CX news CX news
Crickex.news
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ
No Result
View All Result
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ
No Result
View All Result
Crickex.news
Join Now
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ করুন
Home বাংলাদেশ ক্রিকেট

অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড: প্রথম বাংলাদেশি হিসেবে আউট মুশফিকুর রহিম

ক্রিকেক্স by ক্রিকেক্স
0
অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড মুশফিকুর রহিম

ক্রিকেটে আউটের অনেক ধরনের নিয়ম আছে। ক্যাচ, বোল্ড, রান আউট ইত্যাদি আউটের নিয়ম আমরা সবাই জানি। কিন্তু মুশফিকুর রহিম নিউজিল্যান্ডের বিপক্ষে একটি অদ্ভুত আউট হলেন। তিনি কাইল জেমিসনের বল ডিফেন্স করেছিলেন। কিন্তু এরপর হঠাৎ করেই বলটিকে ডান হাত দিয়ে ধরে ফেলেন।

এটিকে ক্রিকেটের ভাষায় বলা হয় ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’। এই নিয়ম অনুযায়ী, যদি কোনো ব্যাটসম্যান বলকে এমনভাবে আটকে দেয় যাতে ফিল্ডার বলটিকে ধরতে পারে না, তাহলে তাকে আউট ঘোষণা করা হয়।

মুশফিকের এই আউটটি ক্রিকেটপ্রেমীদের কাছে বেশ হাস্যকর মনে হয়েছে। কেউ কেউ বলেছেন যে, মুশফিক হয়তো অসাবধানতাবশত এমনটি করেছেন। আবার কেউ কেউ বলেছেন যে, তিনি হয়তো ইচ্ছাকৃতভাবে এমনটি করেছেন।

নিউজিল্যান্ডের খেলোয়াড়েরা এতে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউটের আবেদন করেন। তৃতীয় আম্পায়ার ভিডিও রিপ্লে দেখে মুশফিককে আউট ঘোষণা করেন। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে এমন আউট হলেন মুশফিক। সবমিলিয়ে অবশ্য তার আগে এমন বিচিত্র আউট হয়েছিলেন আরও অনেকেই। 

আইসিসির নিয়ম অনুযায়ী, ব্যাটের স্পর্শ এবং প্রতিপক্ষ দলের ফিল্ডিংয়ের সম্মতি ছাড়া যদি ব্যাটসম্যান ইচ্ছাকৃতভাবে কোনো বলে স্পর্শ করেন তাহলে সেটি ‘হ্যান্ডেল্ড দ্যা বল’ আউটের জন্য বিবেচিত হবে। তবে ২০১৭ সালে এমন আউটের বিধান বিলুপ্ত করে দেওয়া হয়। বর্তমানে হ্যান্ডেল্ড দ্য বলকে অবস্ট্র্যাক্ট দ্য ফিল্ড হিসেবেই বিবেচনা করা হয়ে থাকে। 

‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউটের বিধান হিসেবে বলা হয়েছে, ফিল্ডার দ্বারা ছোড়া বল উইকেটরক্ষকের হাতে পৌঁছানোর আগে ব্যাটসম্যান যদি ইচ্ছাকৃতভাবে সেটিকে বাধা দেন তাহলে এ ধরনের আউটের পর্যায়ে পড়বেন। 

আন্তর্জাতিক টেস্টের হিসেবে শুধুমাত্র ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ হয়েছেন এর আগে কেবল একজন। ১৯৫১ সালে ইংলিশ ব্যাটসম্যান লিওনার্ড হুটন এমনভাবে আউট হয়েছিলেন। এছাড়া ওয়ানডেতে সবশেষ অবস্ট্র্যাক্ট আউটের শিকার দানুশকা গুনাথিলাকা। ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই আউট হন গুনাথিলাকা।

মুশফিকের মতো ক্রিকেটে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট হয়েছেন যারা

ঢাকা টেস্টের প্রথম দিনের সকালে ফ্লাডলাইটের আলোয় বাংলাদেশের শুরুটা হয়েছিল বিবর্ণ। দলীয় ৪৭ রানের মাথায় টপ অর্ডারের চার ব্যাটার সাজঘরে ফেরার পর তরুণ দিপুকে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়েন অভিজ্ঞ মুশফিকুর রহিম। পঞ্চম উইকেটে পঞ্চাশ রানের জুটিতে দলীয় শত রান ছাড়ায় বাংলাদেশের সংগ্রহ। খেলার এই যখন অবস্থা, তখনই অবিশ্বাস্য এক দৃশ্য দেখা গেল মিরপুরে। ৪০.৪ ওভারে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট হন মুশফিক। 

