CX news CX news
Crickex.news
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ
No Result
View All Result
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ
No Result
View All Result
Crickex.news
Join Now
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ করুন
Home সর্বশেষ সংবাদ

ওয়েস্ট ইন্ডিজ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে

ক্রিকেক্স by ক্রিকেক্স
0
ওয়েস্ট ইন্ডিজ ২০২৩ ওয়ানডে

ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে আর বেশি দেরি নেই। বাছাই পর্বেই ঘটে গেল বড়সড় অঘটন!হঠাৎ করেই ছন্দপতন। ছিটকে গেল প্রথম দু’বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ দল। স্কটল্যান্ডের কাছে হেরে গেলেন নিকোলাস পুরানরা। ফলস্বরূপ ওয়েস্ট ইন্ডিজ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হল।

দীর্ঘ ৪ বছর পর আরও একটা বিশ্বকাপ। এবারের আয়োজক দেশ ভারত।ভারতের মাটিতেই হতে চলেছে এইবারের বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপে দেখা যাবে না ওয়েস্ট ইন্ডিজকে! একদিনের ক্রিকেটে বিশ্বকাপ শুরু হয় ১৯৭৫ সালে। সেবার তো বটেই, ১৯৭৯ সালেও বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন ক্লাইভ লয়েডরা। এরপর তিরাশিতে ওয়েস্ট ইন্ডিজকেই হারিয়ে প্রথম বিশ্বজয়ের স্বাদ পায় ভারত। আর এইবারই প্রথম বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারল না ব্রায়ান লারার দেশ।

স্কটল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে ওয়েস্ট ইন্ডিজের ভারতে আয়োজিত হতে চলা বিশ্বকাপ খেলার স্বপ্ন একদম ভেঙেচুরে  শেষ হয়ে গেল। কোয়ালিফায়ারে সুপার সিক্স পর্বে স্কটল্যান্ডের কাছে জিতলে ক্যারিবিয়ানদের মূলপর্বে ওঠার আশা হয়ত  বেঁচে থাকত। তবে হেরে গিয়ে এবারের আইসিসির বিশ্বকাপ খেলতে ভারতে আর  আসা হচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের।

এই প্ৰথমবার বিশ্বকাপের মূলপর্বে খেলতে দেখা যাবে না ১৯৭৫ এবং ১৯৭৯-র চ্যাম্পিয়নদের। এবার বিশ্বের সেরা দশ ওয়ানডে দলের মধ্যে জায়গা করে নিতে চূড়ান্ত ব্যর্থ হল ওয়েস্ট ইন্ডিজ।

স্কটিশদের বিপক্ষে ব্যাট করতে নেমে পুরো পঞ্চাশ ওভারও টিকতে পারেনি ক্যারিবিয়ানরা। ৪৩.৫ ওভারে মাত্র ১৮১ রানে অলআউট হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। জেসন হোল্ডার (৪৫) এবং রোমারিও শেফার্ড (৩৬) বাদে কোনও ক্যারিবীয় তারকা ব্যাট হাতে নূন্যতম প্রতিরোধও গড়ে তুলতে পারেননি। সেই টার্গেট স্কটল্যান্ড চেজ করল ৪৩.৩ ওভারে। হাতে ৭ উইকেট নিয়ে। ম্যাথু ক্রস (৭৪) এবং ব্রেন্ডন ম্যাকুলেন (৬৯) ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজের ভাগ্য গড়ে দেন। এই প্ৰথমবার ওয়ানডেতে স্কটল্যান্ড হারাল ওয়েস্ট ইন্ডিজকে।

মূলত নেদারল্যান্ডস এবং জিম্বাবোয়ের কাছে গ্রুপ-এ’তে হেরে বসার পর কার্যত বিশ্বকাপের মূলপর্বে ওঠার দৌড় থেকে ছিটকে গিয়েছিল ক্যারিবিয়ানরা। বাকি ম্যাচের ওপরে নির্ভর করে থাকতে হচ্ছিল ক্যারিবীয়দের। স্কটল্যান্ডের কাছে  ওয়েস্ট ইন্ডিজের হার, ভাগ্যের ওপর চূড়ান্ত সিলমোহর ফেলে দিল।

