বর্তমানে, বিশ্বব্যাপী ওয়ানডে ও টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা যেমন বেড়ে চলছে তেমনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয়তা ও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ক্রিকেটপ্রেমী সমর্থক থেকে শুরু করে তারকা ক্রিকেটার ও কোচ, সবাই আইপিএলে খেলতে চান।
তুমুল জনপ্রিয়তা এবং মানসম্মত টুর্নামেন্ট আয়োজনের কারণে আইপিএলের পরিসর যেমন বেড়েছে তেমনি ক্রিকেটারদের চাহিদা এবং দামও দিন দিন বেড়েই যাচ্ছে। তারকা ক্রিকেটারদের দলে ভেড়াতে কাড়ি কাড়ি অর্থ খরচ করতেও এখন দ্বিধা করছে না দলগুলো। তারই প্রতিফলন কালও একবার দেখা গেছে আইপিএলের নিলামে।
২০২১ আইপিএল থেকে খেলোয়াড়দের পারিশ্রমিকের পরিমাণ হুহু করে বেড়ে চলেছে। গত আসরে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটারের তিনটি রেকর্ড হয়, এবার সব ছাড়িয়ে গেল। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের দলে ভিড়িয়ে পারিশ্রমিকের রেকর্ড ভেঙে দিচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজিগুলো। দুবাইয়ে চলমান নিলামে ২০.৫০ কোটি রুপিতে প্যাট কামিন্সকে দলে ভিড়িয়ে রেকর্ড গড়ে সানরাইজার্স হায়দরাবাদ।
দুই ঘণ্টার মধ্যেই এই রেকর্ড ভেঙে দেয় কলকাতা নাইট রাইডার্স। কামিন্সেরই স্বদেশী মিচেল স্টার্ককে দলে নিয়ে রেকর্ড গড়েছে আইপিএলের দুইবারের চ্যাম্পিয়নরা। অজি পেসারকে দলে ভেড়াতে তাদের খরচা করতে হয়েছে ২৪.৭৫ কোটি রুপি। যা আসরটির ইতিহাসে সর্বোচ্চ।
আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটারদের তালিকায় বিদেশি ক্রিকেটারদের সংখ্যাই বেশি। ২০২৪ সালের নিলামে, শীর্ষ পাঁচটি দামি ক্রিকেটারের মধ্যে চারজনই বিদেশি ছিলেন।
১. মিচেল স্টার্ক
২৪ কোটি ৭৫ লাখ
কলকাতা নাইট রাইডার্স, ২০২৪
মিচেল আরন স্টার্ক নিউ সাউথ ওয়েলসে জন্মগ্রহণকারী প্রথিতযশা অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার। বামহাতি ফাস্ট বোলার হিসেবে অস্ট্রেলিয়া দলে খেলছেন দীর্ঘদেহী ছয় ফুট সাড়ে পাঁচ ইঞ্চি উচ্চতার অধিকারী মিচেল স্টার্ক। এছাড়াও, ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে নিউ সাউথ ওয়েলস ব্লুজ ও সিডনি সিক্সার্স এবং আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রতিনিধিত্ব করছেন।
অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক ২০১৫ সালে সর্বশেষ আইপিএল খেলেছিলেন। এবারের নিলামে তিনি ২ কোটি রুপির বেস প্রাইসে নাম লিখিয়েছিলেন। তার প্রতি দলের আগ্রহ ছিল ব্যাপক। গুজরাট টাইটান্স এবং কলকাতা নাইট রাইডার্স তাকে দলে ভেড়াতে রীতিমত যুদ্ধে নামে।
আইপিএলের ইতিহাসে একই দিনে দুবার সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড়ের রেকর্ড হলো। প্রথমে বিশ্বকাপজয়ী দলনায়ক প্যাট কামিন্সকে ২০ কোটি ৫০ লাখ রুপিতে কিনে সানরাইজার্স হায়দরাবাদ ইতিহাস গড়ে। মাত্র ৩০ মিনিট পর সেই রেকর্ডটা ভেঙে দেয় কলকাতা নাইট রাইডার্স। তারা অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্ককে কিনেছে রেকর্ড ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে।
২. প্যাট কামিন্স
২০ কোটি ৫০ লাখ
সানরাইজার্স হায়দরাবাদ, ২০২৪
প্যাট্রিক জেমস কামিন্স তিনিও একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার। ফাস্ট বোলার হিসেবে ১৮ বছর বয়সে তার টেস্টে অভিষেক হয় এবং নিউ সাউথ ওয়েলসের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলে থাকেন। কামিন্স এমন একজন ফাস্ট বোলার যিনি নিয়মিত দ্রুত গতিতে ১৪৫ কিমি/ঘঃ বল করতে পারেন।
গতবারের আইপিএল থেকে জাতীয় দলের জন্য নিজেকে সরিয়ে নেওয়ার পর, কামিন্স ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছেন। তিনি ইংল্যান্ডে গিয়ে অ্যাশেজ ধরে রাখা দলকেও নেতৃত্ব দিয়েছেন। সর্বশেষ, ভারতের মাটিতেই তিনি অস্ট্রেলিয়াকে রেকর্ড ষষ্ঠবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে নেতৃত্ব দিয়েছেন।