ক্রিকেটের কেতাবি আউট আছে অনেক প্রকারের। চিরচেনা ক্যাচ, বোল্ড বা অন্য কোনো আউট না। মুশফিকুর রহিম নিউজিল্যান্ডের বিপক্ষে আউট হলেন হাত দিয়ে বল আটকে দিয়ে। কাইল জেমিসনের বল সলিড ডিফেন্স করেছিলেন মুশফিক। এরপর অহেতুক বলটি ডান হাত দিয়ে ধরে ফেলেন অভিজ্ঞ এই ক্রিকেটার। 

কাইল জেমিসনের করা সেই ওভারের চতুর্থ বলটি ব্যাকফুটে খেলেছিলেন ৩৫ রানে ব্যাট করা মুশফিক। বল ব্যাটে লেগে মাটিতে পড়ে বাউন্স খেয়েছিল। মুশফিক ইচ্ছাকৃতভাবে বলটি ডান হাত দিয়ে ধরেন। নিউজিল্যান্ডের খেলোয়াড়েরা এতে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউটের আবেদন করেন। তৃতীয় আম্পায়ার ভিডিও রিপ্লে দেখে মুশফিককে আউট ঘোষণা করেন। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট হলেন মুশফিক।

ক্রিকেটের আইনে ৩৭.১.১ ধারায় এই আউট সম্পর্কে বলা হয়েছে, ‘ব্যাটার যদি যে হাতে ব্যাট ধরা নেই সেই হাত দিয়ে বল ধরেন, তবে এই আউট হবেন। কিন্তু যদি চোটের হাত থেকে বাঁচতে বল ধরেন তবে তিনি আউট হবেন না।’ এই আইনটি এক সময় ‘হ্যান্ডলড দ্য বল’ আউট নামে পরিচিত ছিল। কিন্তু ২০১৭ সালে ‘হ্যান্ডলড দ্য বল আউট’ বাদ দিয়ে এই আউটকে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউটের অর্ন্তভুক্ত করা হয়।

পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে ১২তম ব্যাটার হিসেবে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হলেন মুশফিক। টেস্টে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে। ১৯৫১ সালে ওভাল টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম এভাবে আউট হয়েছিলেন ইংলিশ ওপেনার লেন হাটন।

এ ছাড়া ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের চার ব্যাটার রমিজ রাজা, ইনজামাম-উল-হক, মোহাম্মদ হাফিজ এবং আনোয়ার আলি এমন বিরল আউট হয়েছিলেন। এছাড়া ভারতের অমরনাথ, ইংল্যান্ডের বেন স্টোকস, যুক্তরাষ্ট্রের মার্শাল এবং লঙ্কান ব্যাটার গুনাথিলাকাও একদিনের ক্রিকেটে এমন আউটের নজির গড়েছেন। 

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিতে এমন আউট হয়েছেন তিন জন। ইংল্যান্ডের জেসন রয়, মালদ্বীপের হাসান রাশিদ এবং অস্ট্রেয়ার রাজমাল সিগিওয়াল এমন আউট হয়েছেন।

মুশফিককে ‘বিশেষ ক্লাবে’ স্বাগত জানালেন ভন

টেস্ট ক্রিকেটে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হওয়া দ্বিতীয় ব্যাটসম্যান মুশফিক। ১৯৫১ সালে ওভাল টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম এভাবে আউট হয়েছিলেন ইংলিশ ওপেনার লেন হাটন। অবশ্য ‘হ্যান্ডলড দ্য বল’ আউট ২০১৭ সালে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ডে’ একীভূত হয়ে যাওয়ার আগে টেস্টে আরও বেশ কয়েকজন ব্যাটার এমন আউট হয়েছেন। 

হ্যান্ডলড দ্য বল আউটের হিসেব ধরলে মুশফিকের আগে সর্বশেষ এভাবে আউট হয়েছিলেন ইংলিশ তারকা ব্যাটার মাইকেল ভন। ২০০১ সালে বেঙ্গালুরু টেস্টে ভারতের বিপক্ষে এমন বিরল আউট হন তিনি। মুশফিকের এমন আউটের দিনে খোঁচা দিতেও ভুললেন না সোশ্যাল মিডিয়ায় বেশ সরব থাকা ইংলিশ সাবেক এই অধিনায়ক। 

এক্সে (সাবেক টুইটার) মুশফিককে মেনশন করে তিনি লিখেছেন, হ্যান্ডলড বলের এক্সক্লুসিভ ক্লাবে স্বাগত। শুধু যোগ্য খেলোয়াড়ররাই এর সদস্য হয় (হ্যান্ডলড দ্য বল)। সেই সঙ্গে হাসির ইমোজি জুড়েও দিয়েছেন ভন। 

বাংলাদেশের ইনিংসের ৪১ তম ওভারে কাইল জেমিসনের করা চতুর্থ বলটি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন মুশফিক। বল তার ব্যাটে লাগার পর পপিং ক্রিজে ড্রপ করে আরও ডান দিকে সরে যাচ্ছিল। তখন ডান হাত দিয়ে বলটি আরও ঠেলে দেন মুশফিক। নিউজিল্যান্ডের খেলোয়াড়রা আউটের আবেদন করেন। ভিডিও রিপ্লে দেখে মুশফিককে আউট ঘোষণা করেন তৃতীয় আম্পায়ার। 