কোনও পয়েন্ট না নিয়েই সুপার সিক্সে খেলতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। নেট রানরেটেও বাকিদের থেকে পিছিয়ে ছিল সাই হোপরা।

গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজ চার পয়েন্ট অর্জন করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং নেপালকে হারিয়ে। তবে দ্রুতই ভাগ্যের চাকা ঘুরে যায় দু-বারের চ্যাম্পিয়নদের। জিম্বাবোয়ে এবং নেদারল্যান্ডসের কাছে হারের পর পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। সুপার সিক্সে অংশগ্রহণকারী কোনও দলকে না হারানোয় শূন্য পয়েন্ট নিয়ে অসম্ভবকে সম্ভব করতে নেমেছিল দুবারের বিশ্বজয়ীরা।

গত দুই দশক ধরেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট পরিস্থিতির ভয়ানক অবক্ষয় ঘটেছে।স্কটল্যান্ডের কাছে এই হার ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে যেন শেষ পেরেক পুঁতে দিল। গত দশকে দু-বার টি২০ ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে ক্রিকেটের প্রথাগত দুই ফরম্যাটে ক্যারিবিয়ান ক্রিকেটে ধ্বংস হয়ে গিয়েছে।

ঘটনাচক্রে ২০১৯-এও কোয়ালিফায়ারে খেলতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। তবে সেবার আফগানিস্তানের সঙ্গে মূলপর্বে কোয়ালিফাই করে কোনওরকমে মানরক্ষা করে ক্যারিবিয়ানরা। এবার আর সেরক্ষা হল না।

৫ বছর আগের প্রতিশোধ! এবার ওয়েস্ট ইন্ডিজের স্বপ্ন গুঁড়িয়ে দিল স্কটল্যান্ড।

৫ বছর আগে এই হারারেতেই আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত আর বৃষ্টিতে কপাল পুড়েছিল স্কটল্যান্ডের।

ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপের মূল পর্বে ওঠার দৌড় থেকে ছিটকে গিয়েছিল স্কটল্যান্ড।আর সেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে দিয়ে যেন মধুর প্রতিশোধ নিলেন স্কটিশরা।

একটা সময় বিশ্বক্রিকেটকে ওয়েস্ট ইন্ডিজ শাসন করত। ওয়ান ডে ক্রিকেটে দু-দুবারের বিশ্বচ্যাম্পিয়ন। রয়েছে টি-টোয়েন্টি বিশ্বট্রফিও।

সেই ওয়েস্ট ইন্ডিজ (West Indies) ভারতের মাটিতে আয়োজিত আইসিসির ওয়ান ডে বিশ্বকাপের (ICC ODI World Cup) জন্য যোগ্যতা অর্জনই করতে পারল না।

যোগ্যতা অর্জনকারী পর্বের সুপার সিক্সে যেখানে তিনটি ম্যাচ জিততেই হতো ওয়েস্ট ইন্ডিজকে, সেখানে ক্রিকেটবিশ্বে সেভাবে কুলীন পরিচয় না পাওয়া স্কটল্যান্ডের (WI vs Scotland) কাছে ৭ উইকেটে হেরে বসল তারা।

হারারেতে টস জিতে প্রথম ফিল্ডিং নিয়েছিলেন স্কটল্যান্ডের অধিনায়ক রিচি বেরিংটন। অনেকে ভেবেছিলেন, এতে ওয়েস্ট ইন্ডিজের সুবিধাই হল। কারণ, দ্রুত এবং বড় স্কোর তুলে রান রেট বাড়িয়ে নেওয়ার সুযোগ ছিল শাই হোপদের সামনে। যা বিশ্বকাপের যোগ্যতা অর্জনের পথে তাঁদের কাছে বাড়তি অক্সিজেন হতে পারত।

কিন্তু হল হিতে বিপরীত। শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়। ৪৩.৫ ওভারে মাত্র ১৮১ রানে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। একমাত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন জেসন হোল্ডার। নেদারল্যান্ডসের বিরুদ্ধে সুপার ওভারে ৩০ রান খরচ করায় যাঁকে কাঠগড়ায় তোলা হয়েছিল। ক্যারিবিয়ান অলরাউন্ডার এদিন ৪৫ রান করেন। তিনিই ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ স্কোরার।

