CX news CX news
Crickex.news
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ
No Result
View All Result
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ
No Result
View All Result
Crickex.news
Join Now
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ করুন
Home বাংলাদেশ ক্রিকেট

ক্রিকেট থেকে অবসর নিয়ে ধাক্কা খেল বাংলাদেশ তামিম ইকবাল

ক্রিকেক্স by ক্রিকেক্স
0
ক্রিকেট থেকে

হঠাৎ করেই উল্টো সুর। এ যেন হঠাৎ করেই প্রত্যাবর্তন আবার। চলে গিয়ে ফিরে আসা। নতুন করেই ক্রিকেটের আকাশে আবির্ভাব। তবে অবশ্য ক্রিকেটের ইতিহাসে এ নতুন নয়।আগেও বহুবার এমন ঘটনা ঘটেছে। এবারও ঘটল এমন ঘটনা। হ্যাঁ, বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবালের কথাই বলছি। গত বৃহস্পতিবার প্রতিপক্ষ আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১৭ রানে আফগানিস্তানের কাছে হেরে গিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎই অবসর ঘোষণা করে ফেলেন তামিম ইকবাল। এ যেন হঠাৎই হটকারিতায় সিন্ধান্ত নেওয়া। পরে অবশ্য জানা যায়, তিনি তার সিন্ধান্ত পাল্টেছেন। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক জালাল ইউনুস এক বিবৃতিতে জানান, হাসিনার সঙ্গে তার বাসভবনে রাজধানী ঢাকায় সাক্ষাতের পর তামিম ইকবালের মত পরিবর্তন হয়েছে।

তিনি আরও বলেন “তবে ফিটনেস ফিরে পেতে আরও ছয় সপ্তাহের বিশ্রাম নেবেন তিনি। গত ছয় মাস ধরে তিনি নানারকম  শারীরিক ও মানসিক চাপের মধ্যে ছিলেন, যা তার কর্মক্ষমতাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে”।

এদিকে, ক্রিকেটার তামিম তার ব্যক্তিগত  ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্যাপশন সহ হাসিনার সাথে তার একটি ছবি পোস্ট করে লিখেছেন, “মাননীয় প্রধানমন্ত্রীকে না বলতে পারি না”।

 ক্রিকেটার তামিম ইকবালের ক্রিকেট কেরিয়ারের দিকে নজর রাখা যাকঃ

  • ২০০৭ সালে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ওডিআই ম্যাচ দিয়ে তামিমের আন্তর্জাতিক ক্যারিয়ার সূচনা  হয়। তারপরে ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপে ভারতের বিপক্ষে হাফ সেঞ্চুরি করেন এবং প্রশংসা  কুড়িয়েছিলেন।
  • ২৪১ টি আন্তর্জাতিক ওয়ানডেতে তার গড় রান ৩৬.৬২।
  •  বাংলাদেশের হয়ে সর্বাধিক রান ৮৩১৩ এবং ১৪ টি শতরান তার ঝুলিতে আছে।
  •  তামিম ইকবালই হচ্ছে, ভারতের বিরাট কোহলি এবং রোহিত শর্মার পরে, বর্তমান ক্রিকেটারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।
  • তামিম ৭০টি টেস্ট ম্যাচ খেলে ৫১৩৪ রান করেছেন, যা বাংলাদেশের জন্য দ্বিতীয় সর্বোচ্চ
  • ৮৭ টি-টোয়েন্টি আন্তর্জাতিকে মোট ১৭৫৮ রান করেছেন।
  •  তিনি বর্তমানে ওয়ানডেতে বাংলাদেশের  সর্বোচ্চ রান সংগ্রাহককারী।
  • সবচেয়ে বেশি সেঞ্চুরিও করেছেন।
  • তিনি বাংলাদেশের একমাত্র টি-টোয়েন্টি সেঞ্চুরিয়ানও বটে এবং যদিও এই ফরম্যাটকে ২০২০  সালে বিদায় দিয়েছিলেন।
  • তামিম ইকবাল নিজেকে দেশের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
  • ক্রিকেটের তিনটি ফরম্যাটেই সেঞ্চুরি করা তিনিই একমাত্র বাংলাদেশি প্লেয়ার।

বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবাল গত শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ ঘোষণার মতোই আকস্মিকতার সাথে হঠাৎই  অবসর প্রত্যাহার করে নেন এবং সেটার জন্য কেউই প্রস্তুত ছিল না। তিনি জানিয়েছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে তিনি এমনটা করেছেন।

বাংলাদেশ ক্রিকেট মহলের খবর, তামিমের মত বদলের ক্ষেত্রে নাকি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন বাংলাদেশের সাংসদ এবং প্রাক্তন ক্রিকেটার মাশরাফি। তিনিই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তামিমের বিষয়ে হস্তক্ষেপের জন্য অনুরোধ করেছিলেন। তারপরই গত বৃহস্পতিবার সন্ধ্যার পর তড়িঘড়ি করে ঠিক হয় তামিমের সঙ্গে কথা বলবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, শেখ হাসিনা।

তবে বাংলাদেশের বোর্ডের সাথে তার যে সম্পর্ক ঠিক যাচ্ছে না, এটা বলাই বাহুল্য ।

নাহলে আফগানিস্তানের সাথে সিরিজ মাঝপথে তার এই অবসরের সিন্ধান্ত নেওয়া এবং সিরিজের মাঝপথে ওপেনার ও অধিনায়ক হিসাবে না খেলে হঠাৎ করে অবসর নেওয়া – এতগুলি বলে দিচ্ছে কোথাও তাল কেটেছে। সর্বোপরি তিনিই ছিলেন বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক এবং গুরুত্বপূর্ণ সদস্য, তার সাথে ওপেনার।  পূর্বাপর ঘটনাবহুল বলেই দিচ্ছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সাথে তার সম্পর্কে চিড় ধরেছে।

আগে থেকেই হয়ত অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার চাপ তামিমের ওপর  ছিল।

কিছুটা আভাস বিসিবি সভাপতির বক্তব্যে পাওয়া গেছে। “আমার কাছে জানতে (একজন বিসিবি পরিচালক) চেয়েছে বিশ্বকাপের অধিনায়ক কে হবে? আমি জানিয়েছি, ‘কে হবে মানে, অধিনায়ক তো তামিম আছে।’ অন্য কাউকে ক্যাপ্টেন করার কথা মাথায়ই আসেনি।”

এখানেই তামিমের নেতৃত্ব নিয়ে সন্দেহ অন্যান্য বোর্ড কর্মকর্তাদের মাথায় বাসা বাধে। তামিম ১০০ শতাংশ ফিট নয়। এটা হয়ত একটা কারণ হতে পারে। ১০০ শতাংশ ফিট না হয়েও তামিম আফগানিস্তানের সাথে সিরিজ খেলছিল। এটা হয়ত কোন কোন বোর্ডকর্তা মেনে নিতে পারেন নি।

 এখন দেখার বিষয়, কিভাবে তিনি নিজেকে চোট সারিয়ে আগামী ম্যাচের জন্য প্রস্তুতি নেন। তবে, যে ঘটনা ঘটে থাকুক না কেন, ক্রিকেটপ্রেমী হিসাবে আমরা চায় দ্রুত মনোমালিন্য মিটে যাক। তার অনুপস্থিতিতে, লিটন দাসকে অধিনায়ক করেছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড।

তামিমের ইকবালের অবসর ঘোষণা ছিল দেশের ক্রিকেট ভক্তদের মাথায় বাজ পড়ার মত।তামিম নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন আর এক বাংলাদেশী ক্রিকেটার মাশরাফি মর্তুজা।তার স্ট্যাটাসে ছিল ছন্দ পতনের সুর।ছিল কৌতুহলী প্রশ্ন। ‘আসলেই কি চালিয়ে যেতে পারছিস না? নাকি কোনও চাপ তোকে বাধ্য করেছে!’

