CX news CX news
Crickex.news
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ
No Result
View All Result
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ
No Result
View All Result
Crickex.news
Join Now
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ করুন
Home সর্বশেষ সংবাদ

আইপিএল ২০২৪: বাংলাদেশের ৩ পেসার ও কোটি টাকায় মাত্র তিনজন ভারতীয়

ক্রিকেক্স by ক্রিকেক্স
0
আইপিএল ২০২৪ বাংলাদেশের ৩ পেসার

২০২৪ সালের আইপিএলের মিনি নিলাম আগামী ১৯ ডিসেম্বর দুবাইতে অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই আইপিএল প্রতিটি ক্রিকেটারের জন্য প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ সুযোগ। নিলাম শুরুর আগেই বিসিসিআই নিলামের সমস্ত তথ্য প্রকাশ করেছে। এই তালিকা প্রকাশের পর থেকেই আইপিএল ঘিরে উত্তেজনা বাড়তে শুরু করেছে।

আইপিএল ২০২৪ নিলামে বাংলাদেশি তিনজন

এবারের নিলামে অংশগ্রহন করছে ৩৩৩ জন ক্রিকেটার। সেখানেই দেশীয় ক্রিকেটারদের সঙ্গে বিদেশী ক্রিকেটাররাও রয়েছেন। সব মিলিয়ে  এবার মোট ৭৭জন ক্রিকেটার নেওয়ার জায়গা রয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর। এই ৩৩৩ জনের মধ্যে থেকেই নিলামে বেছে নিতে হবে তাদের। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি যে এখন থেকেই ঘর গোছানোর পরিকল্পনা শুরু করে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে ফ্র্যাঞ্চাইজি গুলোর কাছে রয়েছে ২৬২.৯৫ কোটি টাকা।

২০২৩ সালের ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের নিলাম। এর আগে, আইপিএল কর্তৃপক্ষ প্রকাশ করেছে নিলামের জন্য চূড়ান্ত তালিকা। এতে জায়গা পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। বাংলাদেশের তিন জন আইপিএল খেলার জন্য মনোনীত হয়েছেন। তারা সবাই পেসার। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলামের নাম চূড়ান্ত তালিকায় রয়েছে। তবে মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ চূড়ান্ত তালিকায় স্থান পাননি।

আইপিএলের চূড়ান্ত তালিকায় থাকা বাংলাদেশের তিন ক্রিকেটারের মধ্যে মুস্তাফিজের দাম সবচেয়ে বেশি। তার মূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। তাসকিনের মূল্য ৭৫ লাখ রুপি এবং শরিফুলের মূল্য ৫০ লাখ রুপি। আইপিএল নিলামের জন্য নিবন্ধন করেছিলেন ১ হাজার ১৬৬ জন দেশি-বিদেশি ক্রিকেটার। সেখান থেকে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ৩৩৩ জন ক্রিকেটার। এদিকে গত আসরে দল পাওয়া দুই বাংলাদেশি সাকিব আল হাসান ও লিটন দাসের কেউই এবার নামই জমা দেননি। আর মুস্তাফিজ গত আসরে দিল্লির হয়ে খেললেও, নিলামের আগে তাকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

আইপিএল ২০২৪ লিগে কোটি টাকায় মাত্র তিনজন ভারতীয়

আইপিএল এর নিলামের বাকি আর এক সপ্তাহ। এই নিলামের আগে চূড়ান্ত তালিকা প্রকাশ করল বিসিসিআই। সেখানে ৩৩৩ জন প্লেয়ার সুযোগ পেয়েছেন। প্লেয়ারদের দামও জানানো হয়েছে। বিদেশি প্লেয়াররা যেখানে বিপুল অর্থ হাঁকিয়েছেন সেখানে অনেকটা পিছিয়ে রয়েছেন ভারতীয় প্লেয়াররা। মাত্র তিনজন প্লেয়ারের দাম কোটি টাকা বা তার বেশি। ৫০ লাখ টাকায় রয়েছেন ১১ জন প্লেয়ার।

আইপিএল নিলামের জন্য এক হাজারেরও বেশি ক্রিকেটার নাম লিখিয়েছিলেন। কিন্তু সব ক্রিকেটারেরই নিলামে অংশ নেওয়ার সুযোগ হয় না। এবারও সেই নিয়ম রইল। ৩৩৩ জন ক্রিকেটার চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন। ১৯ ডিসেম্বর দুবাইতে এই ক্রিকেটারদের নিলাম হবে। এবারের নিলামে বেশ কয়েকজন বড় ক্রিকেটার অংশ নেবেন। তাদের নামের মতোই তাদের বাজেটও বড়।

