CX news CX news
Crickex.news
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ
No Result
View All Result
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ
No Result
View All Result
Crickex.news
Join Now
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ করুন
Home ইন্ডিয়া ক্রিকেট

আইপিএল ২০২৩: সেরা পাঁচ জন সফল ক্রিকেটার 

ক্রিকেক্স by ক্রিকেক্স
0
আইপিএল ২০২৩ সেরা পাঁচ ক্রিকেটার

২০২৩ আইপিএলের আসরে রেকর্ডের ছড়াছড়ি। লিগ পর্বের প্রথম ম্যাচ থেকেই এবারের আইপিএল একের পর এক চমকে ভরা ছিল। অবশেষে ফাইনালে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং গুজরাত টাইটান্স। সেখানেই গুজরাত টাইটান্সকে হারিয়ে এবারের আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। তবে পুরো আসরেই তারকা ক্রিকেটাররা নানান রেকর্ড গড়েছেন। ব্যাটিং থেকে বোলিংয়ে নানান সেরা পারফরম্যান্স দেখা গেছে। এই প্রতিবেদনে আমরা এমনই সেরা পাঁচ পারফর্মারকে নিয়ে আলোচনা করব।

২০২৩ আইপিএলে শুভমন গিল এবং ফাফ ডুপ্লেসিও ছিলেন অন্যতম সেরা ব্যাটসম্যান। গিল তার ব্যাটের জাদুতে সকলকে মুগ্ধ করেছেন, আর ডুপ্লেসিও বয়সের বাধা অতিক্রম করেও তার দুর্দান্ত ব্যাটিং দিয়ে সকলকে অবাক করেছেন। যদি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্লেঅফে পৌঁছতে পারত, তবে ডুপ্লেসিও অরেঞ্জ ক্যাপের দৌড়ে থাকতেন।

গুজরাত টাইটান্সের খেলোয়াড়দের এবারের আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই দলটি ফাইনালে পৌঁছতে পেরেছিল। মোহাম্মদ শামি এবারের আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন। তিনি মোট ৬৪ ওভার বোলিং করেছিলেন। শেষ পর্যন্ত তাঁরই মাথায় উঠেছে পার্পল ক্যাপ। মোহিত শর্মা এবারও দুর্দান্ত বোলিং করেছিলেন। আইপিএলের মঞ্চে তাঁর প্রত্যাবর্তন সত্যিই স্বপ্নের মতো ছিল।

চলতি আইপিএলে যেসব ক্রিকেটাররা অসামান্য পারফরম্যান্স দেখিয়েছেন

১. মোহাম্মদ শামি

আইপিএল ২০২৩ শুরুর আগে মোহাম্মদ শামির পার্পল ক্যাপ জয়ের সম্ভাবনা নিয়ে কেউই সন্দিহান ছিল না। কিন্তু টুর্নামেন্ট শেষে ছবিটা পুরোপুরি পাল্টে গেছে।  গুজরাত টাইটান্স আইপিএল চ্যাম্পিয়ন হতে না পারলেও তারা একের পর এক পুরস্কার জিতেছে। আর তাতে সকলেই খুশি। আইপিএলের ম্যাচগুলোতে  গুজরাত টাইটান্সের হয়ে দুর্দান্ত বোলিং পারফরম্যান্স দেখিয়েছেন মোহাম্মদ শামি। আর সেই অবদানের জন্যই এবারের আইপিএলের পার্পল ক্যাপ তার মাথায় উঠেছে।

মোহাম্মদ শামি এবারের ২০২৩ আইপিএলে অসাধারণ বোলিং করেছেন। তিনি ১৭ ইনিংসে ২৮ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন। তিনি এবারে সর্বোচ্চ উইকেট নিয়ে নিজের রেকর্ডও ভেঙেছেন। এছাড়াও, তিনি ৬৪ ওভার বোলিং করে সর্বোচ্চ ওভার বোলিংয়ের রেকর্ডও ধরে রেখেছেন। সেইজন্য নিজের সর্বোচ্চ উইকেটের রেকর্ডও ধরে রাখতে পেরেছেন মোহাম্মদ শামি।

২. শুভমান গিল

এবারের আইপিএলে ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন শুভমন গিল। আইপিএলের ম্যাচে সময় যত এগিয়েছে ততই নিজের সেরা পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। তাঁর ব্যাটেই এবারের আইপিএলে সর্বোচ্চ রান এসেছে। গুজরাত টাইটান্সের ফাইনালের মঞ্চে পৌঁছনোর অন্যতম কারিগর যে এই তারকা ক্রিকেটার ছিলেন তা বলার অপেক্ষা রাখে না। সদ্য শেষ হওয়া আইপিএলে এবার ৭৯০ রান করে অরেঞ্জ ক্যাপও মাথায় তুলেছেন শুভমন গিল।