ক্রিকেটের আইনে ৩৭.১.১ ধারায় এই আউট সম্পর্কে বলা হয়েছে, ‘ব্যাটার যদি যে হাতে ব্যাট ধরা নেই সেই হাত দিয়ে বল ধরেন, তবে এই আউট হবেন। কিন্তু যদি চোটের হাত থেকে বাঁচতে বল ধরেন তবে তিনি আউট হবেন না।’ এই আইনটি এক সময় ‘হ্যান্ডলড দ্য বল’ আউট নামে পরিচিত ছিল। কিন্তু ২০১৭ সালে ‘হ্যান্ডলড দ্য বল আউট’ বাদ দিয়ে এই আউটকে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউটের অর্ন্তভুক্ত করা হয়।

Tags: বাংলাদেশ ক্রিকেট দলবাংলাদেশ টেস্ট ক্রিকেটমুশফিকুর রহিম
ShareTweetPinSend

গরম ক্রিকেট খবর

টেস্ট সিরিজের
বাংলাদেশ ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা এখন আড়ালে

by joshua
October 26, 2026
0

বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক সময়ে একের পর এক হতাশাজনক পারফরম্যান্স, দলের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন এবং কোচিং...

Read moreDetails
নাহিদা আক্তার

বাংলাদেশের মহিলা টি-টোয়েন্টি দলের অধিনায়ক নির্বাচিত নাহিদা আক্তার

October 20, 2026
আইপিএল

বিসিসিআই-এর আইপিএল সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক স্থগিত, নতুন তারিখ পরে ঘোষণা

October 13, 2026
আফগানিস্তান টেস্টের

আফগানিস্তান টেস্টের আগে বাংলাদেশের আরও উন্নতির লক্ষ্যে শান্ত

October 12, 2026

বিনামূল্যে বাংলাদেশ ক্রিকেট খবর

সেরা ক্রিকেট বাংলা টিপস সরাসরি আপনার ইনবক্সে পৌঁছে দিতে আমাদের গ্রাহকদের তালিকায় যোগ দিন

ক্রিকেক্স টাইটেল স্পন্সর

csgcsgmsa
csgcsgcsg

ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর

cx-new-brand
cx brand bdt

সর্বশেষ সংবাদ

নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণা নিউজিল্যান্ডের, চোট কাটিয়ে ফিরছেন রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে

November 12, 2026
সৈয়দ মুশতাক আলী ট্রফি ২০২৬-২৭

সৈয়দ মুশতাক আলী ট্রফি ২০২৬-২৭: সব দলের পূর্ণাঙ্গ স্কোয়াড, অধিনায়ক ও তারকা ক্রিকেটারদের তালিক।

November 9, 2026
গ্লেন ম্যাক্সওয়েলকে

আইপিএল ২০২৭ মিনি-নিলামে গ্লেন ম্যাক্সওয়েলকে টার্গেট করতে পারে যে ৫টি দল

November 4, 2026
ভারত বনাম নিউজিল্যান্ড

টিম সাইফার্ট ও গ্লেন ফিলিপসের দাপটে পঞ্চম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের জয়, ৩-২ ব্যবধানে সিরিজ জিতল ভারত

November 2, 2026
আইসিসির

আইসিসির নতুন নিয়মে বড় পরিবর্তন, দিনের টেস্টে গোলাপি বল ও সময় নষ্টে পাঁচ রান জরিমানা

October 8, 2026
Load More

আমাদের সাথে থাকুন!

FacebookinstagramTelegram

  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ করুন

© 2018-2026 Crickex.news

No Result
View All Result
  • মূল পাতা
  • গাইড
    • ক্রিকেট বুঝিয়ে দিল
    • ক্রিকেটের নিয়ম-কানুন
    • ক্রিকেটের পরিভাষা
    • ক্রিকেক্স ব্র্যান্ড তানজিয়া জামান মিথিলা
    • ক্রিকেক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর
    • ক্রিকেক্স আমানত রিভিউ
    • ক্রিকেক্স নেপাল রিভিউ
    • ক্রিকেক্স শ্রীলঙ্কা রিভিউ
    • ক্রিকেক্স UAE রিভিউ
    • ক্রিকেক্স অ্যাফিলিয়েট
    • ক্রিকএক্স রেফার-এ-ফ্রেন্ড
    • ক্রিকেট FAQ
  • সর্বশেষ সংবাদ
  • ইন্ডিয়া ক্রিকেট নিউজ
  • বাংলাদেশ ক্রিকেটের খবর
  • পাকিস্তান ক্রিকেট সংবাদ

© 2018-2026 Crickex.news