তামিমের অবসর ঘোষণা পরই দীর্ঘ রাত অবধি জরুরি বৈঠক করেছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনসহ অন্য বোর্ড কর্মকর্তারা। বৈঠক শেষে বাংলাদেশের বোর্ডের এক কর্মকর্তা বলেছেন, এটা তামিমের আবেগে নেওয়া সিদ্ধান্ত। এটা কোন মতেই মেনে নেওয়া যায় না। সামনে এশিয়া কাপ, বিশ্বকাপ আছে, তাকে ভীষণভাবেই দরকার। এমন অবসর দেশের ক্রিকেটের জন্য মারাত্মক  ক্ষতিকর।এই অবসর কোন মতেই মেনে নেওয়া যায় না । তামিমকে নিয়ে বাংলাদেশের ক্রিকেট বোর্ড এখন কি করে এটাই দেখার। কারণ বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কোন কোন কর্মকর্তার মধ্যে তামিমকে নিয়ে যে দ্বিধা তৈরি হয়েছে সেটার কিভাবে অবসান হয়, দেখার বিষয়। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদ হাত যখন তামিম ইকবালের মাথায় আছে, তখন আশা করা যায় কোন হটকারিতার মত সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেট বোর্ড নেবে না। এখন তামিম নিজেকে সম্পূর্ণ চোটমুক্ত করেই হয়ত ক্রিকেটে ফিরবে। কারণ সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপ আছে, সেটা ভুলে গেলে চলবে না। সবাই, আপামর বাংলাদেশী তো বটেই, সারা বিশ্ব এখন তাকিয়ে আছে তামিম ইকবালের দিকে।

Tags: ওডিআই বিশ্বকাপ 2023তামিম ইকবালবাংলাদেশের ভিসা আফগানিস্তান
ShareTweetPinSend

গরম ক্রিকেট খবর

টেস্ট সিরিজের
বাংলাদেশ ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা এখন আড়ালে

by joshua
October 26, 2026
0

বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক সময়ে একের পর এক হতাশাজনক পারফরম্যান্স, দলের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন এবং কোচিং...

Read moreDetails
নাহিদা আক্তার

বাংলাদেশের মহিলা টি-টোয়েন্টি দলের অধিনায়ক নির্বাচিত নাহিদা আক্তার

October 20, 2026
আইপিএল

বিসিসিআই-এর আইপিএল সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক স্থগিত, নতুন তারিখ পরে ঘোষণা

October 13, 2026
আফগানিস্তান টেস্টের

আফগানিস্তান টেস্টের আগে বাংলাদেশের আরও উন্নতির লক্ষ্যে শান্ত

October 12, 2026

বিনামূল্যে বাংলাদেশ ক্রিকেট খবর

সেরা ক্রিকেট বাংলা টিপস সরাসরি আপনার ইনবক্সে পৌঁছে দিতে আমাদের গ্রাহকদের তালিকায় যোগ দিন

ক্রিকেক্স টাইটেল স্পন্সর

csgcsgmsa
csgcsgcsg

ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর

cx-new-brand
cx brand bdt

সর্বশেষ সংবাদ

নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণা নিউজিল্যান্ডের, চোট কাটিয়ে ফিরছেন রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে

November 12, 2026
সৈয়দ মুশতাক আলী ট্রফি ২০২৬-২৭

সৈয়দ মুশতাক আলী ট্রফি ২০২৬-২৭: সব দলের পূর্ণাঙ্গ স্কোয়াড, অধিনায়ক ও তারকা ক্রিকেটারদের তালিক।

November 9, 2026
গ্লেন ম্যাক্সওয়েলকে

আইপিএল ২০২৭ মিনি-নিলামে গ্লেন ম্যাক্সওয়েলকে টার্গেট করতে পারে যে ৫টি দল

November 4, 2026
ভারত বনাম নিউজিল্যান্ড

টিম সাইফার্ট ও গ্লেন ফিলিপসের দাপটে পঞ্চম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের জয়, ৩-২ ব্যবধানে সিরিজ জিতল ভারত

November 2, 2026
আইসিসির

আইসিসির নতুন নিয়মে বড় পরিবর্তন, দিনের টেস্টে গোলাপি বল ও সময় নষ্টে পাঁচ রান জরিমানা

October 8, 2026
Load More

আমাদের সাথে থাকুন!

FacebookinstagramTelegram

  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ করুন

© 2018-2026 Crickex.news

No Result
View All Result
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ

© 2018-2026 Crickex.news