শুভমন গিল শুধুমাত্র আইপিএল ২০২৩-এর সর্বোচ্চ রান সংগ্রাহকই নন, তিনি এছাড়াও তিনটি সেঞ্চুরি করেছিলেন, যা এই মৌসুমে সর্বোচ্চ। তিনি লিগ পর্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে অপরাজিত ১০৪ রান করেছিলেন এবং কোয়ালিফায়ার টু-তেও দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। তিনি ৩৩টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে আইপিএলের সর্বোচ্চ ওভার বাউন্ডারি হাঁকানো খেলোয়াড়দের তালিকায় শীর্ষে রয়েছেন।

৩. মোহিত শর্মা

মোহিত শর্মার আইপিএল ২০২৩-এ ছিল স্বপ্নের প্রত্যাবর্তন। গুজরাত টাইটান্স দলে থাকা সত্ত্বেও প্রথম তিন ম্যাচে তাকে দেখা যায়নি। চতুর্থ ম্যাচ থেকেই তিনি মাঠে নেমেছিলেন। গুজরাত টাইটান্স টিম ম্যানেজমেন্ট তার ওপর ভরসা করেছিলেন এবং তারা ভুল করেননি। শুরুতে তার নাম নিয়ে আলোচনা না হলেও, প্রতিযোগিতা এগিয়ে যাওয়ার সাথে সাথে মোহিত শর্মা তার পারফরম্যান্স দিয়ে সবাইকে মুগ্ধ করেছিলেন।

ফাইনাল পর্যন্ত গুজরাত টাইটান্সের  অন্যতম সেরা পারফর্মার এই তারকা বোলার। শুধুমাত্র গুজরাত টাইটান্সই নয়। এবারের আইপিএলেরই অন্যতম সেরা বোলিং পারফরম্যান্সের মালিক মোহিত শর্মা।  এই আইপিএলে ১৪টি ম্যাচ খেলেছেন মোহিত শর্মা। সেখানেই  তাঁর ঝুলিতে এসেছে ২৭টি উইকেট। মহম্মদ সামির থেকে মাত্র এক উইকেট পিছনে রয়েছেন তিনি। ফাইনালের মঞ্চেও তিনটি উইকেট তুলে নিয়েছিলেন মোহিত শর্মা। এছাড়াও এবারের আইপিএলে দুবার চার উইকেট পেয়েছেন মোহিত শর্মা।

এবারের আইপিএলে মোহিত শর্মার সেরা পারফরম্যান্স মাত্র ১০ দিয়ে ৫ উইকেট তুলে নেওয়া। ১৪টি ম্যাচ খেলে ৩৬১ রান দিয়ে ২৭ উইকেট তুলে নিয়েছেন এবার মোহিত শর্মা।

৪. ফাফ দু প্লেসিস

গতবার থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দায়িত্ব নিয়েছেন ফাফ দু প্লেসিস। এবারে আইপিএলেও সেই তারকা ক্রিকেটারের ব্যাটে চিল রানের ঝড়। বয়সটা যে একটা সংখ্যা মাত্র তা ফাফ দু প্লেসিসকে দেখলেই বোঝা যায়। আইপিএলের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এবারের আইপিএলে সর্বোচ্চ রান করেছেন। সেই সঙ্গে অরেঞ্জ ক্য়াপের তালিকায় দ্বিতীয় স্থানেই রয়েছেন ফাফ দু প্লেসিস।

এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৪ ম্যাচ খেলে ৭৩০ রান করেছেন ফাফ দু প্লেসিস। তার ব্যাটে এবার সেঞ্চুরীর ঝলক দেখা যায়নি ঠিকই। কিন্তু এবারের আইপিএলে সর্বোচ্চ অর্ধশতরান করার রেকর্ড গড়েছেন এই তারকা ক্রিকেটার। এই মরসুমে ফাফ দু প্লেসির ব্যাটে এসেছে ৮টি অর্ধশতরান। আর তাতেই  আবিষ্ট হয়েছেন সকলে।

শুধুমাত্র তাই নয় এবারের আইপিএলে ফাফ দু প্লেসির সর্বোচ্চ স্কোর ৮৪। গোটা আইপিএলে এবার ফাফ দু প্লেসি হাঁকিয়েছেন ৬০টি চার ও ৩৬টি ওভার বাউন্ডারি।

