওয়ার পর উইকেট থেকে কতটা দূরে সরে গেছে।
এই সব তথ্য মিলিত ভাবে বেশকিছু সমীকরণের সমাধানে সাহায্য করে যা থেকে বলটির পরবর্তী কাল্পনিক গতিপথের হদিস পাওয়া যায়। হকআই এল.বি.ডাবলু ছাড়াও বেশকিছু গুরুত্বপূর্ণ ব্যাপারে সাহায্য করে। যেমন ওয়াগন হুইল (মাঠের কোন প্রান্ত থেকে কত রান নিয়েছে ব্যাটসম্যান), পিচ-ম্যাপ (বোলার পিচের কোন জায়গায় বেশি বল ফেলছে), রিয়াকশন টাইম (কতক্ষণ সময় লাগল ক্যাচ ধরতে) ইত্যাদি।
বোলিং স্পিড ট্র্যাকার
বোলিং স্পিড ট্র্যাকার হল একটি যন্ত্র যা বোলারের বল ছুড়ার গতি পরিমাপ করে। এটি সাধারণত ক্রিকেটে ব্যবহৃত হয়। একজন বোলার বল করার কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা জানতে পারি একজন বোলার কত গতিতে বল করেছে। বলের গতি পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় স্পিড গানের। আমরা অনেকেই দেখেছি রাস্তায় আমাদের গাড়ির গতি মাপার জন্য স্পিড গানের ব্যবহার করা হয়ে থাকে। ক্রিকেটের মাঠেও একই প্রযুক্তি ব্যবহার করা হয়। যে কোন এক দিকের সাইট স্ক্রিনে এই স্পিড গান লাগানো থাকে।
এই স্পিড গানে লাগানো থাকে একটি ট্রান্সমিটার ও একটি রিসিভার। স্পিড গান থেকে ছাড়া মাইক্রোওয়েভ বোলারের হাত থেকে বল ছাড়ার পর বলে ধাক্কা খেয়ে ফিরে আসে। সেখান থেকে ফ্রিকুয়েন্সির তারতম্য দেখে মাপা হয় বলের গতি কত ছিল। তবে এই ক্ষেত্রে বলারের হাত থেকে বল বেরোবার পরের গতিটি মাপা হয়। ব্যাটসম্যানের কাছে বল পৌঁছোতে পৌঁছোতে বলে গতি সামান্য কমে যায়।
বোলিং স্পিড ট্র্যাকারগুলি বিভিন্ন ধরণের ব্যবহার করে, তবে সবচেয়ে সাধারণ হল একটি ফটোসেল। ফটোসেল হল একটি যন্ত্র যা আলোর উপস্থিতিতে একটি বৈদ্যুতিক সংকেত তৈরি করে। বোলিং স্পিড ট্র্যাকারগুলিতে, ফটোসেলগুলি বলটি পিচ অতিক্রম করার সময় আলোর একটি বিন্দুকে সনাক্ত করে। আলোর বিন্দুটি বলটি ছুড়ে মারার সময় বলটির অবস্থান নির্ধারণ করে। এই তথ্যটি তারপর বলটির গতি নির্ধারণ করতে ব্যবহৃত হয়।
আল্ট্রা এজ
উইকেটকিপার বল ধরে ফেলার আগে সেটি ব্যাট স্পর্শ করেছিল কি না, তা নির্ণয় করা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় আম্পায়ার যদি সঠিক সিদ্ধান্ত নিতে অনিশ্চিত থাকেন, তবে ব্যবহার করা হয় আলট্রাএজ প্রযুক্তি। এটি মূলত বল ব্যাটে লাগার শব্দকে ধারণ করার প্রযুক্তি। ব্যাটসম্যানের পেছনে একটি বিশেষ মাইক্রোফোন থাকে, যা খুব কম দূরত্বের শব্দ উচ্চ মাত্রায় রেকর্ড করতে পারে। ব্যাটসম্যানের আশপাশ ছাড়া আর কোনো শব্দই ধারণ করে না এই স্নিকোমিটার নামে পরিচিত আলট্রাএজ প্রযুক্তির মাইক্রোফোন।
উপসংহার
ক্রিকেট হল একটি ঐতিহ্যবাহী খেলা, তবে আধুনিক যুগে প্রযুক্তি এটিকে আরও আকর্ষণীয় এবং ন্যায্য করে তুলেছে। ক্রিকেট মাঠে প্রযুক্তির ব্যবহারের অনেক সুবিধা রয়েছে। এটি আম্পায়ারদের সিদ্ধান্তের সঠিকতা উন্নত করে, খেলোয়াড়দের তাদের খেলা উন্নত করতে সাহায্য করে এবং দর্শকদের জন্য গেমটিকে আরও আকর্ষণীয় করে তোলে। সামগ্রিকভাবে, ক্রিকেট মাঠে প্রযুক্তির ব্যবহার একটি ইতিবাচক দিক।