মোট ৩৩৩ জন প্লেয়ারদের মধ্যে তিনজন ভারতীয় প্লেয়ার নিজের ন্যূনতম দাম ২ কোটি টাকা রেখেছে। দেড় কোটি এবং এক কোটি টাকা দামের মধ্যে কোনও ভারতীয় প্লেয়ার নেই। ৫০ লাখ টাকার দামের মধ্যে একাধিক ভারতীয় প্লেয়ার রয়েছেন। নিজেদের দেশের লিগে ২ কোটি টাকার সারিতে মাত্র তিনজন ভারতীয় প্লেয়ারের থাকাটা বেশ চমকের।

যে সকল ভারতীয় প্লেয়ারের দাম ২ কোটি টাকা

২০২৪ সালের আইপিএল নিলামে তিনজন বোলারের দাম রাখা হয়েছে ২ কোটি টাকা। তারা হলেন হর্ষল প্যাটেল, শার্দূল ঠাকুর ও উমেশ যাদব। কয়েক মরশুম আগে পর্যন্ত হর্ষল আইপিএলের সেরা বোলার ছিলেন। তিনি সবচেয়ে বেশি উইকেটও নিয়েছিলেন। তবে গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাকে ছেড়ে দিয়েছে। অন্যদিকে শার্দূল ঠাকুরকে গত বছর দিল্লি ক্যাপিটালস থেকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে তিনি দলের প্রত্যাশা পূরণ করতে পারেননি। ফলে এবার তাকে ছেড়ে দিয়েছে কলকাতা। উমেশ যাদবের ক্ষেত্রেও একই পরিস্থিতি। এই তিনজন বোলারের দাম ২ কোটি টাকা হওয়ায় তাদের দল পাওয়া কঠিন হতে পারে বলে মনে করা হচ্ছে।

হর্ষল ও শার্দূল দুজনেই বর্তমানে ভারতীয় জাতীয় দলে খেলছেন। তবে উমেশ যাদব দীর্ঘদিন ধরে দলের বাইরে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, তাঁর পক্ষে জাতীয় দলে ফিরে আসা কঠিন হবে। তাই কেরিয়ার শেষের দিকে থাকা একজন খেলোয়াড়ের জন্য এই দামে দল পাওয়া কতটা সম্ভব তা একটি বড় প্রশ্ন।

যে সকল বিদেশি প্লেয়ার এর দাম ২ কোটি টাকা

এবারের আইপিএলের নিলামে ২৩ জন ক্রিকেটারের ন্যূনতম মূল্য নির্ধারিত রয়েছে ২ কোটি টাকা। সেখানেই রয়েছেন ২০ জন বিদেশী ক্রিকেটার। সেখানেই উল্লেখযোগ্য নাম হল হ্যারি ব্রুক, মিচেল স্টার্কত এবং প্যাট কামিন্সদের মচতো তারকা ক্রিকেটাররা। গত দুই মরসিুমে মিচেল স্টার্ককে আইপিএলের মঞ্চে দেখা যায়নি। এবার খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিজেদের সর্বোচ্চ ন্যূনতম মূল্যের জায়গাতেই রেখেছেন এই তারকা ক্রিকেটাররা।

তারা হলেন— হ্যারি ব্রুক, ট্রাভিস হেড, রাইলি রুসো, স্টিভ স্মিথ, জেরাল্ড কোয়েটজে, প্যাট কামিন্স, ক্রিস ওকস, জশ ইংলিস, লকি ফার্গুসন, জস হ্যাজলউড, মিচেল স্টার্ক, মুজিব উর রহমান, আদিল রশিদ, ভ্যান ডার ডুসেন, জেমস ভিন্স, শন অ্যাবট, জেমি ওভারটন, ডেভিড উইলি, বেন ডাকেট ও মুস্তাফিজুর রহমান। তাদের মধ্যে ব্রুক, স্মিথ, কামিন্স, ওকস, ফার্গুসন, হ্যাজলউড, স্টার্ক, মুজিবুর, উইলি ও মুস্তাফিজুরের আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে।

আইপিএল ২০২৪ এ ৫০ লাখ টাকা মূল্যে যে সকল প্লেয়ার

এই মূল্যে মোট ১১ জন প্লেয়ার রয়েছেন। তাঁরা হলেন মণীশ পাণ্ডে, করুণ নায়ার, জয়দেব উনাদকাট, চেতন সাকারিয়া, শিবম মাভি, কেএস ভরত, সন্দীপ ওয়ারিয়র, বরিন্দর শ্রান, সিদ্ধার্থ কৌল, বরুণ অ্যারন, হনুমা বিহারি। বিশেষজ্ঞদের মতে, এই ১১ জন প্লেয়ারের মধ্যে চেতন সাকারিয়া, শিবম মাভিরা বড় দাম পেতে পারেন, তাঁরা ভালো ফর্মে রয়েছেন।