৩৬ রান করেন রোমারিও শেফার্ড। স্কটল্যান্ডের বোলারদের মধ্যে ব্রেন্ডন ম্যাকমালেন ৩ উইকেট নেন। ২টি করে উইকেট ক্রিস সোল, মার্ক ওয়াট ও ক্রিস গ্রিভসের।

রান তাড়া করতে নেমে শুরুতেই ওপেনার ক্রিস্টোফার ম্যাকব্রাইডকে হারান স্কটিশরা। জেসন হোল্ডার তুলে নেন তাঁকে। কিন্তু এরপরই ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেন ম্যাথু ক্রস ও ব্রেন্ডন ম্যাকমালেন। ক্রস ৭৪ রানে অপরাজিত ছিলেন। ৬৯ রান করেন ম্যাকমালেন। ৪৩.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় স্কটল্যান্ড। মাত্র ৩ উইকেট হারিয়ে।

আবার চার বছরের প্রতীক্ষা। দেখার বিষয়, ততদিনে নিজেদের ঘষামাজা করে আবার আগের ফর্মে ফিরতে পারে কিনা।

Tags: ওডিআই বিশ্বকাপ 2023ওয়েস্ট ইন্ডিজ
ShareTweetPinSend

গরম ক্রিকেট খবর

নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড
সর্বশেষ সংবাদ

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণা নিউজিল্যান্ডের, চোট কাটিয়ে ফিরছেন রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে

by joshua
November 12, 2026
0

ভারতের বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করে দিল নিউজিল্যান্ড। এই সিরিজকে সামনে...

Read moreDetails
সৈয়দ মুশতাক আলী ট্রফি ২০২৬-২৭

সৈয়দ মুশতাক আলী ট্রফি ২০২৬-২৭: সব দলের পূর্ণাঙ্গ স্কোয়াড, অধিনায়ক ও তারকা ক্রিকেটারদের তালিক।

November 9, 2026
গ্লেন ম্যাক্সওয়েলকে

আইপিএল ২০২৭ মিনি-নিলামে গ্লেন ম্যাক্সওয়েলকে টার্গেট করতে পারে যে ৫টি দল

November 4, 2026
ভারত বনাম নিউজিল্যান্ড

টিম সাইফার্ট ও গ্লেন ফিলিপসের দাপটে পঞ্চম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের জয়, ৩-২ ব্যবধানে সিরিজ জিতল ভারত

November 2, 2026

বিনামূল্যে বাংলাদেশ ক্রিকেট খবর

সেরা ক্রিকেট বাংলা টিপস সরাসরি আপনার ইনবক্সে পৌঁছে দিতে আমাদের গ্রাহকদের তালিকায় যোগ দিন

ক্রিকেক্স টাইটেল স্পন্সর

csgcsgmsa
csgcsgcsg

ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর

cx-new-brand
cx brand bdt

সর্বশেষ সংবাদ

নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণা নিউজিল্যান্ডের, চোট কাটিয়ে ফিরছেন রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে

November 12, 2026
সৈয়দ মুশতাক আলী ট্রফি ২০২৬-২৭

সৈয়দ মুশতাক আলী ট্রফি ২০২৬-২৭: সব দলের পূর্ণাঙ্গ স্কোয়াড, অধিনায়ক ও তারকা ক্রিকেটারদের তালিক।

November 9, 2026
গ্লেন ম্যাক্সওয়েলকে

আইপিএল ২০২৭ মিনি-নিলামে গ্লেন ম্যাক্সওয়েলকে টার্গেট করতে পারে যে ৫টি দল

November 4, 2026
ভারত বনাম নিউজিল্যান্ড

টিম সাইফার্ট ও গ্লেন ফিলিপসের দাপটে পঞ্চম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের জয়, ৩-২ ব্যবধানে সিরিজ জিতল ভারত

November 2, 2026
আইসিসির

আইসিসির নতুন নিয়মে বড় পরিবর্তন, দিনের টেস্টে গোলাপি বল ও সময় নষ্টে পাঁচ রান জরিমানা

October 8, 2026
Load More

আমাদের সাথে থাকুন!

FacebookinstagramTelegram

  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ করুন

© 2018-2026 Crickex.news

No Result
View All Result
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ

© 2018-2026 Crickex.news