৫. যশস্বী জয়সওয়াল

এবারের আইপিএলের মঞ্চে অন্যতম নজরকাড়া পারফম্যান্স এসেছে যশস্বী জয়সওয়ালের ব্যাট থেকে। রাজস্থান রয়্যালস  আইপিএলের ফাইনালে পৌঁছাতে পারেননি ঠিকই। কিন্তু নিজের সেরা পারফরম্যান্স দেখিয়েছেন যশস্বী জয়সওয়াল। সেইসঙ্গে ভারতীয় দলেও সুযোগ পাওয়ার অন্যতম দাবীদার হয়ে উঠেছেন তিনি।আইপিএলের মঞ্চে তাঁর পারফরম্যান্স দেখে অবাক হয়েছেন সকলে।

২০২৩ আইপিএলে  একটি সে়ঞ্চুরী রয়েছে যশস্বী জয়সওয়ালের। আরেকটি সেঞ্চুরী হতেই পারত তাঁর। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ঝোড়ো ব্যাটিং পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। সেই ম্যাচে সেঞ্চুরী পেতেই পারতেন যশস্বী জয়সওয়াল। এবারের আইপিএলে তাঁর সর্বোচ্চ স্কোর ১২৪ রান। সেখানেই গোটা আইপিএলে যশস্বী জয়সওয়ালের ব্যাটে এসেছে ৫টি অর্ধশতরান। একইসঙ্গে ২০২৩ আইপিএলে তিনি করেছেন ১৪ ম্যাচে ৬২৫ রান।

Tags: ২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগআইপিএল ২০২৩আইপিএল ২০২৪ইন্ডিয়া ক্রিকেট
ShareTweetPinSend

গরম ক্রিকেট খবর

ইন্ডিয়া টেস্ট প্রিপারেশন
ইন্ডিয়া ক্রিকেট

তিনজন নেট বোলার, ওয়েলিংটনে ক্যাম্প: টেস্ট প্রস্তুতির রূপরেখা পেশ করল ভারত

by joshua
November 11, 2026
0

নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না...

Read moreDetails
ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজ

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে জানুয়ারিতে টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফরের সম্ভাবনা রয়েছে।

November 6, 2026
সর্বোচ্চ ব্র্যান্ড আইপিএল দলগুলো

২০২৬ সালে সর্বোচ্চ ব্র্যান্ড ভ্যালু সম্পন্ন আইপিএল দলগুলো

November 5, 2026
শুভমন গিল

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডেতে ভারতের সর্বোচ্চ পাঁচ ব্যক্তিগত ইনিংস, শীর্ষে শুভমন গিল

November 3, 2026

বিনামূল্যে বাংলাদেশ ক্রিকেট খবর

সেরা ক্রিকেট বাংলা টিপস সরাসরি আপনার ইনবক্সে পৌঁছে দিতে আমাদের গ্রাহকদের তালিকায় যোগ দিন

ক্রিকেক্স টাইটেল স্পন্সর

csgcsgmsa
csgcsgcsg

ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর

cx-new-brand
cx brand bdt

সর্বশেষ সংবাদ

নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণা নিউজিল্যান্ডের, চোট কাটিয়ে ফিরছেন রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে

November 12, 2026
সৈয়দ মুশতাক আলী ট্রফি ২০২৬-২৭

সৈয়দ মুশতাক আলী ট্রফি ২০২৬-২৭: সব দলের পূর্ণাঙ্গ স্কোয়াড, অধিনায়ক ও তারকা ক্রিকেটারদের তালিক।

November 9, 2026
গ্লেন ম্যাক্সওয়েলকে

আইপিএল ২০২৭ মিনি-নিলামে গ্লেন ম্যাক্সওয়েলকে টার্গেট করতে পারে যে ৫টি দল

November 4, 2026
ভারত বনাম নিউজিল্যান্ড

টিম সাইফার্ট ও গ্লেন ফিলিপসের দাপটে পঞ্চম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের জয়, ৩-২ ব্যবধানে সিরিজ জিতল ভারত

November 2, 2026
আইসিসির

আইসিসির নতুন নিয়মে বড় পরিবর্তন, দিনের টেস্টে গোলাপি বল ও সময় নষ্টে পাঁচ রান জরিমানা

October 8, 2026
Load More

আমাদের সাথে থাকুন!

FacebookinstagramTelegram

  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ করুন

© 2018-2026 Crickex.news

No Result
View All Result
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ

© 2018-2026 Crickex.news