এই সাফল্যের পর, তিনি আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে ভারতে ফিরছেন। স্টার্কের আগে দিনের শুরুতে সবথেকে দামি ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়েছিলেন কামিন্সই। অজি অধিনায়ককে দলে ভেড়াতে সানরাইজার্স হায়দ্রাবাদ গতকাল খরচ করেছে ২০ কোটি রুপি ৫০ লাখ।
৩. স্যাম কারেন
১৮ কোটি ৫০ লাখ
পাঞ্জাব কিংস, ২০২৩
স্যামুয়েল ম্যাথু কারেন, যিনি নর্দাম্পটনে জন্মগ্রহণ করেন এবং জিম্বাবুয়ে বংশোদ্ভূত, তিনি একজন বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার। তিনি ইংল্যান্ড ক্রিকেট দলের একজন নিয়মিত সদস্য। ঘরোয়া ক্রিকেটে তিনি সারে এবং অকল্যান্ডের হয়ে খেলেন। তিনি একজন অল-রাউন্ডার, যিনি বামহাতি ব্যাটিং এবং বামহাতি মিডিয়াম-ফাস্ট বোলিংয়ে পারদর্শী।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অসাধারণ পারফরম্যান্স করে সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পর আইপিএল নিলামে এসেছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার স্যাম কারেন। তার ভিত্তিমূল্য ছিল মাত্র ২ কোটি রুপি। কিন্তু তার প্রতি মুম্বাই এবং পাঞ্জাব দু’দলেরই তীব্র আগ্রহ ছিল। শেষ পর্যন্ত পাঞ্জাব তাকে ১৮ কোটি ৫০ লাখ রুপি দিয়ে দলে ভিড়িয়ে নেয়। এটি ছিল আইপিএল নিলামের ইতিহাসে সর্বোচ্চ মূল্য। শুধু নিলামেই নয়, আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার হয়ে যান কারেন।
৪. ক্যামেরন গ্রিন
১৭ কোটি ৫০ লাখ
মুম্বাই ইন্ডিয়ানস, ২০২৩
ক্যামেরন ডোনাল্ড গ্রীন পশ্চিম অস্ট্রেলিয়ার সুবিয়াকো এলাকায় জন্মগ্রহণকারী অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার।তিনি অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম সদস্য । ২০২০-এর দশকের সূচনালগ্ন থেকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করছেন। ২০২০ সালের ডিসেম্বরে, অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক ঘটে। ক্যামেরন গ্রীন ঘরোয়া প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া দলের প্রতিনিধিত্ব করেন । দলে তিনি মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলছেন।তিনি ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ।
গত মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড় ছিলেন ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে লড়াইয়ে শেষ পর্যন্ত ১৭ কোটি ৫০ লাখ রুপিতে তাঁকে কেনে মুম্বাই। এবার নিলামের আগেই তাঁকে বেঙ্গালুরুর কাছে বিক্রি করে দিয়েছে তারা।
৫. বেন স্টোকস
১৬ কোটি ২৫ লাখ
চেন্নাই সুপার কিংস, ২০২৩
বেঞ্জামিন অ্যান্ড্রু স্টোকস নামে পরিচিত বেন স্টোকস, হলেন একজন ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার এবং ইংল্যান্ড টেস্ট দলের সাবেক সহ-অধিনায়ক। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে জন্মগ্রহণকারী স্টোকস ১২ বছর বয়সে উত্তর ইংল্যান্ডে চলে আসেন এবং সেখানে ক্রিকেট খেলা শিখেন ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন ক্লাবের হয়ে খেলতেন। তিনি একজন অল-রাউন্ডার হিসেবে ডান-হাতি ফাস্ট-মিডিয়াম পেস বল করে থাকেন এবং বা-হাতি ব্যাটসম্যান হিসেবে ব্যাট করে থাকেন।
ইংল্যান্ড অলরাউন্ডার ও টেস্ট অধিনায়কের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। সানরাইজার্স হায়দরাবাদ, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও চেন্নাইয়ের ত্রিমুখী লড়াইয়ের পর তাঁকে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে কেনে চেন্নাই। তবে ২০২৩ সালে সর্বোচ্চ দামি দুজন খেলোয়াড়ের ভেতরে ছিলেন না তিনি। অবশ্য চোটের কারণে গত মৌসুমে মাত্র ২ ম্যাচ খেলেন স্টোকস। এ মৌসুমের আগে চেন্নাই ছেড়ে দেয় তাঁকে। এবার আইপিএলের নিলামে নিজেকে তোলেননি স্টোকস। চোটের কারণে আইপিএলের গত মৌসুম ভালো যায়নি স্টোকসের। মাঠে নেমেছিলেন মাত্র ২ মক্স্যাচে। ইংল্যান্ডের সাদা পোশাকের অধিনায়ক এবার খেলছেন না এ টুর্নামেন্টে।