প্রতিটি ফ্র্যাঞ্চাইজির হাতে যে অর্থ রয়েছে
দলের নাম অর্থের পরিমান
চেন্নাইউ সুপার কিংস৩১.৪ কোটি
দিল্লি ক্যাপিটালস২৮.৯৫ কোটি
গুজরাত টাইটান্স ৩৮.১৫ কোটি
কলকাতা নাইট রাইডার্স৩২.৭ কোটি
লখনউ সুপার জায়ান্টস১৩.১৫ কোটি
মুম্বই ইন্ডিয়ান্স ২৯.১ কোটি
পঞ্জাব কিংস২৯.১ কোটি
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু২৩.২৫ কোটি
রাজস্থান রয়্যালস১৪.৫ কোটি
সানরাইজার্স হায়দরাবাদ৩৪ কোটি

আইপিএল ২০২৪ নিলামের বিবরণ
নথিভুক্ত ক্রিকেটার৩৩৩
ভেন্যুদুবাই, কোকা কোলা এরিনা
তারিখ১৯ ডিসেম্বর, দুপুর ২.৩০ (ভারতীয় সময়)
ভারতীয় ক্রিকেটার২১৪ জন
বিদেশী ক্রিকেটার১১৯ জন
ক্যাপড ক্রিকেটারc
আনক্যাপড ক্রিকেটার২১৫
অ্যাসোসিয়েট নেশন ক্রিকেটার২
ভারতীয় স্লট৪৭
বিদেশী স্লট৩০
Tags: আইপিএল ২০২৪আইপিএল ২০২৪ দলইন্ডিয়া ক্রিকেটমুস্তাফিজুর রহমান
ShareTweetPinSend

গরম ক্রিকেট খবর

নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড
সর্বশেষ সংবাদ

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণা নিউজিল্যান্ডের, চোট কাটিয়ে ফিরছেন রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে

by joshua
November 12, 2026
0

ভারতের বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করে দিল নিউজিল্যান্ড। এই সিরিজকে সামনে...

Read moreDetails
সৈয়দ মুশতাক আলী ট্রফি ২০২৬-২৭

সৈয়দ মুশতাক আলী ট্রফি ২০২৬-২৭: সব দলের পূর্ণাঙ্গ স্কোয়াড, অধিনায়ক ও তারকা ক্রিকেটারদের তালিক।

November 9, 2026
গ্লেন ম্যাক্সওয়েলকে

আইপিএল ২০২৭ মিনি-নিলামে গ্লেন ম্যাক্সওয়েলকে টার্গেট করতে পারে যে ৫টি দল

November 4, 2026
ভারত বনাম নিউজিল্যান্ড

টিম সাইফার্ট ও গ্লেন ফিলিপসের দাপটে পঞ্চম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের জয়, ৩-২ ব্যবধানে সিরিজ জিতল ভারত

November 2, 2026

বিনামূল্যে বাংলাদেশ ক্রিকেট খবর

সেরা ক্রিকেট বাংলা টিপস সরাসরি আপনার ইনবক্সে পৌঁছে দিতে আমাদের গ্রাহকদের তালিকায় যোগ দিন

ক্রিকেক্স টাইটেল স্পন্সর

csgcsgmsa
csgcsgcsg

ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর

cx-new-brand
cx brand bdt

সর্বশেষ সংবাদ

নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণা নিউজিল্যান্ডের, চোট কাটিয়ে ফিরছেন রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে

November 12, 2026
সৈয়দ মুশতাক আলী ট্রফি ২০২৬-২৭

সৈয়দ মুশতাক আলী ট্রফি ২০২৬-২৭: সব দলের পূর্ণাঙ্গ স্কোয়াড, অধিনায়ক ও তারকা ক্রিকেটারদের তালিক।

November 9, 2026
গ্লেন ম্যাক্সওয়েলকে

আইপিএল ২০২৭ মিনি-নিলামে গ্লেন ম্যাক্সওয়েলকে টার্গেট করতে পারে যে ৫টি দল

November 4, 2026
ভারত বনাম নিউজিল্যান্ড

টিম সাইফার্ট ও গ্লেন ফিলিপসের দাপটে পঞ্চম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের জয়, ৩-২ ব্যবধানে সিরিজ জিতল ভারত

November 2, 2026
আইসিসির

আইসিসির নতুন নিয়মে বড় পরিবর্তন, দিনের টেস্টে গোলাপি বল ও সময় নষ্টে পাঁচ রান জরিমানা

October 8, 2026
Load More

আমাদের সাথে থাকুন!

FacebookinstagramTelegram

  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ করুন

© 2018-2026 Crickex.news

No Result
View All Result
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ

© 2018-2026 Crickex.news